300X70
মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব একেবারেই অগ্রহণযোগ্য: বেঞ্জামিন নেতানিয়াহু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৪, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের দেয়া স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব তা ‘একেবারেই অগ্রহণযোগ্য’। হামাস যদি জিম্মিদের মুক্তি দিতে গড়িমসি করে, তাহলে ফের সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেতানিয়াহুর একটি রেকর্ডকৃত বক্তব্য প্রকাশ করা হয়। সেখানে তিনি নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফের আহ্বান মেনে নিয়ে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ৫০ দিন বাড়িয়েছেন তিনি।

এর আগে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মাস রমজান এবং ইহুদিদের ‘হলিডে অব পাসওভার’ উপলক্ষে ইসরায়েলকে গাজায় হামলা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন স্টিভ ব্যানন।

রেকর্ডকৃত বক্তব্যে নেতানিয়াহু বলেন, “হামাস যতক্ষণ পর্যন্ত আমাদের জিম্মিদের নিজেদের কব্জায় রাখবে, ততদিন পর্যন্ত গাজায় স্থায়ী কোনো যুদ্ধবিরতির প্রস্তাব একেবারেই অগ্রহণযোগ্য। আমাদের শর্ত একটাই— আগে সব জিম্মিকে মুক্তি দিতে হবে, তারপর অন্য আলোচনা।

রমজানের শুরু থেকেই গাজায় খাদ্যবাহী ট্রাকের প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ফলে গাজায় গত কয়েক দিন ধরে ভয়াবহ খাদ্য সংকট চলছে। রেকর্ডকৃত বক্তব্যে এজন্য নিজেদের দায়ও স্বীকার করেছেন নেতানিয়াহু।

“আমি সবাইকে একটা ব্যাপার স্পষ্ট করে দিতে চাই। এখন থেকে আর ফ্রি’তে খাবার পাওয়া যাবে না।”

২০২৩ সালে ইসরায়েরের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৫১ জনকে।

অতর্কিত এই হামলার জবাব দিতে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টানা ১৫ মাস ধরে চলা ভয়াবহ সেই অভিযানে গাজায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন লক্ষাধিক।

যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতারের ব্যাপক প্রচেষ্টা ও চাপের মুখে গত ১৯ তারিখ গাজায় ৩ পর্বের যুদ্ধবিরতি চুক্তিতে যেতে সম্মত হয় ইসরায়েল। এই চুক্তির প্রথম শর্ত ছিল— নিজেদের কব্জায় থাকা জিম্মিদের মধ্যে ৩৩ জনকে মুক্তি দেবে হামাস, তার বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের একাংশকে ছেড়ে দেবে তেল আবিব।

চুক্তির শর্ত অনুসারে, প্রথম পর্বের স্থায়িত্ব হবে ৬ সপ্তাহ। তারপর দ্বিতীয় পর্ব শুরু। চুক্তির শর্ত অনুসারে এই পর্বে নিজেদের কব্জায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে হামাস এবং বিনিময়ে গাজা থেকে নিজেদের সব সেনা সদস্যকে প্রত্যাহার করে নেবে ইসরায়েল।

গত ২ মার্চ শনিবার ৬ সপ্তাহের প্রথম পর্ব শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্বে প্রবেশের পালা। হামাসের পক্ষ থেকে চুক্তির দ্বিতীয় পর্ব শুরুর জন্য একাধিকবার আহ্বান জানানো হয়েছে, তবে ইসরায়েলের তরফ থেকে এখনও এ ব্যাপারে কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশের মতে, নেতানিয়াহু সব জিম্মির মুক্তি দাবি করছেন ঠিকই কিন্তু যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে উত্তরণ চাইছেন না।

শেষে গত রোববার হামাসের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল যদি গাজা থেকে তার সেনাদের সম্পূর্ণভাবে ফিরিয়ে নেয় এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করে, কেবল তাহলেই অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেওয়া হবে।

হামাসের এই প্রস্তাবের উত্তরেই রোববার নেতানিয়াহুর এই রেকর্ডকৃত বক্তব্য প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর।

ইসরায়েলের হিসেব অনুযায়ী, এখনও ৫৯ জন জিম্মিকে নিজেদের কব্জায় রেখেছে হামাস। তাদের মধ্যে অন্তত ২০ জন এখনও বেঁচে আছেন বলে ধারণা করা হচ্ছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়
সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আজ বিশ্ব পরিবেশ দিবস: ‘একটাই পৃথিবী : প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’

ভারতের একাধিক রাজ্যে বন্যা-ভূমিধসে ৩৩ জনের মৃত্যু

এবিজি বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মাননা

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আগুনে নারী ও শিশুসহ সাতজনের মৃত্যু

তফসিল দেওয়া হবে ভোটের দুই মাস আগে: সিইসি

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে প্রাথমিকের ৫৮ বিদ্যালয়

পৃথিবীর যুদ্ধ বাস্তবতা সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে : উপাচার্য ড. মশিউর রহমান

গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের প্রধান সহায়ক : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ‘শুটার আলাল’ গ্রেপ্তার

রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি