300X70
শনিবার , ১৯ ডিসেম্বর ২০২০ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গানের প্রচারের জন্য উদ্ভট কাণ্ড ঘটালো নেহা !

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৯, ২০২০ ৭:৫৭ অপরাহ্ণ

আনন্দ ঘর ডেস্ক: স্বামী রোহানপ্রীতের সঙ্গে ইনস্টাগ্রামে বেবিবাম্পের একটি ছবি পোস্ট করেছিলেন বলিউডের কণ্ঠশিল্পী নেহা কক্কর। তারপর শুভেচ্ছাবার্তায় ভরে যায় সেই ছবির পোস্টে। এ খবরে সবার চোখ কপালে উঠলেও পরে মুম্বাইয়ের বেরসিক এক পাপারাজ্জি দিলেন সব ফাঁস করে। নেহা ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পরপরই তিনি ক্যামেরাবন্দী করেন নেহা ও রোহানপ্রীতকে। বিয়ের দুই মাসও হয়নি। এখন সেই ছবিতে কোথাও নেই নেহার মা হওয়ার চিহ্ন। তারপর সেই ছবি ছড়িয়ে পড়লে সবাই হায় হায় করতে লাগলেন! কোথায় নেহার বেবিবাম্প? বেবিবাম্পের খোঁজে নেহার ভক্তরা যখন আকুল, তখন স্বয়ং নেহাই এগিয়ে এলেন। আজ শনিবার ইনস্টাগ্রামে পোস্ট করলেন আরেকটি ছবি। তবে ব্যতিক্রম শুধু এইটুকু। ছবিটি এবার এল গানের পোস্টার হয়ে। তার মানে তাঁর পোস্ট করা আগের ছবিটি আসল নয়, গানের পোস্টারের জন্য তোলা। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তাদের নতুন সংগীতচিত্র। এটি তারই প্রচার। আসলে নেহা গর্ভবতী নন, গানের প্রচারের জন্য এমন উদ্ভট কাণ্ড ঘটিয়েছেন তিনি। নেহা কক্কর মানেই অনলাইনে একপশলা ঝোড়ো হাওয়া। গত শুক্রবার রোহানপ্রীতের সঙ্গে নিজের বেবিবাম্পের ছবি দেওয়ার পর ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তার ঝড় বয়ে গিয়েছিল। ছবিতে নেহা আর নেহার জীবনসঙ্গী রোহানপ্রীত সিং। নেহা দুহাত দিয়ে ‘বেবিবাম্প’ আগলে রেখেছেন। আর নেহাকে ধরে আছেন রোহান। ক্যাপশনে লিখেছেন, ‘খেয়াল রেখো।’ ছবির মন্তব্যের ঘরে রোহানও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে ভোলেননি৷ লিখেছেন, ‘অবশ্যই, এখন তো খেয়াল রাখতেই হবে।’ সেই পোস্টে লাইক ও মন্তব্যের জোয়ার বয়ে যায়। সেখানে নেহার পরিবারের সদস্যরাসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন। পুরো ঘটনা কেবল একটি দিকেই নির্দেশ করেছিল। বিয়ের দুই মাসের মাথায় মা হতে চলেছেন ৩২ বছর বয়সী নেহা, বাবা ২৬ বছরের রোহান। কিন্তু এটা যে এত বড় মিথ্যাচার, কে ভেবেছিল? ওই পোস্টারের ছবিটি পোস্ট করার পর মুম্বাইয়ের এয়ারপোর্টে এক ছবি শিকারির ক্যামেরায় ধরা পড়েন নেহা ও রোহানপ্রীত। সেই সময় নেহার পরনে ছিল গোলাপি ট্র্যাকস্যুট। সেখানে নেই বেবিবাম্প। এরপরই ঘোলা হতে থাকে জল। ভক্তদের মধ্যে শুরু হয় সংশয়। তাই নেহা আজ সেই ছবির গানের পোস্টার হিসেবে ইনস্টাগ্রামে পোস্ট করেন। এরপর ভারতের কতিপয় সংবাদমাধ্যম দাবি করে, নতুন গানের প্রচারণার জন্য ধোঁকা দিয়েছেন নেহা কক্কর। কয়েক মাস ধরে একের পর এক ঘটনা হয়ে নিয়মিত গণমাধ্যমের খবরে আসছেন নেহা। গান, প্রেম, বিচ্ছেদ, সংগীতচিত্র, বিয়ে, মধুচন্দ্রিমা, বিগ বস, দ্য কপিল শর্মা শো, ইন্ডিয়ান আইডল, খবর থেকে নামছেনই না নেহা। গত ২৪ অক্টোবর বিয়ে করেন তিনি। বিয়ের খবর পুরোনো হতে না হতেই দুই মাসের ভেতর এল অন্তঃসত্ত্বা হওয়ার খবর। নেহা কোন ঘটনায় আলোচিত হবেন, তা অনুমান করা মুশকিল। কেননা, নেহা যে প্রেম করছেন, তা আগে কেউ টের পায়নি। বিয়ের খবরও এসেছিল হুট করে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে ইট দিয়ে আঘাতের পর পুড়িয়ে হত্যা

তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে করবৃদ্ধি ও আইন শক্তিশালীকরণের তাগিদ

অতীতের মতো ছাত্রলীগকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে : এনামুল হক শামীম

কুড়িগ্রাম ও দাগনভূঞায় ধানের বাম্পার ফলনে কৃষকের হাশি

ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যে এবার পানি সংকটে দক্ষিণ আফ্রিকা

বৈশ্বিক কার্বন নিঃসরণ ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম আইসিটি

এলডিসি উত্তরণে মানবসম্পদের সক্ষমতা বাড়ানো প্রয়োজন : বাণিজ্য উপদেষ্টা

দ্বৈত ভোটার: সাবরিনার বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন আদালত

আবারও পান রফতানি করা হবে ইউরোপে : কৃষিমন্ত্রী

এখন প্রর্যন্ত ভার্চুয়ালি ৪০ হাজার আসামি কারামুক্ত