300X70
শুক্রবার , ২৩ ডিসেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ক্যাম্পাস জুড়ে রঙিন চিঠি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৩, ২০২২ ১১:৫০ অপরাহ্ণ

তারিন সুমাইয়া : একটা হলুদ খামে চিঠির সুপ্ত অপেক্ষায় কৈশোর থেকে যৌবনের কত মুহূর্ত কেটে যায়, কিন্তু কখনো বলা হয়ে উঠে না, ‘চিঠি দিও, প্রিয়’। কনফেশন পোস্ট আর ফেসবুকীয় ভাবাবেগের যুগে হাতে লিখা চিঠি আজ সময়ের পরিক্রমায় ‘ব্যতিক্রম আর অভিনব’ মাধ্যমই হয়ে গেছে। মনের কোনে জমা শুভ্র মিষ্টি অথবা চাপা বিষাদময় অনুভূতি ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরে কালো কালিতে পুরে প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়া আজ অতীত হয়েছে।

ফেসবুকের কনফেশন পাতায় কনফেশন আসে, লুকিয়ে রাখা অনুভূতি নীল স্ক্রিনে পৌঁছে যায়। কিন্তু কোথায় যেন আবেগের গভীরতা নেই, অকপট অনুভূতির অকৃত্রিমতা নেই। হুট করে বেনামে বা সংকোচভরা হাতে লাজুক অক্ষরে লিখা ইতিতে চিঠি পেয়ে কাগজখানা বুকের কাছে নিয়ে অনুভব করার গেছে যে দিন তা কি একেবারেই কি গেছে…?

কারো জন্য হুট করেই চিঠি আসবে, সে জানবে না কি আছে চিঠিতে। চিঠি পাওয়ার এই যে আনএক্সপেক্টেড আনন্দ, চিঠি পড়ার যে ব্যাকুলতা, এই ব্যাপারটা ফিরে আসুক আবার আমাদের মাঝে এইটুকুই চাওয়া। চিঠি চত্বর নিয়ে এমন আশার কথা বলছিলেন বৃত্তের হেড অব কমিউনিকেশন কানিজ ফাতেমা সুমি।

এ শতাব্দীতে এসেও হারিয়ে যাওয়া চিঠির যে আবহ তা নতুন করে ফিরিয়ে আনতেই ক্যাম্পাসের অভ্যন্তরে চিঠি চালাচালির অভিনব এ উদ্যোগের শুরু বৃত্তের। নিজস্ব মৌলিক কাজগুলো বৃত্ত এখন পর্যন্ত নিজ অর্থায়নেই করেছে। তবে এবার কুমিল্লা ডাক বিভাগে এ আইডিয়া নিয়ে পৌঁছালে ডাক বিভাগও দিয়েছে স্বতঃস্ফূর্ত সাড়া, উপহার পাঠিয়েছে একটি ডাকবিভাগের লগো সংবলিত ডাকবাক্স।

হলুদ রঙের মাঝে নীল দিয়ে ফুটিয়ে তোলা চিঠি চত্বর, পাশে সবুজ দেয়ালে ডাকবাক্স বসানো। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিংগুলোর দিকে যাওয়ার রাস্তা বাঁ-পাশেই বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টের ক‚ল ঘেঁষে এ চত্বরের অবস্থান। ফ্যাকাল্টির পথে হেঁটে যাওয়ার রাস্তায় পাশ থেকে চিঠি চত্বর দিচ্ছে চিঠির আহবান। ২৭ সেপ্টেম্বর এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়েই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হবে চিঠির নতুন অব্দ। সেই সঙ্গে ঐদিন সাংগঠনিকভাবে যাত্রা শুরু করছে বৃত্ত কুবি।

ক্যাম্পাসের সব অনাদরে পড়ে থাকা জায়গাগুলো সাজিয়ে নতুন প্রাণ দেওয়াই মূল উদ্দেশ্য বৃত্তের। এবারও এতদিন ধরে ব্যাডমিন্টন কোর্টের পাশে পড়ে থাকা দৃশ্যত ময়লার স্তূপের জায়গাটিকেই রাঙিয়ে নতুন রূপ দিয়েছে তারা। যেখানে আগে কেউ পা মাড়াতো না সেখানে আজ লাল, হলুদ, নীল, সবুজ নানা রঙে রঙিন চত্বরটি ঘিরে চলছে ছবি তোলার হিড়িক।

উদ্বোধনের আগেই ভিড় করছে উৎসুক শিক্ষার্থীসহ দর্শনার্থীরা। হবেই বা না কেন? এর আগে এমন এক ব্যতিক্রম ভাবনার উদ্যোগ এই প্রথমই। চিঠি নিয়ে এমন ভাবনা আর তাকে উৎসর্গ করে খোদ এক চত্বরের উদাহরণ নেই অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে।

একটা সময় ছিল যখন যখন যোগাযোগের মূল মাধ্যমই ছিল চিঠি। কথার আবেদন চিরকালই থাকছে, তবে আজকের সেই চিঠি কে মোটামুটি প্রত্নতাত্ত্বিক বিষয়ই বলা যেতে পারে। আধুনিক প্রযুক্তির যুগে এসে তা ফেসবুক- হোয়াটসঅ্যাপ- ইমো-ভাইবারের নিচে চাপা পড়ে গেছে। নতুন প্রজন্ম তো জানেই না একসময় মানুষ হাতে চিঠি লিখত।

বিশেষ করে জেনারেশন জির ভাগ্যে সরাসরি চিঠি লিখার বা পাওয়ার অভিজ্ঞতা তো হয়ইনি, সক্রিয় ডাকবক্সও দেখেনি। চিঠিবাক্স খুলে চিঠি নেওয়া বা পিয়নের হাতে চিঠি পাওয়া সবই কেবল একটা ধারণা। তবে সবাই-ই হয়তো কখনো না কখনো বাড়ির পুরনো জিনিস ঘাটতে গিয়ে খুঁজে পেয়েছি দাদার আমলে লিখা চিঠি, অথবা মা-বাবার লিখা প্রেমপত্র হাতে পেয়ে মুচকি হাসি হেসেছি। কিন্তু একটা দীর্ঘশ্বাস রয়ে গিয়েছিল কোথাও না কোথাও, ওমন অমলিন প্রেমের আদান-প্রদান না পাওয়ার আক্ষেপে।

আবার কি মানুষ কখনো হাতের লেখা চিঠিতে ফিরে যাবে! সময়ের বিবর্তনে আজ বৃদ্ধ অস্তিসার কঙ্কাল রূপে দাঁড়িয়ে আছে ডাকঘরের পোস্ট বক্সগুলো। তাই বলে, চমৎকার বাক্য প্রয়োগের মাধ্যমে অন্যকে মুগ্ধ করার ইচ্ছা প্রজন্ম থেকে প্রজন্মে থেমে থাকে? কখনো কি কোনো গুমোট দুপুরে রবীন্দ্রনাথের ছিন্নপত্র পড়তে গিয়ে ডাকপিয়নের হাতে চিঠি এসে পৌঁছাবে এমন আশা জাগেনি!

টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু, হয়তো পাওয়া হয়নি সেই চিঠির যুগ- তবুও চুপচাপ কোন দুপুরবেলায় কখনো চিঠি পাব একদিন, কোন এক অপরিচিত ঠিকানা থেকে চিঠি আসবে কোনো এক গুণমুগ্ধ প্রেমিকের… চিঠিতে থাকবে মিষ্টিবাক্যের স্তূপ। আর সে চিঠি পেয়ে অমল মন ভরে উঠবে। অথবা চিঠি আসবে প্রিয়জন, বন্ধুবান্ধবের কাছ থেকে, তাতে লুকিযে থাকবে মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখ, আবেগ আর ভালোবাসা এমন শখ কতোর মাঝেই চাপা আছে। আজও তো কেউ চিঠি চায়, পথ চেয়ে থাকে। কিন্তু অভাব শুধু ডাকবাক্সের আর সুযোগের। এবার আসবে বৃত্তের চিঠিবাহক, ডাকবাক্সে চিঠি দিলে বাড়ি পৌঁছে দেবে তাদের হাতে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া মাহমুদ বলেন, ‘ডিজিটাল কমিউনেকেশনের যুগে আগের দিনে চিঠির যে চালাচালি হতো তা আবার নতুন করে ফুটিয়ে তোলা হচ্ছে আমাদের ক্যাম্পাসে তা আসলেই প্রশংসারযোগ্য। চিঠি চত্বরের কাজটার জন্য বৃত্তকে অবশ্যই সবসময় সমর্থন জানাচ্ছি এতো সুন্দর একটি ভাবনা তুলে ধরার জন্য। ক্যাম্পাসের অন্য আরও অনেক চত্বরের মতো সময়ের কালে এ চত্বরটিও যাতে হারিয়ে না যায় এমনি কামনা শিক্ষার্থীদের।

রুদ্রের ব্যাকুল আকাক্সক্ষার মতো আকাশের ঠিকানায় লিখতে চাওয়া চিঠিগুলো আকাশের ঠিকানাতেই না হয় লিখা হোক, থাকুক প্রাপকের অপার ঠিকানায়। আর কথা থাকুক বৃত্তের লাল ডাকবাক্সে সেসব আবেগ আর চিঠিটুকুন প্রযত্নে জায়গা খুঁজে পাবার। খোলা জানালার ফাঁকে চিঠির আবেগ আর না পাঠানো কথাগুলো যাতে হারিয়ে না যায়, সেই প্রতিশ্রুতিতেই বৃত্তের এই চিঠি চত্বর যাতে স্বার্থক হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে বেড়েছে শীত, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

শিশু মাইশার মৃত্যু ঘিরে নানা রহস্য!

ডিএনসিসির এক একর জায়গা দখলমুক্ত

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

তরুণদেরকে দেশ ও বিশ্বমানবতার সেবায় ব্রতী হতে পররাষ্ট্রমন্ত্রীর আহবান

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে স্পিকারের শোক

জাপানের পথে প্রধানমন্ত্রী

পুষ্পায় সম্পূর্ণ ভিন্নরূপে দেখা যাবে আল্লু অর্জুনকে

খালেদা জিয়া বাসায় ফিরেছেন

করোনায় ২৪ ঘন্টায় আরো ১৫ জনের মৃত্যু