300X70
রবিবার , ১২ মার্চ ২০২৩ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী স্বপন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১২, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার সুষমভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। চরাঞ্চলের মানুষ যাতে পিছিয়ে না পড়েন সেজন্য মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস (এমফোরসি) প্রকল্পটি একেবারে পিছিয়ে পড়া তৃণমূল মানুষদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত করে এলাকার উন্নয়ন করছেন, দেশের উন্নয়ন করছেন।

আজ রবিবার ( ১২ মার্চ )গাইবান্ধার ফুলছড়িতে জেলা উদ্যোক্তা ফোরামের আয়োজনে এবং এমফোরসি প্রকল্প এর সহযোগিতায় দুইদিন ব্যাপী উদ্যোক্তা ফোরাম চর মেলার উদ্বোধন কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী এসময় চলাঞ্চলের কৃষকদের উৎপাদিত ফসল উন্নত বাজারজাতকরণের জন্য চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (সিডিআরসি) নির্মিত ফুলছড়ি বাজারে পোর্টেবল ফসল সংরক্ষণাগার ও সৌরচালিত সেচ পাম্প পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী আরও বলেছেন, এমফোরসি প্রকল্পটি দুর্গম অঞ্চলে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মাইলফলক। তিনি প্রকল্প সংশ্লিষ্ট অংশীজন ও সুইজারল্যান্ড সরকারকে চরের মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সুইজারল্যান্ডের সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের আর্থিক সহায়তায় এমফোরসি প্রকল্পটি বাস্তবায়ন করছে সুইস কন্টাক্ট বাংলাদেশ ও বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি। প্রকল্পটির উদ্যোগে উৎপাদিত ফসল ন্যায্যমূল্যে বিক্রি করার জন্য বাণিজ্যিক সেবাপ্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করে দেওয়া হচ্ছে। ফলন বৃদ্ধি করতে দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ ও কারিগরী সহযোগিতা।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে চরাঞ্চলে অত্যাধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ বৃদ্ধি পাচ্ছে। কৃষি উপকরণ ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিটি ফসল উৎপাদনের ক্ষেত্রে সাফল্যজনক অবদান রাখছে। এতে চরাঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যা রাষ্ট্রীয় প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এ সময় চরের দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।

পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক খলিল আহম্মদ এর সভাপতিত্বে উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা-৫ সংসদ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম পারভেজ সেলিম সহ পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ এ সময় বক্তৃতা করেন ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়
সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নাম্বার ওয়ান জকোভিচকে হারিয়ে সেমিতে নাদাল

প্রতীক হিসেবে শাপলা কলি নিচ্ছে এনসিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিনহাউজ উদ্বোধন

পাঠ্যবইয়ে ‘শরীফার গল্প’ নিয়ে বিভ্রান্তি থাকলে সংশোধন হবে : শিক্ষামন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা-বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাই নিহত

সূর্যমুখী চাষে কৃষকের মুখে হাঁসি

দক্ষিণ কেরাণীগঞ্জে ২০ লাখ টাকার হেরোইন ও অস্ত্রধারী সন্ত্রাসীসহ ৩ জন গ্রেফতার

মাই জিপিতে শিখোর সব শিক্ষা কন্টেন্ট