300X70
শনিবার , ২০ মে ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গ্রীণ টিভির যাত্রা শুরু : মুক্তিযুদ্ধের ঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান স্পিকারের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২০, ২০২৩ ২:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মুক্তিযুদ্ধের ঠিক ইতিহাস তুলে ধরতে সদ্য সম্প্রচারে আসা গ্রীণ টিভির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গ্রীণ টিভির জমকালো উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। পরীক্ষামূলক সম্প্রচার শেষে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে স্যাটেলাইট টেলিভিশন হিসেবে আনুষ্ঠানিক সম্প্রচারে আসে গ্রিন টিভি।

শিল্প উদ্যোক্তা গ্রুপ রংধনুর নতুন এই উদ্যোগ গ্রিন টেলিভিশনের সম্প্রচার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী টেলিভিশনটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘তোমার চোখে বিশ্ব দেখি’- এই থিম নিয়ে আসা টেলিভিশন চ্যানেলটি ভিন্নধর্মী, বৈচিত্র‍্যময় অনুষ্ঠান যেমন- ধারাবাহিক নাটক, টিভি শো, গেইম শো ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে নতুন কিছু উপহার দেবে, সেটাই আমাদের প্রত্যাশা। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ঠিক ইতিহাস তুলে ধরে এই টেলিভিশন চ্যানেল অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’

‘গ্রিন টিভি জনকল্যাণে সংবাদ প্রচার করবে, পরিবেশ দুষণ, শব্দ দুষণ, নদী দুষণ ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার করে তাদের নামের মর্যাদা অক্ষুণ্ন রাখবে’ বলেন শিরীন শারমিন।

স্পিকার বলেন, ‘বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে পৃথিবী এখন হাতের মুঠোয়। আমরা যেন ভুল সংবাদ প্রচার না করি। এতে চ্যানেলের বিশ্বাসযোগ্যতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এই চ্যানেলটি মানসম্পন্ন অনুষ্ঠান ও ঠিক সংবাদ প্রচার করে সবার মনে জায়গা করে নেবে বলে আমার আশা।’

নারীরা গণমাধ্যমে অংশ নিয়ে বিশেষ ভূমিকা রাখছে এবং গ্রিন টিভি কাজের ক্ষেত্রে নারীবান্ধব চ্যানেল হিসেবে কাজ করবে – প্রত্যাশা জানান তিনি।

এর আগে গ্রিন টেলিভিশনের সম্প্রচার উদ্বোধন ঘোষণাকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যাত্রা শুরু হয়েছিল বেসরকারি টেলিভিশন চ্যানেলের। আমাদের সরকার গণমাধ্যমের স্বাধীন বিকাশে বিশ্বাসী কারণ এর সাথে রাষ্ট্রের ও সমাজের বিকাশ জড়িয়ে রয়েছে।’

‘গণমাধ্যম যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেজন্য যা যা করা দরকার,সরকার সব করছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করে। তাই স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল হওয়ার প্রয়োজন আরও বেড়ে যায়।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠানে গ্রিন টিভির জন্য সুন্দর আগামীর পথ কামনা করে সংস্থার সকলকে অভিনন্দন জানান।

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের চেয়ারপার্সন নাফিসা জুমাইনা মাহমুদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি আমিন হেলালী প্রমুখ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ও সবাই মিলে কেক কাটেন। বিশিষ্ট শিল্পী ও কলা-কুশলীরা অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইসলামী ব্যাংক ও সোনালী ব্যাংকের সেবা চুক্তি স্বাক্ষর

আবারো এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সতর্ক বার্তা

ঈশ্বরদী ইপিজেডে ২৫ মিলিয়ন ডলার বিনিয়োগে ব্যবসা সম্প্রসারণ করবে জাপানি প্রতিষ্ঠান

স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

২৬শে এপ্রিল থেকে শুরু হচ্ছে শার্ক ট্যাংক বাংলাদেশ

টেশিস কে ডিজিটাল যন্ত্র উৎপাদনের উপযোগী করতে হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

ঢাকা দক্ষিণ সিটির ২৫ ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু

পল্লী বিদ্যুতায়ন কাঠামো পর্যালোচনায় কমিটি গঠন

রোববার এনসিপির জাতীয় কনভেনশন