300X70
বৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কুমিল্লার গোমতী নদীতে ‘শেখ রাসেল ১৯তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৫, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গোমতী নদীতে ‘শেখ রাসেল ১৯তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৩’ আজ বুধবার (১৪ জুন) অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, এমপি।

প্রতিযোগিতা শেষে জেলার এ বি এম গোলাম মোস্তফা স্টেডিয়ামে আয়োজিত সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শামীম আলম।

এছাড়া অন্যান্যের মধ্যে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল ও বাংলাদেশ নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি রিয়ার এডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম, কুমিল্লা জেলার পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবদুল মান্নান, বিপিএম (বার), কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিউদ্দিন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরী, জাতীয় সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, বিপুল সংখ্যক সাঁতারু ও সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।

চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত বিভিন্ন বয়সের ৭ জন পুরুষ সাঁতারু এবং ৭ জন মহিলা সাঁতারু অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পুরুষ সাঁতারুরা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার গোমতী নদীর কংশনগর হতে শুরু হয়ে দেবিদ্বার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সাঁতারে অংশ নেয়।

প্রতিযোগিতার পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী হতে ফয়সাল আহম্মেদ, ১ ঘন্টা ৩৯ মিনিট ৪৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান ও বাংলাদেশ নৌবাহিনী হতে পলাশ চৌধুরী, ১ ঘন্টা ৪০ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে এবং বাংলাদেশ সেনাবাহিনী হতে জুয়েল আহম্মেদ, ১ ঘন্টা ৪৪ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে।

অন্যদিকে, চূড়ান্তভাবে ৭ জন মহিলা সাঁতারু বুড়িচং উপজেলার গোমতী নদীর কংশনগর হতে শুরু হয়ে দেবিদ্বার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এদের মধ্যে মহিলা বিভাগে বাংলাদেশ নৌবাহিনী হতে সোনিয়া আক্তার, ১ ঘন্টা ১৩ মিনিট ২০ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান ও বাংলাদেশ নৌবাহিনী হতে সুরাইয়া আক্তার, ১ ঘন্টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে এবং বাংলাদেশ সেনাবাহিনী হতে মোছাঃ মুক্তি খাতুন, ১ ঘন্টা ১৮ মিনিট ০৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রান্তিক পর্যায়ে দেশে অনেক প্রতিভা লুকিয়ে আছে। নদীমাতৃক এই বাংলাদেশের প্রতিভাবান সাঁতারুদের সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে বের করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

এধরণের উদ্যোগের মাধ্যমে নতুন নতুন সাঁতারু খুঁজে পাওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে গত ২৮ মে ২০২৩ বাংলাদেশ নৌবাহিনী সুইমিং পুল, বনানী, ঢাকায় উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ৭ জন পুরুষ সাঁতারু এবং ৭ জন মহিলা সাঁতারু চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ২০১৭ সালে আয়োজিত ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা কৃতী সাঁতারুরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

এই সেরা সাঁতারুরাই দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিক সাঁতার অঙ্গনে প্রতিভার স্বাক্ষর রেখে দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে আশা করা যায়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডিগ্রি ২য় বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

বাণিজ্য সম্প্রসারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভূমিকা

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সম্মত হয়েছে হাঙ্গেরি : বাণিজ্যমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের স্পিকার

দক্ষতার সাথে দ্রুত কাজ করার তাগিদ গণপূর্তমন্ত্রীর

১৬ জেলায় তীব্র, বাকিগুলোতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

গণতন্ত্র ও সুখী সূচকে অগ্রগতি দেশে সুশাসন ও গণতন্ত্র সংহত হওয়ার প্রমাণ : তথ্যমন্ত্রী

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠধনী ইলন মাস্কের জীবনে কে এই রহস্যময়ী তরুণী?

ব্রহ্মপুত্রের চরে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়’