300X70
সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জবিতে কচ্ছপ গতির ইন্টারনেটে ভোগান্তি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১:৩১ পূর্বাহ্ণ

জবি প্রতিনিধি : সম্পূর্ণ ক্যাম্পাস ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় থাকলেও ইন্টারনেটের কচ্ছপ গতি ভোগান্তিতে ফেলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের। ধীর গতি এবং বারবার সংযোগ বিচ্যুতির কারণে শিক্ষার্থীদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন ক্যাম্পাসের এই ইন্টারনেট সেবা। শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে কম্পিউটার ল্যাব সম্বলিত বিভাগগুলোতে।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ইন্টারনেটের ধীরগতির জন্য প্রায়ই প্রয়োজনীয় কাজে অতিরিক্ত সময় লেগে যায় তাদের। তবে প্রশাসনের আশ্বাস নতুন অর্থবছরে সমস্যার সমাধান হবে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০১২ সাল থেকে ওয়াইফাই সংযোগ চালু করা হয়। তবে ২০১৮ সালে নতুন করে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) নামে একটি প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সংযোগ নেয় জবি প্রশাসন। সে সময় পুরো ক্যাম্পাসকে শক্তিশালী ইন্টারনেট ব্যবস্থার আওতাভুক্ত করে ৭০০ এমবিপিএস গতির ওয়াইফাই চালু করা হয়। বর্তমানে সেটি ৮০০ এমবিপিএসে উন্নীত করা হয়েছে। কিন্তু তাতেও মিলছে না কোনো সুফল।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আল শাহরিয়ার বলেন, ওয়াইফাই সংযোগ তো আছেই কিন্তু সেটা আমাদের কোনো আাজে আসে না। একবার কানেক্ট করতে গেলে একাধিক বার সংযোগ বিচ্ছিন্ন হয়।

ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী আসাদুল ইসলাম বলেন, দেশের কোনো ক্যাম্পাসে এমন ধীরগতির ইন্টারনেট সংযোগ আছে বলে আমার মনে হয় না। এখানে যে ইন্টারনেট স্পিড, তাতে মেসেঞ্জারেই চ্যাটিং করা যায় না, অন্য কাজ তো দূরের কথা।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, কোর্সের ব্যবহারিক কাজের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। কিন্তু ক্যাম্পাসের ওয়াইফাই দিয়ে এসব কাজ করা সম্ভব হয় না। কোনো ওয়েবসাইটে সহজে সাইন-ইন করা যায় না। তাই আমাদের মোবাইল ডাটা কিনতে হয়। তবে সবার পক্ষে এভাবে টাকা দিয়ে মোবাইল ডাটা কেনা সম্ভব নয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য বলেন, ক্যাম্পাসে ওয়াইফাই ও লেনে ৮০০ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ দেওয়া আছে। এটা আরও বাড়াতে হবে। এ ছাড়া দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে হার্ডওয়্যার যন্ত্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এখন স্বাভাবিকের তুলনায় কম স্পিড পাওয়া যাচ্ছে। বিডিরেনের সঙ্গে নতুনভাবে চুক্তিবদ্ধ হলে এসব জিনিস চেঞ্জ করে দেবে। তাহলে আশা করি সমস্যাগুলো সমাধান হবে।

কবে নাগাদ এ সমস্যা সমাধান হবে জানতে চাইলে তিনি আরও বলেন, অর্থ সংকটের কারণে নতুন করে চুক্তি করতে আরও সময় লাগবে। নতুন অর্থবছরে হয়তো কাজটি ভালোভাবে করা যাবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে যুক্তরাজ্যস্হ ব্র্যার্ডফোর্ডের লর্ড মেয়রের সাক্ষাৎ

দক্ষিন কেরাণীগঞ্জ ও ফতুল্লায় ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ আটক ৮

নতুন দিনের আভায় পুবের আকাশে উদিত হয়েছে নতুন সূর্য, স্বাগত ২০২৫

১৬তম সিজনে রয়্যাল পাস দিচ্ছে পাবজি মোবাইল

বাংলাদেশের টাঙ্গাইল শাড়ীর প্যাটেন্ট পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে : নানক

অতিরিক্ত কমিশনারসহ ৩ কর কর্মকর্তা বরখাস্ত

তথ্য মন্ত্রণালয়ের নবযোগদানকৃত উপদেষ্টার সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

বিশ্বজুড়ে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ কোটি ৪০ লাখ ৮৫ হাজার ৯৭৩ জন

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন