300X70
বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জমকালো আয়োজনে ইবির মার্কেটিং বিভাগে নবীনবরণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের স্নাতক সম্মান প্রথম বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ ভবনের ১০৮ নং কক্ষে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদে এই শিক্ষাবর্ষ থেকে আউটকাম বেইজড শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। এর বেশ ভালো এবং পজিটিভ সম্ভাবনা রয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আমি মনে করি।

এসময় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় শিক্ষক সহকারী অধ্যাপক মো. মাজেদুল হক। তিনি বলেন, আপনাদের মাঝেই আমরা স্বপ্ন দেখি এবং এর বাস্তব রূপ দিতে চাই। আপনাদের মাধ্যমেই আমরা বিশ্ব জয় করতে চাই। এসময় তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় এবং ভবিষ্যত জীবনে প্রয়োজনীয় বিভিন্ন পরামর্শ দেন।

বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদ বলেন, আপনারা অনেক সৌভাগ্যবান কারণ আপনারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেরা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্তরে বিচরণ করবেন সেই সাথে সফলতার সাক্ষর রাখবেন বলে প্রত্যাশা করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় শিক্ষক প্রভাষক মো. আলাল উদ্দিন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনাদের নৈতিক গুণাবলী সম্পন্ন হতে হবে। মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

প্রভাষক মো. রুহুল আমিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামানিক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন। পাশাপাশি বর্তমান চাকরির বাজারে মার্কেটিং এর গুরুত্ব এবং বিভাগের বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি নবীন শিক্ষার্থীদের সম্ভাব্য আধুনিক শিখন পদ্ধতির মাধ্যমে সজ্জিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, আপনাদের মধ্যে থেকেই উদ্যোক্তা, কর্পোরেট অফিসার, মার্কেটার, সাংবাদিকতাসহ বিভিন্ন পেশায় যেমন যুক্ত হবেন তেমনি সরকারি চাকরির ক্ষেত্রেও আপনারা সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হবেন। আপনাদের বর্তমান যুগের উপযোগী করে তৈরি করা হবে।

এর আগে বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে নবীন ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাজুল ইসলাম এবং জেবীন জাহিদ তিশা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আস্থা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ উদ্বোধন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রে নববর্ষ ১৪৩৩ উদযাপন

সালমানকে তখন আমার একদমই ভালো লাগেনি: আমির

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে কুষ্টিয়া, রাজশাহী ও খুলনায় ৫৮ জনের মৃত্যু

দিল্লিতে আমাদের নামও পরিবর্তন করতে হয়েছিল’

করোনা মহামারীর মধ্যেও দেশব্যাপী বিসিক শিল্পনগরীতে স্বাস্থবিধি মেনে উৎপাদন অব্যাহত রয়েছে

বলেশ্বর নদীতে মাছধরার ট্রলারে ডাকাতি, আহত ১০

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে: ওবায়দুল কাদের