300X70
বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গুগল ও কান্তারের সমীক্ষা- শীর্ষ ৫০ গ্লোবাল ব্র্যান্ড বিল্ডারসে স্থান করে নিল রিয়েলমি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ২৮, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : গুগল ও কান্তার যৌথভাবে ‘কান্তার ব্র্যান্ডজ চাইনিজ গ্লোবাল ব্র্যান্ড বিল্ডার্স ২০২২ টপ ৫০’ এর তালিকা প্রকাশ করেছে। টেকনোলজিক্যাল এবং ট্রেন্ডসেটিং ব্র্যান্ড রিয়েলমি প্রথমবারের মতো এ তালিকায় জায়গা করে নিয়েছে; একইসাথে ব্র্যান্ডটি ‘বেস্ট নিউকামার ফর ব্যালেন্সড গ্রোথ’ শীর্ষক পুরস্কারও অর্জন করেছে। র্শীষ ৫০ ব্র্যান্ডের তালিকায় রিয়েলমিই সবচেয়ে তরুণ ব্র্যান্ড।

২০১৮ সালে যাত্রা শুরু করে রিয়েলমি। যাত্রা শুরুর মাত্র তিন বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি বৈশ্বিকভাবে ১০ কোটি সেলস ভলিউম (স্মার্টফোন বিক্রি) মাইলফলকে পৌঁছানোর গৌরব অর্জন করে। এ অর্জন রিয়েলমিকে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত করেছে এবং গত বছর রিয়েলমি বিশ্বের সেরা ৬ স্মার্টফোন ব্র্যান্ডের একটিতে পরিণত হয়। এ স্বীকৃতি রিয়েলমিকে রাইজিং স্টার (উদীয়মান) থেকে বৈশ্বিক প্রভাব বিস্তারকারী ব্র্যান্ডে পরিণত করেছে, যা বিশ্বজুড়ে রিয়েলমিকে তরুণদের পছন্দের ব্র্যান্ডে পরিণত করেছে।

এ প্রসঙ্গে রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্কাই লি বলেন, “বিশ্বজুড়ে তরুণদের কাছে রিয়েলমি টেকনোলজি ব্র্যান্ড (প্রযুক্তি ব্র্যান্ড) হিসেবে সুপরিচিত। বিগত ৪ বছরে রিয়েলমি স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান সম্প্রসারিত করেছে। আমরা বিশ্বের ৬১ দেশের তরুণ ব্যবহারকারীদের জন্য শক্তিশালী পারফরমেন্সের গুণগতমান সম্পন্ন ও ট্রেন্ডসেটিং ডিজাইনের পণ্য নিয়ে আসছি। আগামী দিনে গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরির জন্য রিয়েলমি বিভিন্ন কৌশল গ্রহণ করবে।”

বিশ্বের ১১টি দেশের ১০ লাখেরও বেশি ব্যবহারকারীর ওপর পরিচালিত জরিপের ওপর ভিত্তি করে ‘ব্র্যান্ডজ চাইনিজ গ্লোবাল ব্র্যান্ড বিল্ডার্স টপ ৫০’ তালিকাটি করা হয়েছে। কনজ্যুমার সার্ভে ডেটা ও সার্চ ডেটার সামগ্রিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে র্শীষ ব্র্যান্ডগুলোর স্কোর নির্ধারণ করে এ তালিকা তৈরি করা হয়। এ স্কোর বিশ্বজুড়ে চীনের ব্র্যান্ডগুলোর আন্তর্জাতিক বাজারে প্রভাব ও বিশ্বাসযোগ্যতার বিষয়টিকে প্রতিষ্ঠিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, সেরা ৫০টি ব্র্যান্ডের যে তালিকা প্রকাশ করা হয়েছে, এর মধ্যে রিয়েলমিই সবচেয়ে তরুণ ব্র্যান্ড।

উদীয়মান বাজারগুলোতে রিয়েলমি’র প্রভাব বাড়ছে এবং প্রতিষ্ঠিত বাজারগুলোতে রিয়েলমি ব্র্যান্ডের প্রভাব স্পষ্ট
সাম্প্রতিক সময়ে, রিয়েলমি’র বৈশ্বিক বাজারে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এর পণ্যের বিক্রিও বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটি বৈশ্বিকভাবে বছরপ্রতি ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এটি ১৪টি দেশে প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতার চলমান ধারার বহিঃপ্রকাশ। স্পেন, গ্রিস, চেক প্রজাতন্ত্রের মতো ইউরোপের দেশগুলোতে বাজার দখলের ক্ষেত্রে তালিকার সেরা পাঁচে প্রবেশ করেছে প্রতিষ্ঠানটি, যেখানে সামগ্রিক প্রবৃদ্ধির হার ১৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে রিয়েলমি’র ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছর ভারতের বাজারে ১৬ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ব্র্যান্ডটি সেরা তিনে প্রবেশ করেছে। দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্য ও অন্যান্য বাজারগুলোতে রিয়েলমি অভাবনীয় সাফল্য লাভ করেছে। প্রতিষ্ঠানটি মরক্কো, পেরু ও মিশরসহ অন্য দেশগুলোতে মার্কেট শেয়ার দখলের ক্ষেত্রে সেরা পাঁচে অবস্থান নিয়েছে।

যাত্রা শুরুর পর থেকে রিয়েলমি নিজস্ব কৌশল অনুসরণ করছে। প্রতিষ্ঠানটির মাল্টি-লেভেল, মাল্টি সার্কেল ও গ্লোবালাইজেশনের সমন্বিত লে-আউট রয়েছে। আগামী দিনগুলোতে রিয়েলমি এই বৈশ্বিক লে-আউট সমৃদ্ধ করার মাধ্যমে প্রযুক্তিগত ও ট্রেন্ডসেটিং ব্র্যান্ড হিসেবে নিজেদের শক্তিশালী অবস্থান প্রসারিত করতে কাজ করে যাবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে আইফোন ১৩ এর আনুষ্ঠানিক সূচনা করলো এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড

বাফুফের তদন্ত কমিটির মেয়াদ আবার বাড়লো

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আজ রাতে তুরস্কে যাচ্ছে

ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন

হাসিবুর রহমান স্বপন এমপির মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

ঝালকাঠি পৌরসভা ও ৩১ ইউনিয়নে নৌকার মনোনয়নপত্র পেলেন যারা

অস্ত্র উদ্ধারে মাঠে যৌথ বাহিনী

ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহত ৪

রোহিঙ্গা ক্যাম্পে হামলায় নিহতের ঘটনায় আটক ৮

অভিযানে জরিমানাসহ ৪ হাজার ৪৪ কেজি পলিথিন জব্দ