300X70
বুধবার , ৫ এপ্রিল ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে করপোরেশনের নিজস্ব তহবিল হতেও আর্থিক অনুদান দেওয়া হবে : মেয়র শেখ তাপস

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৫, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) নিজস্ব তহবিল হতেও আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (৫ এপ্রিল) বিকালে নগর ভবনের মেয়র দপ্তরে ক্ষতিগ্রস্ত মার্কেটগুলোর নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে এলে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ তথ্য জানান।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে আবারও ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যাপ্ত অনুদান দেবেন। পাশাপাশি, আমরাও আমাদের সক্ষমতা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান দেবো। সেজন্য আমরা যে তদন্ত কমিটি গঠন করেছি আপনারা তাদের সাথে সমন্বয় করে আগামী শনিবারের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করুন। আমরা আপনাদের পাশেই আছি।”

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে অনুদানের আওতায় আসে তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “তালিকা প্রণয়নে যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বাইরে অন্য কারো নাম না আসে সেজন্য আপনারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করুন। আমাদের কমিটিকে সহায়তা করুন। তালিকায় দোকানের প্রকৃত মালিক, মালিকের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করবেন। আর দোকান যদি ভাড়া দেওয়া হয়ে থাকে তাহলে মালিকের পাশাপাশি ভাড়াটিয়ার নাম, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করবেন।”

তালিকা প্রস্তুত সাপেক্ষে আগামী রবিবারে আবারও ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে বৈঠক হবে বলে ঢাদসিক মেয়র জানান।

এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মার্কেট হতে সাটার, পাইপসহ বিভিন্ন ধরনের দামি উপকরণ লুটপাট হচ্ছে জানিয়ে সেখানে নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান। জবাবে ঢাদসিক মেয়র করপোরেশনে দায়িত্বরত আনসার হতে ১ প্লাটুন আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেন। এছাড়াও তৎক্ষনাৎ পুলিশ প্রশাসনকে ফোন করে নিরাপত্তা বিধানের নির্দেশনা দেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন, মহানগর শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান মো. আবদুর রহমান, মহানগরী ইউনিটের সভাপতি মো. লোকমান খান, আদর্শ ইউনিটের সভাপতি মো. শাহ আলম, এনেক্সকো ইন্টা. এর চেয়ারম্যান শেখ মো. শাকিল, ঢাকা রেডিমেইড গার্মেন্টস ব্যবসায়ী সমিতির পরিচালক কাজী শরীফুল ইসলাম, বঙ্গবাজার ইউনিটের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ১৭তম সভা অনুষ্ঠিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো হিসেবে রইস উদ্দিনের যোগদান

বাউবি’র নিশ-২ পরীক্ষা-২০২২ শুক্রবার থেকে শুরু

টুইটারের পর এবার মেটা, ছাঁটাইয়ের পথে হাঁটছেন জাকারবার্গও

এবছর ডেঙ্গুতে মৃত্যু ৫৪৮, আক্রান্ত ১ লাখ ১৪ হাজার ৫১১ জন

বিদ্যুৎহীন ওডেসার ১৫ লাখ মানুষ: জেলেনস্কি

বিএনপির ওপর দায় চাপানো কারও কারও অভ্যাসে পরিণত হয়েছে: রিজভী

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার ঘটনায় সচিবসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

অশ্রুভেজা ভালোবাসায় দেবী দুর্গাকে বিদায় দিলেন ভক্তরা

মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু