বাঙলা প্রকিদিন প্রতিবেদক: খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার।
মঙ্গলবার (২১ অক্টোবর) মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ কার্যালয়ে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপদেষ্টা পাকিস্তানের হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান।
সৌজন্য এ সাক্ষাতে পাকিস্তান থাকে চাল আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। খাদ্য উপদেষ্টা আঞ্চলিক সংযোগের ওপর গুরুত্বারোপও করেন।
পাকিস্তানের হাইকমিশনার উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের পলিটিক্যাল কনসুলার কামরান ডঙ্গল, খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে গত ১৪ জানুয়ারি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।


































