300X70
বুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কর্নাটকে হিজাব ইস্যুতে উত্তেজনা, অমিত সাহসী মুসলিম তরুণীর প্রতিবাদ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৯, ২০২২ ১১:১১ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: ভারতের কর্নাটকে অমিত সাহস দেখালেন এক মুসলিম তরুণী। ওই রাজ্যে ক্ষমতাসীন বিজেপির বিপুল সংখ্যক সমর্থকের সামনে একাই জানিয়ে দিলেন তিনি মুসলিম। মাথা নত করার নয়। ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে যখন বিজিপি সমর্থকরা তাকে ঘিরে ধরে, তখন তিনি মোটেও কম্পিত হননি। বীরাঙ্গনার মতো হাত উঁচিয়ে স্লোগান দিয়েছেন- ‘আল্লাহু আকবর’। মুহূর্তে ওই তরুণীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

কর্নাটকে হিজাব বনাম স্যাফ্রোন বা গেরুয়া স্কার্ফ নিয়ে উত্তেজনা তুঙ্গে। মুখোমুখি অবস্থান নিয়েছে মুসলিম ও বিজেপির সমর্থকরা। এক সপ্তাহের বেশি সংঘাতময় অবস্থার সৃষ্টি হলেও তা প্রশমনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

উল্টো তা আরও শহরে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার বিক্ষোভ হয়েছে শিবামোজ্ঞা শহরে।

এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, মুখোমুখি অবস্থান নিয়ে উদুপি জেলার এমজিএম কলেজের গেটে দুটি গ্রুপ অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকা হয়। এ উত্তেজনার একটি ভিডিও প্রকাশ করেছে এনডিটিভি, দূরদর্শন (ডিডি)। তাতে দেখা যায় নিজে স্কুটি চালিয়ে কলেজে পৌঁছেন এক মুসলিম তরুণী। বোরকায় তার শরীর আচ্ছাদিত। তিনি কলেজের পার্কিংয়ে স্কুটি পার্ক করেন। শান্তভাবে তা থেকে নেমে আসেন। ওদিকে আগে থেকেই ওঁৎ পেতে ছিলেন বিজেপির সমর্থক ছাত্ররা। তারা ওই যুবতীকে দেখেই গেরুয়া পতাকা উড়াতে উড়াতে তার দিকে এগিয়ে যায় এবং স্লোগান দেয় ‘জয় শ্রীরাম’।

বিপুল সংখ্যক ছাত্রের এমন বিক্ষোভ দেখে বিন্দুমাত্র বিচলিত হননি ওই তরুণী শিক্ষার্থী। উল্টো তিনি তাদের সামনে দাঁড়িয়ে হাত উঁচু করে স্লোগান দেন- ‘আল্লাহু আকবর’। একবার দু’বার নয়। বেশ কয়েকবার এ স্লোগান দেন তিনি। বিজেপিপন্থিরা তার আরো কাছে চলে আসে। তিনি স্বাভাবিক গতিতে সামনে এগিয়ে যান। কিছুটা দূরত্ব সৃষ্টি হয় বিজেপিপন্থিদের সঙ্গে। এ সময় ওই তরুণীর সাক্ষাতকার নিতে চেষ্টা করে মিডিয়া। সঙ্গে সঙ্গে আবার তাকে ঘিরে ধরে ওইসব ছাত্ররা। তারা গেরুয়া শাল উড়িয়ে, পতাকা দুলিয়ে নানা রকম স্লোগান দিতে থাকে।

এ পর্যায়ে দু’চারজন ব্যক্তিকে দেখা যায় ওই তরুণীকে উদ্ধার করছেন। তারপর তিনি চলে যান ক্লাসরুমের দিকে। এমন ঘটনায় সেখানে উত্তেজনা তুঙ্গে। হিজাব পরা ও স্যাফ্রোন বা গেরুয়া শাল পরা বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনার পর হরিহরা এবং দাভেঙ্গেরে শহরে সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেখানে বিক্ষোভের সময় এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে ইটপাটকেল নিক্ষেপ করে। তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে।

এসব ঘটনা থেকে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হওয়ার মতো অবস্থায় পৌঁছালেও কর্নাটকে ক্ষমতাসীন বিজেপি সরকার এখনও নীরব। তারা অপেক্ষা করছে কর্নাটক হাই কোর্টের একটি সিদ্ধান্তের জন্য। কলেজে হিজাব পরা নিয়ে বিধিনিষেধ সম্পর্কে সিদ্ধান্ত চেয়ে উদুপির একটি সরকারি কলেজের পাঁচ যুবতী আদালতে পিটিশন করেছে। সেই পিটিশনের জবাবে আদালত কি বলে সেদিকে তাকিয়ে আছে সরকার।

পিটিশনের জবাবে কোনো সিদ্ধান্ত মঙ্গলবার ঘোষণা করেনি আদালত। তবে আদালত থেকে বলা হয়েছে, এই পিটিশনের আরও শুনানি হবে। এ সময়ে ছাত্র সমাজ ও জনগণকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য অনুরোধ করেছে আদালত। জনগণের প্রজ্ঞা ও গুণাবলীর ওপর আদালতের পূর্ণ আস্থা রয়েছে। আদালত আশা করে জনগণ সেই চর্চা করবে।

প্রথমে উদুপির একটি কলেজে হিজাব ইস্যুতে উত্তেজনা সৃষ্টি হয়। নিষেধাজ্ঞার প্রতিবাদে হিজাব পরার দাবিতে বিক্ষোভ করতে থাকেন মুসলিম ছাত্রীরা। পরে তা কর্নাটকের অনেক কলেজে ছড়িয়ে পড়ে। পাল্টা বিক্ষোভ করে বিজেপিপন্থি শিক্ষার্থীরা। তারা বিজেপির গেরুয়া শাল গলায় ঝুলিয়ে, পতাকা উড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে মুখোমুখি অবস্থানে চলে আসে উভয় পক্ষ। মঙ্গলবার তাতে সাম্প্রদায়িকতার রঙ লাগে। এক পক্ষ অন্যপক্ষের বিরুদ্ধে অধিক আগ্রাসীভাবে সংঘাতে লিপ্ত হয়।

এদিন উদুপিতে একটি কলেজে বিপুল পরিমাণ শিক্ষার্থী বিক্ষোভ করেন। এর একপক্ষ হিজাবের সমর্থক। অন্য পক্ষ গেরুয়া স্কার্ফ পরার পক্ষে। এখান থেকেই এদিন উত্তেজনার শুরু। এনডিটিভি বলছে, উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজে গত মাসে শুরু হয় হিজাব বিষয়ক প্রতিবাদ বিক্ষোভ। ওই সময় ৬ জন ছাত্রী অভিযোগ করেন, মাথায় স্কার্ফ পরে ক্লাস করায় তাদেরকে বাধা দেয়া হয়েছে। ক্লাসরুমে মুসলিম বালিকাদের হিজাব পরার বিরোধিতা করে উদুপি এবং চিক্কামাগালুরুর উগ্র ডানপন্থিরা।

শুরুটা এখন থেকে হলেও বিক্ষোভ আস্তে আস্তে ছড়িয়ে পড়ে উদুপি এবং অন্য স্থানে। এ অবস্থায় রাজ্য সরকার শনিবার এমন পোশাক নিষিদ্ধ করে, যা সমতার ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে এবং জনশৃংখলার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে। তবে প্রশসনিক কমিটি ওই কলেজের জন্য কোনো নির্দিষ্ট পোশাক কোড নির্বাচন করেনি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আওয়ামী লীগের জনসভা মঞ্চে শেখ হাসিনা

ঢাকায় আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

সুস্থ ও নিরাপদ বিশ্বের জন্য ভ্যাক্সিন প্রযুক্তি উন্নয়নে একযোগে কাজ করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

দখল, দূষণ ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে : মেয়র আতিক

বুদ্ধিজীবী হত্যায়ও জাতিকে পঙ্গু করা যায়নি, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ বহুদূর এগিয়েছে : তথ্যমন্ত্রী

গোবিন্দগঞ্জে দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পুলিশ তার পেশাদারিত্ব ও সহমর্মিতা দিয়ে মানুষের আস্থা অর্জন করবে

বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি একেএম শামসুদ্দিন, মহাসচিব মামুন নির্বাচিত

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীদের পিছিয়ে রাখা চলবে না : স্পীকার

সজীব ওয়াজেদ জয়কে বিডিইউ উপাচার্যের অভিনন্দন