300X70
বৃহস্পতিবার , ৪ আগস্ট ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধিতে বাংলালিংক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৪, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ

আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় আয় বেড়েছে ১১.১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংক দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর সর্বশেষ প্রান্তিক ফলাফলের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংক-এর মোট আয় ১ হাজার ৩১৫ কোটি টাকা, যা ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১১.১ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ের তুলনায় ডেটা থেকে আয় ২২.৫ শতাংশ বৃদ্ধি ও ফোর জি ব্যবহারকারীর সংখ্যা ৩৬.৩ শতাংশ বৃদ্ধি এই প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে। বাংলালিংক গ্রাহকদের ডেটা ব্যবহারও আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ৩০.৪ শতাংশ বেড়েছে।

দেশজুড়ে দ্রুততম ইন্টারনেট পৌঁছে দিতে বাংলালিংক-এর ফোর জি নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ চলমান রয়েছে। আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় বাংলালিংক-এর ফোর জি সাইটের সংখ্যা ৩৫.১ শতাংশ বেড়ে ১২,৭০০ তে পৌঁছেছে।

বাংলালিংক-এর ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি-এর ভালো ফলাফলও অব্যাহত রয়েছে। আগের বছরের তুলনায় ৩৬.৮ শতাংশ বেড়ে প্ল্যাটফর্মটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৬৮ লক্ষে পৌঁছেছে। এছাড়া টফি-তে দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যাও বেড়েছে। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৯৮.৪ শতাংশ বেড়ে দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লক্ষে।

সন্তোষজনক এই প্রবৃদ্ধির ব্যাপারে বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের ফলাফল ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংক-এর ক্রমোন্নতির নতুন উচ্চতাকে প্রতিফলিত করছে। গত বছরের প্রতিশ্রুতি অনুসারে আমরা এই প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছি।

এছাড়া ২০২২-এর দ্বিতীয় প্রান্তিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আমরা বন্যা-আক্রান্ত এলাকায় নানা প্রতিকূলতার মধ্যেও নেটওয়ার্ক সচল রাখতে পেরেছি। আমরা এই প্রান্তিকের ফলাফলে অনুপ্রাণিত এবং ভবিষ্যতে প্রবৃদ্ধির এই ধারাকে অব্যাহত রাখতে চাই।” বাংলালিংক গ্রাহকদের দ্রুততম ইন্টারনেট এবং মানসম্পন্ন ডিজিটাল সেবা প্রদান অব্যাহত রাখবে।

সম্পূর্ণ রিপোর্টি পড়তে নিচের লিংকে ক্লিক করুন: https://www.veon.com/investors/reports-results/reports-results/?category=results

বাংলালিংক সম্পর্কে:
বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে সক্ষম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত। এটি নেদারল্যান্ডভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা নাসডাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।

মাইবিএল অ্যাপ : https://mybl.digital/App

ওয়েবসাইট : https://www.banglalink.net

ফেসবুক : https://www.facebook.com/banglalinkdigital

টুইটার : https://twitter.com/banglalinkmela

ইউটিউব : https://www.youtube.com/banglalinkmela/

লিংকইডইন : https://www.linkedin.com/company/6660/

ইন্সটাগ্রাম : https://www.instagram.com/banglalink.digital/

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিইউপি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

অপো এ৭৭এস ফোনের ফার্স্ট সেল শুরু

বাহারাইনে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গণহত্যা দিবস উপলক্ষ্যে সরকারের নানা আয়োজন

গ্রেগ বারক্লে আইসিসির নতুন চেয়ারম্যান

গ্রামীণফোনে নতুন সিএফও ও সিআরও নিয়োগ

মহাখালীতে ট্রেনের ধাক্কায় এক শ্রমিক নিহত

ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা