300X70
বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জনগণের দ্বোরগোড়ায় সেবা পৌছে দিতে হবে : এনামুল হক শামীম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি : পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সততা ও মেধা দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সততা, প্রজ্ঞা, মেধা এবং রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে এমন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন যে, শুধু বাংলাদেশ নয়-আন্তর্জাতিক মহল তার প্রতি খুবই শ্রদ্ধাশীল। তাই আমাদের সবাইকে কাজ করতে হবে। সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সরকারের সকল সেবার মান বৃদ্ধি করে মানুষের দ্বারপ্রান্তে সেবার মান নিশ্চিত করতে হবে।

আজ বৃহস্পতিবার শরীয়তপুর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী শামীম বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বয়স্কভাতা, বিধবাভাতাসহ সকল সেবা মানুষের দ্বারপ্রান্তে পৌছে দিতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে। ‘গ্রাম হবে শহর’ এই প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। উন্নয়নের গতি অব্যাহত থাকলে এশিয়ার সেরা দেশ হবে বাংলাদেশ। তাই যার যার অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, আমরা স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিয়ে শরীয়তপুরকে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম উন্নত সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করতে কাজ করে চলছি। জেলার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগসহ অবকাঠামোগত সকল উন্নয়ন করতে বদ্ধপরিকর। বাল্য বিবাহ বন্ধেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে পদ্মা সেতু নির্মিত হয়েছে।

শেখ রাসেল সেনানিবাস হয়েছে। শেখ হাসিনা তাঁতপল্লী নির্মান চলছ। মেঘনা সেতু নির্মাণেও ডিজাইন প্রণয়ণে কাজ চলছে। শরীয়তপুরে ফোর লেনের কাজও এগিয়ে চলছে। শরীয়তপুরে রেল লাইন হচ্ছে।

আগামী ২০২৩ সালের মধ্যে শরীয়তপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই নড়িয়ায় নদী ভাঙন আর নেই, সেখানে পর্যটন এলাকায় রুপ নিয়েছে।

জয়বাংলা এভিনিউ হয়েছে। সখিপুরে সোনার বাংলা এভিনিউ, জাজিরায় রুপসী বাংলা ও শরীয়তপুরে কীত্তিনাশার ভাঙনরোধেও কাজ চলছে। এছাড়াও অনান্য এলাকার নদী ভাঙনে সমস্যা নিরসনেও কাজ করছি আমরা। শরীয়তপুরের পণ্যও এখন ইউরোপে রপ্তানি হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বদৌলতে এসব সম্ভব হচ্ছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমৃত্যু মানুষের জন্য কাজ করে গেছে। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পিতার পদাঙ্ক অনুসরণ করে কাজ করে চলছেন। তাই আপনাদের সব সময় মাথায় এটাই রাখতে হবে, জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। মানুষের মৌলিক চাহিদাগুলো একে একে পূরণ করার জন্য কাজ করতে হবে। গ্রামের তৃণমূলের দোরগোড়ায় সেবা পৌছে দিতে হবে। জন্ম নিবন্ধন, সার্টিফিকেট সহ কোনো সেবা নিয়ে হয়রানি করা যাবে না। জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। মানুষ যাতে তার অধিকার ও ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে।

এনামুল হক শামীম বলেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও অপপ্রচার প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোনো দিন কোনো অন্যায়ের সাথে আপোস করে না। কেউ আইনের ঊর্ধ্বে কেউ নাই, যেই অপরাধ করবে তার বিরুদ্ধেই কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এতে কাউকেই ছাড় দেয়া যাবে না। দেশের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে হবে৷ অন্যায়কারী ও অন্যায়কারীকে প্রশ্রয়দাতাদের কোনো ছাড় নেই। এব্যাপারে জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি আরও বলেন, সংবিধান অনুয়ায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে ক্ষমতায় আসতে হলে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে জনগণ।

জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমূখ। এসময় জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জনপ্রিয় কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

শুক্রবার দেশে ফিরছে বাংলাদেশ দল

সিদ্ধিরগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-২, ট্রাক জব্দ

ফিলিস্তিনিদের জন্য ইসরাইলে ‘মৃত্যুদণ্ড আইন’ পাস, বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া

দর্শনা আইসিপি থেকে ১ লক্ষ ৪৩ হাজার ১শ’ ইউএস ডলার এবং ১০ হাজার ইউরোসহ একজন আটক

বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঈদের দিন ঢাকায় ৪৪ জনসহ হাসপাতালে ভর্তি ১৩০২ রোগী

নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি

বিমান বাহিনীর ১২৬তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

আমরা চাই দেশের মানুষ উন্নত জীবন পাক: প্রধানমন্ত্রী