300X70
শনিবার , ৯ অক্টোবর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গণতন্ত্রে বিশ্বাসী হলে বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নেবে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৯, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ

প্রতিনিধি, কুমিল্লা
গণতন্ত্রে বিশ্বাস থাকলে বিএনপি স্থানীয় সরকারসহ সকল নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন

তিনি আজ কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

মন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রতি যে রাজনৈতিক দলের বিশ্বাস ও অঙ্গীকার রয়েছে। সেই দলের নির্বাচনে অংশগ্রহণ না করার কোনো সুযোগ নেই। আর যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করে তারা নির্বাচনে অংশ না নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করবে‌ এটায় স্বাভাবিক।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে কি-না এমন প্রশ্নের উত্তরে মোঃ তাজুল ইসলাম বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানো। বিএনপি তাদের দলের ভালোমন্দ বোঝে। আমি মনে করি, দেশ ও মানুষের স্বার্থে দলটির নির্বাচনে অংশগ্রহণ উচিত।

এর আগে সম্মেলনে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহকে শক্তিশালী এবং জনপ্রতিনিধিদের মর্যাদা বৃদ্ধি করে জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে কাজ চলছে। জনপ্রতিনিধিদের অবজ্ঞা করার কোন সুযোগ নেই। কারণ বিপদে-আপদে সবার আগে মানুষের পাশে দাঁড়ায় এই জনপ্রতিনিধিরাই।

শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে তিনি জানান, পদ্মা সেতুসহ সকল মেগা প্রকল্প বাস্তবায়িত হলে দেশে অর্থনীতির নতুন সম্ভাবনা তৈরি হবে। শেখ হাসিনা ২০৪১ সালের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তা অর্জন করা সম্ভব হবে। এজন্য

সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয় একত্রে কাজ করতে হবে।

মোঃ তাজুল ইসলাম বলেন, আমাদের কর্মকান্ড শুধু মিটিং আর কাগজে-কলমেই সীমাবদ্ধ রাখা যাবে না। নাগরিক সেবা দ্রুত সময় পৌঁছে দিতে হবে। মানুষ আমাদের মিটিং আর ফাইল ওয়ার্কের দিকে তাকিয়ে থাকে না। তারা চায় সেবা। আর এটি আমাদের নিশ্চিত করতে হবে।

বার্ডকে একটি সক্ষম প্রতিষ্ঠান উল্লেখ করে মন্ত্রী বলেন, যুগের সাথে তাল মিলিয়ে এই প্রতিষ্ঠানকে তথ্য প্রযুক্তির ব্যবহার ও প্রসারে ভূমিকা রাখতে হবে। যে প্রকল্পটি গ্রহণ করা হোক না কেন সেটি অবশ্যই প্রডাক্টিভ হতে হবে এবং কোয়ালিটি বজায় রেখে সময়ের মধ্যে শেষ করতে হবে।

অপরিকল্পিতভাবে আর যেখানে সেখানে কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না উল্লেখ করে তিনি জানান নগরের ন্যায় পরিকল্পিতভাবে গ্রামগুলোও গড়ে তুলতে হবে। এলক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিকে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম এবং পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।

নীতি নির্ধারণী পেপার উপস্থাপন করেন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ শাহজাহান।এছাড়া, সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর্যায়ের প্রতিনিধি অংশগ্রহণ করে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্বাস্থ্যবিধি ভঙ্গ করা ও মশার লার্ভা পাওয়ায় ১৪ মামলায় ৮৮ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক বিশ্ব প্রবীণ দিবস আজ

বিজিবির অভিযানে মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ দুইজন গ্রেপ্তার

ঢাকাবাসী অচিরেই বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণের সুফল পাবেন : মেয়র তাপস

মার্সেল পণ্য কিনে লক্ষ লক্ষ টাকা পাওয়ার সুযোগসহ নানা সুবিধা

আসবাবপত্র শিল্পের বিকাশ এবং রপ্তানি বাজার সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

বসুন্ধরা এমডিকে ক্র্যাব সভাপতির ফুলেল শুভেচ্ছা

সাকিব-লিটনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ

বাগেরহাটে অপহৃিত কিশোরী ডেমরায় উদ্ধার, অপহরণকারী আটক

মঙ্গলবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন বাইডেন