300X70
শনিবার , ৯ অক্টোবর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জাতীয় বিশেষ তথ্য ভান্ডার অবকাঠামো শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৯, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ জরিপ অধিদপ্তর এবং জাইকা বাংলাদেশের যৌথ উদ্যোগে জাতীয় বিশেষ তথ্য ভান্ডার অবকাঠামো ( National Spatial Data Infrastructure-NSDI) শীর্ষক সেমিনার আজ শনিবার (৯ অক্টোম্বর) সোনারগাঁও হোটেলের বল রুমে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব ইতো নাওকি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি।

বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুল হক, পিএসসি তাঁর স্বাগত বক্তব্যে বলেন NSDI এর জিও পোর্টালে বিভিন্ন Geospatial Data/ভূ-স্থানিক ডাটা প্রস্তুতকারী সংস্থাসমূহ তাদের নিজ নিজ ডাটা সংরক্ষণ করতে পারবে এবং সেবা প্রত্যাশী সংস্থা/ব্যক্তিগণ তাদের চাহিদা মতো নিয়ম নীতি অনুসরণ করে সেসব ডাটা ব্যবহার করতে পারবে।

সেমিনারে বক্তব্য রাখেন জাইকা বাংলাদেশের চীফ রিপ্রেজেন্টেটিভ জনাব হায়াকাওয়া ইয়োহো এবং জাইকা চীফ অ্যাডভাইজর জনাব বোকুরো উরাবে। জাপানের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইতো নাওকি তাঁর বক্তব্যে বাংলাদেশে NSDI বাস্তবায়নে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ জরিপ অধিদপ্তরের উদ্যোগের প্রশংসা করেন। সেই সাথে NSDI এর সফল বাস্তবায়নে তিনি জাপান সরকার কর্তৃক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সেমিনারের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস তাঁর বক্তব্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে NSDI প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ জরিপ অধিদপ্তর ও জাইকা NSDI বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে সরকারি ও স্বায়ত্ত্বশাসিত অংশীজন প্রতিষ্ঠানসমূহের পূর্ণাঙ্গ সহযোগিতা ছাড়া NSDI এর সফল বাস্তবায়ন সম্ভব নয়। তিনি এবিষয়ে সকল অংশীজন প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি বলেন যে, NSDI বাস্তবায়িত হলে Geospatial Data প্রস্তুতকারী সকল প্রতিষ্ঠানের ডাটা একই প্লাটফর্মে সংরক্ষণ সম্ভব হবে এবং ডাটাসমূহ সহজে বিনিময়যোগ্য হবে। এর ফলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে একই কাজের পুনরাবৃত্তি রহিত হবে, সরকারের আর্থিক সাশ্রয় হবে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ অনুযায়ি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে উত্তরণ অত্যন্ত সহায়ক হবে।

কী-নোট স্পিকার হিসেবে NSDI এর খসড়া নীতিমালা উপস্থাপন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. নূরুন্নাহার চৌধুরী। এছাড়া NSDI এর ভূমিকা ও অগ্রগতির উপর বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোঃ মফিজুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মঞ্জুরুল হাসান।

NSDI এর অগ্রগতি ও সিস্টেম ডেভেলপমেন্টের বিষয়টি তুলে ধরেন প্রকল্প পরিচালক জনাব মোঃ আবুল কালাম।

Geospatial Data প্রস্তুতকারী ৩১টির বেশি সরকারি/স্বায়ত্ত্বশাসিত সংস্থা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের প্রতিনিধিগণ সেমিনারে উপস্থিত থেকে NSDI এবং এর খসড়া নীতিমালা সম্পর্কে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি NSDI বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আমতলীতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

উত্তরাঞ্চলের উন্নয়নে ব্যাপক কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে

ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নিতে কাজ করছে সরকার

আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

গুজবের ব্যাপারে ডিসিদের সর্তক থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

গোয়ালন্দে পদ্মার এক পাঙাস ১৯ হাজার ৫ শ টাকায় বিক্রি

রংপুর সিটি ও গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু হলেই পরবর্তী সকল উপ-নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

সিলেটে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

নোয়াখালী জেলা পরিষদের নির্বাচন স্থগিত

শাহ আমানত বিমানবন্দরে তিন কেজি স্বর্ণসহ আটক ১