300X70
মঙ্গলবার , ১৮ জানুয়ারি ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

করোনা মহামারী থেকে মুক্তি মিলতে পারে ‘শিগগিরই’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৮, ২০২২ ১০:৩৬ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী দুই বছর ধরে দৃশ্যত গোটা বিশ্বে এক ধরনের স্থবিরতার সৃষ্টি করেছে। কবে মুক্তি মিলবে এই মহামারী থেকে- এ নিয়ে হাঁসফাঁস অবস্থা মানুষের।

অবশেষে বিজ্ঞানীরা আশা দিচ্ছেন, ‘হয়তো খুব শিগগিরই।’

বিজ্ঞানীদের অনেকে মনে করেন, করোনাভাইরাসের ভ্যারিয়েন্টের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে এবং তার ফলে এটি দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে।

এছাড়াও সারা বিশ্বে লোকজনকে টিকা দেওয়ার কারণে শক্তিশালী হয়ে উঠেছে মানবদেহের রোগ প্রতিরোধী ক্ষমতা।

এসব থেকে ধরে নেওয়া যায় মহামারীর সময় ফুরিয়ে আসতে শুরু করেছে- এমনটাই দাবি করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।

বিজ্ঞানীরা বলছেন, ইতোমধ্যেই কভিড মহামারী ‘শেষ হয়ে যেতে শুরু’ করেছে। এটি যে এখন শেষ পর্যায়ে তার লক্ষণ স্পষ্ট।

ভাইরাসটি কি একেবারেই উধাও হয়ে যাবে- এমন প্রশ্নে তারা বলছেন, কোনো সন্দেহ নেই যে কভিড থাকবে, কিন্তু সেটা ‘প্যান্ডেমিক’ হিসেবে নয়, থাকবে ‘এন্ডেমিক’ হিসেবে।

যুক্তরাজ্যে লিভারপুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক জুলিয়ান হিসকক্স বলেছেন, ‘বলা যায় যে এরকম পরিস্থিতিতে আমরা প্রায় পৌঁছে গেছি। বলতে পারেন মহামারী শেষ হতে শুরু করেছে; অন্তত যুক্তরাজ্যে। আমার মনে হয়, ২০২২ সালে আমাদের জীবন প্যান্ডেমিকের আগের অবস্থায় ফিরে যাবে।’

করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট দুর্বল হচ্ছে ওমিক্রনই তার অন্যতম লক্ষণ। বিজ্ঞানীরা আশা করছেন, এই ভ্যারিয়েন্ট যত বেশি ছড়াবে, ভাইরাসটি ততোই দুর্বল হয়ে পড়বে। এর মধ্য দিয়েই অবসান ঘটবে এই শতাব্দীর সবচেয়ে বড় স্বাস্থ্য সংকটের।

অবশ্য বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীর মনে করেন না যে খুব শিগগিরই বর্তমান মহামারীর অবসান হচ্ছে।

তিনি বলেন, ‘গত একশ’ বছরে শ্বাসতন্ত্রের বিভিন্ন ভাইরাসের প্যান্ডেমিক পর্যালোচনা করলে দেখা যাবে, সেসব মহামারী এক থেকে তিন বছর পর্যন্ত স্থায়ী ছিল। সেই বিবেচনায় হয়তো বলা হচ্ছে যে, এটাই হয়তো শেষ বছর। কিন্তু এখানে অন্য প্রশ্নও রয়েছে।’

তিনি বলেন, ‘দুটো সম্ভাবনা আছে। আমরা ওমিক্রনের যত মিউটেশন দেখছি, সেটি আবার ততোই সংক্রমিত হচ্ছে। যখনই ভাইরাস ব্যাপক ট্রান্সমিশনে থাকে, তখন ভাইরাসের আরও বেশি মিউটেশনের সম্ভাবনা থাকে। তখন হয়তো ভাইরাসটি দুর্বল হয়ে যেতে পারে।’

‘আবার শক্তিশালীও হতে পারে। এ কারণে প্যান্ডেমিক শেষ হয়ে যাচ্ছে কি-না সেটা বলার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে’ যোগ করেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা।

তিনি বলেন, ‘যেখানে এখনো প্রতিদিন ২০/২৫ লাখের ওপর রোগী হচ্ছে এবং পাঁচ থেকে সাত হাজার মানুষ মারা যাচ্ছে, সেখানে কোনো ভ্যারিয়েন্ট দুর্বল হয়ে যাচ্ছে- এই ভবিষ্যদ্বাণী করার মতো সময় এখনো আসেনি।’

তবে আশাবাদী হওয়ার পেছনে মূল কারণ দু’টি- একদিকে ভাইরাসের দুর্বল হয়ে পড়া এবং অন্যদিকে ভাইরাসের হোস্ট অর্থাৎ মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি।

বিজ্ঞানীরা বলছেন, গত দুই বছরে পৃথিবীর ৩২ কোটিরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এর হাত থেকে রক্ষা পেতে বহু মানুষ টিকা নিয়েছে। ফলে তাদের দেহে ভাইরাসটি প্রতিরোধ করার জন্য অ্যান্টিবডি তৈরি হয়েছে। এটিকে প্রতিরোধের জ্ঞানও তৈরি হয়েছে মানুষের দেহে।

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর সামনে দু’টি সম্ভাবনা- হয় কভিড পুরোপুরি নির্মূল হয়ে যাবে, যেমনটা পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ইবোলো ভাইরাসের বেলায় হয়েছে। অথবা এটি ক্রমশ দুর্বল হয়ে আমাদের মধ্যে দীর্ঘসময় ধরে সাধারণ সর্দি-কাশি, এইচআইভি, হাম, ম্যালেরিয়া, যক্ষ্মার মতো রয়ে যাবে।

ইউনিভার্সিটি অব লন্ডনের ভাইরোলজিস্ট ড. এলিজাবেটা গ্রোপেলি বলেছেন, ‘আমি খুব আশাবাদী যে আমরা খুব শিগগিরই এমন এক পরিস্থিতিতে পৌঁছাবো যেখানে ভাইরাসটি ছড়াতে থাকবে এবং ঝুঁকিপূর্ণ লোকজনকে রক্ষায় আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে। কিন্তু সাধারণ লোকজনের খুব একটা অসুবিধা হবে না।’

মহামারী বিশেষজ্ঞরা একটি রোগকে তখনই ‘এন্ডেমিক’ রোগ হিসেবে বিবেচনা করেন, যখন সেই রোগের মাত্রা স্থিতিশীল থাকে এবং বোঝা যায় এর পর কী পরিস্থিতি তৈরি হতে পারে।

কিন্তু যখন কোনো একটি রোগ হঠাৎ আবির্ভূত হয়ে অতি দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, সেটিকে তারা বিবেচনা করেন ‘প্যান্ডেমিক’ রোগ হিসেবে।

ইম্পিরিয়াল কলেজ লন্ডনের মহামারী বিশেষজ্ঞ অধ্যাপক আজরা গানি বলেন, ‘আমরা খুব দ্রুত এন্ডেমিক পর্যায়ে চলে যাব। মনে হচ্ছে অনেক সময় লাগছে, কিন্তু মনে রাখতে হবে যে মাত্র এক বছর আগে লোকজনকে টিকা দেওয়া শুরু হয়েছে। এই টিকার কারণে আমরা আগের তুলনায় অনেক বেশি স্বাধীন জীবন যাপন করতে পারছি।’

তবে এই পরিস্থিতির অবনতি ঘটতে পারে যদি এমন কোনো নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব ঘটে যা মানুষকে গুরুতর অসুস্থ করে দিতে পারে।

বিজ্ঞানীরা বলছেন, এটা মনে রাখা জরুরি যে ‘এন্ডেমিক’ রোগ সবসময় দুর্বল হয় না।

‘কিছু এন্ডেমিক রোগ আছে যেগুলোতে আক্রান্ত হয়ে প্রচুর মানুষের মৃত্যু হয়’ বলেন অধ্যাপক গানি।

তবে অধ্যাপক হিসকক্স মনে করেন, পরিস্থিতি আবারও খুব বেশি খারাপ হওয়ার আশঙ্কা নেই।

তিনি বলেন, ‘নতুন ভ্যারিয়েন্ট কিংবা পুরোনো ভ্যারিয়েন্ট যা কিছুই আসুক না কেন, বেশিরভাগ মানুষই যখন করোনাভাইরাসে আক্রান্ত হবে তাদের সামান্য একটু সর্দি-কাশি হবে, সামান্য মাথাব্যথা করবে, এবং তারপরেই আমরা ঠিক হয়ে যাব।’

চীনের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে করোনাভাইরাসের উৎপত্তি হয়। পরের বছর এটি গোটা বিশ্বে ছড়িয়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়লে স্থবির হয়ে যায় সার্বিক জনজীবন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রযুক্তি শিক্ষার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন আমাদের লক্ষ্য : উপাচার্য ড. মশিউর রহমান

রফিকসহ ৩১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

সুইসাইড নোটে ৩ জনকে দায়ী করে কলেজছাত্রীর আত্মহত্যা

দেশে কোভিড শনাক্ত হওয়া ২০ শতাংশ ওমিক্রনে আক্রান্ত: বিএসএমএমইউ’র গবেষণা

ফায়ার সার্ভিসকে ১১টি স্পেশাল লেডারের গাড়ি দিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়

লংকাবাংলা ফাইন্যান্সের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কুড়িগ্রামে মৃদু শৈত্য প্রবাহে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের

দেশে তত্ত্বাবধায়ক সরকার আর হবে না: কৃষিমন্ত্রী

সব ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য দূর করতে হাইকোর্টের রুল

খালের পারের অবৈধ স্থাপনা সরাতে ডিএনসিসি মেয়রের হুশিয়ারি