300X70
মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

চান্দিনায় শিশুকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২১, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি : ২০১৭ সালের ৬ ডিসেম্বর ভিকটিম সুবর্ণা মিম (৬) কে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার অপরাধে ওমর ফারুক নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
মঙ্গলবার (২১ মে) কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক (জেলা জজ) মোঃজাহিদুল কবির এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ ওমর ফারুক (১৯) হলেন কুমিল্লা চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের মোস্তফা কামাল এর ছেলে।
মামলার বিবরণে জানাযায়- মামলার ভিকটিম সুবর্না মীম (৬) কোরবান আলীর ঔরসে ও বাদীনির গর্ভে জন্ম গ্রহণ করার তিন বছর পর কোরবান আলীর সহিত বাদীনির দাম্পত্য কলহের কারণে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ঘটনার দেড় বছর পূর্বে কোরবান আলী আসামি মোসাঃ লাভলী আক্তারকে বিবাহ করে। এরপর কোরবান আলীর সুর্বনা মীমকে তাহার নিকট নিয়ে আসিলে আসামি লাভলী আক্তার মীমকে দেখতে পারত না এবং মারধর করিত।

এরফলে কোরবান আলীর মা মাজেদা বেগম (৬৫) আসামি লাভলী আক্তারকে বাড়ী থেকে বাহির করে দেন। ২০১৭ সালের ৬ ডিসেম্বর কোরবান আলী মোবাইল করে বাদীনিকে জানায় তার মেয়ে সুবর্ণা মীম (৬) কে খোঁজে পাওয়া যাচ্ছেনা। এরপর সন্ধ্যায় কোরবান আলী জানায় কে বা কাহারা সুবর্ণা মীমকে মুক্তিপণ হিসেবে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন সকালে চান্দিনা আর এন আর সিরামিক ফ্যাক্টরীর দক্ষিণ পশ্চিমে বেলাশ্বর হতে থানগাঁওগামী রাস্তার উত্তরে থানগাঁও খালের পশ্চিম পাড়ে সুবর্ণা মীম এর গলায় ওড়না পেচানো অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে ২০১৭ সালের ১২ ডিসেম্বর বাগেরহাট জেলার সদর উপজেলার গোবরদিয়া (হাওলাদার ভিলা) এর ইসহাক আলী হাওলাদার এর ছেলে খাদিজা আক্তার (শিমু) বাদী হয়ে কুমিল্লা দেবীদ্বার উপজেলার বাগুর সরকার বাড়ীর কোরবান আলীর স্ত্রী ও মোঃ মোস্তফা কামাল সরকার এর মেয়ে মোসাঃ লাভলী আক্তার (৩০) ও মোঃ মোস্তফা কামাল সরকার এর ছেলে মোঃ সালাহ উদ্দিন সরকার (৩২) কে সহ অজ্ঞাতনামা আসামি করে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারার বিধানমতে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ডালিম কুমার মজুমদার পরদিন উল্লেখিত আসামিদ্বয়কে গ্রেফতার করিলে আদালতে হাজির করে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২০১৭ সালের ১১ ডিসেম্বর কুমিল্লা চান্দিনা উপজেলাধীন বেলাশ্বর গ্রামের মোস্তফা কামাল এর ছেলে (১৯) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করিলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তৎপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডালিম কুমার মজুমদার ঘটনার মূল রহস্য উদঘাটন করিয়া আসামিগণের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৮ সালের ৩ মে আসামি মোসাঃ লাভলী আক্তার (৩০), মোঃ সালাহ উদ্দিন সরকার (৩২) ও মোঃ ওমর ফারুক (১৯) এর বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (৪)(খ) এবং দণ্ডবিধির ২০১/৩৮৫/৩০২ ধারার বিধানমতে দুটি পৃথক অভিযোগপত্র দাখিল করেন।

এরপর মামলাটি বিচারে আসিলে ২০২১ সালের ২২ ফেব্রুয়ারী ভিকটিম সুবর্ণা মীমকে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে পড়নের কাপড় খুলে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তার যৌনাঙ্গে হাত দিয়ে ধর্ষণের চেষ্টাকালে ভিকটিম বাঁধা দেওয়ায় ভিকটিমের গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করাসহ ভিকটিমের পিতার নিকট মুক্তিপণ দাবির অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামি ওমর ফারুক এর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠনক্রমে রাষ্ট্রপক্ষে নারী ও শিশু মামলায় ১১জন ও অপর মামলায় ১২জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মোঃ ওমর ফারুক এর স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামি মোঃ ওমর ফারুক এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ২০১ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড। এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সং/০৩) এর ৯(৪)(খ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। রায়ের আরও উল্লেখ করেন যে, বর্ণিত সাজা একসাথে চলিবে।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ ওমর ফারুক আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে নিযুক্তীয় বিজ্ঞ কৌশলী স্পেশাল পিপি এডভোকেট মোঃ মিজানুর রহমান মজুমদার বলেন, আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রাখবেন।
এদিকে, আসামি পক্ষের এডভোকেট মোঃ হাছান বলেন- রায়ের কপি হাতে পেলে শীঘ্রই উচ্চ আদালতে আপীল করবো।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প : ইউজিসি
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : আতিকুর রহমান রুমন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্বর্ণ ব্যবসায়ে ২৬ বছরে যা হয়নি, তা মাত্র ৬ মাসে সম্ভব হয়েছে

একাদশে ভর্তি আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশ

৭০ বছরের বৃদ্ধাকে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার টিকা!

বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন

বাংলাদেশ ২০৭১ সালের মধ্যে ভূমিকম্প সহনীয় রাষ্ট্র হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

বিনোদনের সংজ্ঞা পাল্টে দিচ্ছে হালের নিও কিউএলইডি টেলিভিশন

মুক্তিযোদ্ধা নূরউদ্দিন মাহমুদ কামালের মৃত্যু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শোক

চাঁদপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

শেখ হাসিনার উন্নয়ন-অর্জন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে : আমিনুল ইসলাম

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চরাঞ্চলের সুষম উন্নয়ন জরুরি : স্থানীয় সরকার উপদেষ্টা