300X70
মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তরুণেরা আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিয়েছে : উপদেষ্টা মাহফুজ আলম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তরুণেরা আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিয়েছে। মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) অনুষ্ঠিত তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, এই অভ্যুত্থানের মাধ্যমে তরুণ সমাজ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিয়েছে। এটি একটি বৈশ্বিক ঘটনা।

তারুণ্যের উৎসব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্মকে সৃজনশীল প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম উদ্দীপ্ত হবে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, তরুণ প্রজন্মের ক্ষোভ, রাগ ও শোককে ইতিবাচক শক্তিতে পরিণত করতে হবে। তিনি তরুণদের ইতিবাচক শক্তিকে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজে লাগানোর আহ্বান জানান।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, এক দল, এক দেশ ও এক নেতা, এই নীতিতে শেখ হাসিনা দেশ পরিচালনা করেছেন৷ তিনি প্রশাসনকে নিজের দলের অধীন করেছেন। শেখ হাসিনা রাষ্ট্রের টাকা খরচ করে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীতে আদর্শিক গুন্ডা লালন-পালন করেছেন। এই আদর্শিক গুন্ডারা বাংলাদেশের হাজারো মানুষকে গুম, খুন ও নির্যাতন করেছে।

শেখ হাসিনার শাসনকে ফ্যাসিবাদী শাসন উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা শুধু প্রশাসনযন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেননি, তিনি বাংলাদেশের জনগণকেও দূষিত করেছেন।

মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদী চেতনার দূষণ থেকে জনগণকে মুক্ত করতে হবে। এ জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিল তরুণেরা। এই তারুণদের আবার জাগিয়ে তোলাই হলো তারুণ্যের উৎসবের মূল উদ্দেশ্য। তারুণ্যের উৎসবে তরুণেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে তরুণ সমাজ নতুন করে উজ্জীবিত হয়েছে। উজ্জীবিত তরুণেরা নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণেরাই মুখ্য ভূমিকা পালন করেছে। এই তরুণ সমাজকে জেগে উঠানোর জন্য তারুণ্যের উৎসব আয়োজন করা হচ্ছে। এর অংশ হিসাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশব্যাপী তরুণ নির্মাতাদের ধারণকৃত ও নির্মাণকৃত আলোকচিত্র প্রদর্শনী ও আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে। তথ্য সচিব সম্ভাবনাময় তরুণদের উদ্দীপ্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শহিদ শাকিলের মা বিবি আয়েশা তাঁর ছেলে হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। ছেলে হত্যার বর্ণনা করতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় অনুষ্ঠান স্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা পর্ব শেষে উপদেষ্টা ‘চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান’ প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে উপদেষ্টা মাহফুজ আলম পিআইবি চত্বরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিভিন্ন দপ্তর-সংস্থার স্টল পরিদর্শন করেন। প্রসঙ্গত, বুধবার বিকালে সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসবের সমাপ্তি ঘটবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়
সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইলেকট্রনিক টোল পরিশোধ সেবা জনপ্রিয় করতে একযোগে কাজ করবে এসআর পার্সেল ও উপায়

লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যায় ৭ জনের যাবজ্জীবন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ ১১ আসামি খালাস

বিসিবিতে কোচ হয়ে ফিললেন হান্নান

সীমানা পেরিয়ে ই-স্পোর্টসের দুনিয়ায় বাংলাদেশের মেয়েরা

শহীদ বুদ্ধিজীবীদের হারানোর শোকের শক্তিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

সাকিব-লিটনের ব্যাটে , ইনিংস পরাজয় এড়িয়ে লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে: মাহফুজ আলম

টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করবেন ইলন মাস্ক, দাবি রিপোর্টে

‘করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সক্ষম বাংলাদেশি ব্যানকোভিড’

ইসলামী ব্যাংক হেড অফিস কমপ্লেক্স শাখা নতুন ঠিকানায় উদ্বোধন