300X70
রবিবার , ২৫ জুন ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জলকেন্দ্রিক ইকোপার্ক হচ্ছে কল্যাণপুরে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৫, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ

# হাইড্রো ইকোপার্কের নকশাসহ নির্মাণের প্রস্তুতি
# মানুষ প্রবেশ করতে পারবেন ১৪টি পয়েন্ট দিয়ে
# এ প্রকল্পের ১০টি অঞ্চলেই নৌযানে ঘুরতে পারবেন পর্যটকরা
সালেহা আক্তার মেঘলা : ইট-পাথরের এ শহরে বুকভরে শ্বাস নেওয়ার জায়গা অনেক কম। তবুও ব্যস্ততার মাঝে একটু স্বস্তি পেতে প্রাণভরে নিশ্বাস নেওয়ার জায়গা খোঁজেন নগরবাসী। এমন মানুষদের কাছে বেশ পছন্দের একটি স্থান রাজধানীর হাতিরঝিল। যেখানে চারপাশে রয়েছে বাহারি গাছগাছালি, বসার সুব্যবস্থা, আলোকসজ্জা, পানির নৃত্যসহ নিরিবিলি পরিবেশে বসে একটু সময় কাটানোর সুযোগ। নগরবাসীর জন্য হাতিরঝিলের মতো কল্যাণপুরে আরেকটি বিনোদনের জায়গা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এটি হবে মূলত জলকেন্দ্রিক ইকোপার্ক।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কল্যাণপুরের রিটেনশন পন্ড বা জলাধারকে হাতিরঝিলের মতো করে গড়ে তোলা হবে। এটি রাজধানীর জলাবদ্ধতা দূর করতেও কাজ করবে। এর ৫৩ একর জায়গা ঘিরে গড়ে তোলা হবে হাইড্রো ইকোপার্ক বা জলকেন্দ্রিক ইকোপার্ক।
এখানে থাকবে হাঁটার রাস্তা, সাইকেল লেন, শিশুদের খেলার জায়গা, কৃষি উদ্যান, প্রজাপতি ও পাখির অভয়ারণ্য, জীববৈচিত্র্যময় দ্বীপসহ নানা আয়োজন।

এ প্রকল্পে মোট ১০টি অঞ্চল থাকবে। যার মধ্যে পাঁচটিতে থাকবে প্রকৃতির ছোঁয়া লাগানো পরিবেশ। যেখানে রাখা হবে প্রজাপতির উন্মুক্ত স্থান, জীববৈচিত্র্যময় দ্বীপ, পাখির আশ্রয়স্থল, জলজ পার্ক– সবগুলোতে থাকবে জলপথ। পর্যটকরা ১০টি অঞ্চলেই নৌযানে ঘুরতে পারবেন।
১৪টি পয়েন্ট দিয়ে এ হাইড্রো ইকোপার্কে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন। দিতে হবে না কোনো প্রবেশ মূল্য। পানির ওপর দিয়ে এবং পাশ দিয়ে থাকবে হাঁটার রাস্তা, সাইকেল লেন। তার পাশে থাকবে কৃষিজমি, কোল্ড স্টোরেজ, সৌর জল শোধনাগার।

ডিএনসিসি সংশ্লিষ্টরা জানান, কল্যাণপুরে তাদের রিটেনশন পন্ড বা জলাধারের জায়গায় এ হাইড্রো ইকোপার্ক গড়ে তোলা হবে। জলাধারের প্রায় ৫৩ একর জায়গা দীর্ঘদিন ধরে দখল অবস্থায় ছিল। গড়ে উঠেছিল অবৈধ বসতি ও স্থাপনা। যে কারণে রিটেনশন পন্ড জলাধার হিসেবে কাজ করতে পারছিল না।

তারা জানান, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, ধানমন্ডি, মিরপুর, কল্যাণপুরের বৃষ্টির পানি আগে এ জলাধারে এসে জমা হতো। কিন্তু সেটি সঠিকভাবে না হওয়ায় বৃষ্টি হলেই এসব এলাকায় জলাবদ্ধতা লেগে থাকে। পদ্ধতি অনুযায়ী, এখানে জমে থাকা পানি পাম্প করে নদীতে ফেলা হতো। জলাধারটি আগে ঢাকা ওয়াসার মালিকানাধীন ছিল। দুই বছর আগে এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়।

রিটেনশন পন্ড কেন্দ্রিক হাইড্রো ইকোপার্ক নির্মাণ হলে রাজধানীর একটি বড় অংশের জলাবদ্ধতার পানি গিয়ে এখানে জমা হবে। পরে এগুলো পাম্প করে তুরাগ নদে ফেলা হবে। ফলে রাজধানীর বড় একটি অংশে আর জলাবদ্ধতা হবে না। পাশাপাশি নগরবাসী হাতিরঝিলের মতো নান্দনিক একটি হাইড্রো ইকোপার্ক পাবে— বলছেন সংশ্লিষ্টরা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, জলাধারের ৫৩ একর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এখন সেখানে মাটি খনন ও নকশা তৈরির কাজ চলছে। ভেকু মেশিনের সাহায্যে মাটি খননের কাজ হচ্ছে, পাশাপাশি আশপাশের সব ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৩০ লাখ ঘনফুট মাটি ও বর্জ্য অপসারণের কাজ করেছে ডিএনসিসির প্রকৌশল বিভাগ।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, কল্যাণপুর রিটেনশন পন্ডে হাইড্রো ইকোপার্ক নির্মাণের লক্ষ্যে আমরা এখানে খনন কাজ শুরু করেছি। এটি করতে গিয়ে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। সব বয়সের মানুষের জন্য এ ইকোপার্ক করা হবে। শিশু, নারী, পুরুষ ও বয়স্ক– সব মানুষের জন্য সুবিধা থাকবে। এখানে আমরা সিটি ফরেস্ট গড়ে তুলব।

‘প্রকৃতি নির্ভর ইকোপার্ক হবে। ফলে এটি যেমন সাধারণ মানুষের বিনোদনকেন্দ্রে পরিণত হবে, তেমনি রাজধানীর একটি বড় অংশের জলাবদ্ধতা নিরসন করবে। এ জলাধারে সব পানি গিয়ে জমা হবে, এরপর আমরা পাম্প করে তুরাগ নদে পার করে দেব।’

জানা গেছে, বর্তমানে হাইড্রো ইকোপার্কের নকশাসহ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি চলছে। পরামর্শক প্রতিষ্ঠান দিয়ে নকশা প্রণয়নের কাজ করছে সংস্থাটি। আগামী দুই বছরের মধ্যে এ জলকেন্দ্রিক ইকোপার্কের কাজ শেষ করতে চায় তারা। প্রসঙ্গত, ২০২০ সালের শেষের দিকে ঢাকা ওয়াসা ১৩টি খাল ও জলাশয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে। এগুলোর মালিকানা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় ডিএনসিসি। পরে জলাবদ্ধতা নিরসনে নানা উদ্যোগ গ্রহণ করে সংস্থাটি। সর্বশেষ কল্যাণপুরের এ রিটেনশন পন্ডের ৫৩ একর জায়গার ওপর জলকেন্দ্রিক ইকোপার্ক বা হাইড্রো ইকোপার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে তারা।

১৯৮৯ সালে এ জলাধারের জায়গা অধিগ্রহণ করে ঢাকা ওয়াসা। অধিগ্রহণের পরও ওই জায়গা নানাভাবে দখল করে রাখেন স্থানীয় প্রভাবশালীসহ অধিগ্রহণের সময় টাকা পাওয়া জমির মালিকরাও। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দখলদার উচ্ছেদ করে। কল্যাণপুরের রিটেনশন পন্ডের পাশের এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান।

তিনি বলেন, আমরা আগে দেখেছি রাজধানীর বিভিন্ন এলাকার পানি এখানে এসে জমা হতো। পরে বিভিন্ন সময় এ জায়গা দখল করে নানা ভবন, অবৈধ স্থাপনা গড়ে ওঠে। তখন আর সেভাবে কাজ হচ্ছিল না। গত মাসে উত্তর সিটি কর্পোরেশন এখানে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালায়। যারা দখল করে রেখেছিল তারা নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। মানববন্ধন ও আন্দোলন করে। কিন্তু শেষ পর্যন্ত সিটি কর্পোরেশন এ জায়গা দখলমুক্ত করতে সক্ষম হয়।

‘এখন সেখানে ভেকু দিয়ে মাটির খনন কাজ চলছে। সব ধরনের বর্জ্য অপসারণ করা হচ্ছে। সিটি কর্পোরেশনের লোকজন বলছে, এখানে পানির ওপরে পার্ক গড়ে তোলা হবে। পাশাপাশি রিটেনশন পন্ড হিসেবেও কাজ করবে এটি। ফলে শহরের বিভিন্ন এলাকার বৃষ্টি পানি এখানে জমা হবে, জলাবদ্ধতা থাকবে না। এখানে যদি দৃষ্টিনন্দন একটি পার্ক গড়ে ওঠে তাহলে এলাকাবাসী উপকৃত হবে। পাশাপাশি সাধারণ মানুষও একটি বিনোদনকেন্দ্র পাবে। স্থানীয় হিসেবে আমরাও চাই এমন কিছু হোক এখানে।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাউথইস্ট ব্যাংকের ৬ টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন

পরিচালক পদপ্রার্থী লড়ছেন ফুডপ্যান্ডার ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডির প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

সিলেটে বন্যায় ২২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত জনজীবন

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

অ্যামনেস্টি’র বিবৃতি বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রমূলক : তথ্যমন্ত্রী

সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আমাদের কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

কিয়েভে চলছে বন্দুকযুদ্ধ-গোলাগুলি, প্রাণ হারাল ছয় বছরের শিশু

গাজীপুরে দরিদ্র অসহায়দেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু