300X70
শনিবার , ৩০ অক্টোবর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জুয়েলারি পণ্য রপ্তানি হলে বিদেশে দেশের মুখ উজ্জ্বল হবে: সায়েম সোবহান আনভীর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৩০, ২০২১ ১:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড ও আরিশা জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেছেন, ভারত ৫০ বিলিয়ন ডলারের রপ্তানি করলেও আমরা এখনও ১ শতাংশও করতে পারিনি। আমরা কেন জুয়েলারি পণ্য রপ্তানি করতে পারবো না। আগামীতে জুয়েলারিখাত অগ্রাধিকার শিল্প হিসেবে এগিয়ে যাবে।

শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস আয়োজিত গুণীজন সংবর্ধনা-২১ অনুষ্ঠানের প্রধান অতিথি এফবিসিসিআই-এর সভাপতি জসিম উদ্দিনের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহন করছেন দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড ও আরিশা জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর- ছবি সংগৃহীত

তিনি বলেন, দেশে উৎপাদন করে রপ্তানি করলে জিডিপিতে কন্ট্রিবিউশন বাড়বে, এটা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। প্রায় দুই কোটি মানুষ বিদেশে আছেন। নবীন প্রবীণ সবাই মিলে বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করি।

শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস আয়োজিত গুণীজন সংবর্ধনা- ২০২১ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রাচীনকাল থেকেই সোনার গহনা মানুষের কাছে মূল্যবান সম্পদ। অনেকের কাছে আভিজাত্যের অংশ। ধনী বা গরীব কম-বেশি আমরা সবাই ব্যবহার করি সোনার গহনা। অনেকে ভবিষ্যতের সম্পদ হিসেবেও রাখেন সোনার গহনা।

আরিশা জুয়েলার্স লিমিটেডের এই ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে সোনার অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব রয়েছে। এ শিল্পে মূল্য সংযোজন অনেক বেশি হয়। হাতে তৈরি গহনার প্রায় ৮০ শতাংশ বাংলাদেশ ও ভারতে প্রস্তুত হয়। কিন্তু সোনার গহনা রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে আছে। অথচ রপ্তানিতে রয়েছে বিশাল সম্ভাবনা।

বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের এই কর্ণধার বলেন, বিশ্ববাজারে হাতে তৈরি সোনার গহনার কদর বাড়ছে। এশিয়ার অনেক দেশ বিলিয়ন বিলিয়ন ডলার সোনার গহনা রপ্তানি করে। ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকা ও কানাডার মতো উন্নত দেশে বাংলাদেশি গহনা রপ্তানির চাহিদা রয়েছে। বাংলাদেশি কারিগরদের হাতে তৈরি গহনা রপ্তানির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন নতুন নতুন উদ্যোগ। পাশাপাশি সোনার গহনা রপ্তানিতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন।

সায়েম সোবহান আনভীর বলেন, বর্তমানে সারাদেশে প্রায় ২০ হাজার নিবন্ধিত জুয়েলারী ব্যবসায়ী আছেন। এখন জুয়েলারি শিল্প গড়ে ওঠা উচিত। যা দেশের মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি বা জিডিপি’তে ইতিবাচক অবদান রাখবে। বিদেশে আমাদের পোশাকশিল্পের যেমন সুনাম, তেমনি জুয়েলারি শিল্পেও সুনাম অর্জন করতে হবে। পোশাকশিল্পের চাইতে সোনার গহনা তৈরিতে মূল্য সংযোজন অনেক বেশি হয়।

তিনি আরও বলেন, সারাদেশে আমার জুয়েলারি ব্যবসায়ী ব্যবসায়ীরা হাতে হাত রেখে এক সাথে কাজ করতে হবে। এটা করতে পারলে, এই শিল্প বিকাশের পথে যেকোন সমস্যা সমাধান সম্ভব হবে। আগামী দিনে নবীন ও প্রবীণ মিলে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।

গুণীজন সংবর্ধনা-২১ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড ও আরিশা জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালি, এফবিসিসিআই-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমান পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা, রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুসের সভাপতি এনামুল হক খান।

অনুষ্ঠানে বিভিন্ন সময়ে জুয়েলারী শিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ জুয়েলারী সংশ্লিষ্ট এগোরজন ব্যক্তিত্ব ও তি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননা প্রাপ্তরা হলেন-
১। স্বর্ণের মানোন্ননে বিশেষ অবদানের জন্য ঢাকা স্বর্ণ শিল্পী শ্রমিক সংঘ।
২। স্বর্ণের মানোন্ননে বিশেষ অবদানের জন্য ঢাকা গোল্ড (প্রা:) লিমিটেড।
৩। স্বর্ণের মানোন্ননে বিশেষ অবদানের জন্য বাংলা গোল্ড (প্রা:) লিমিটেড।
৪। বাজুস অফিস কক্ষ ক্রয়ে অবদান রাখার জন্য বাজুসের আজীবন সদস্য আলহাজ্ব আলী আকবর খান (মরনোত্তর)।
৫। বাজুস প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য বাজুসের প্রতিষ্ঠাতা সভাপতি এ জেড এম ছানাউল্ল্যা।
৬। বাজুস প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য বাজুসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামছুল আলম (মরনোত্তর)।
৭। স্বর্ণের মানোন্ননে বিশেষ অবদান ও বিশেষ সাংগঠনিক দক্ষতার জন্য বাজুসের সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হান্নান আজাদ।
৮। স্বর্ণের মানোন্ননে বিশেষ অবদান রাখার জন্য বাজুসের সাবেক সাধারণ সম্পাদক দিলদার আহমেদ সেলিম।
৯। স্বণালংকারের মূণ্য নির্ধারণে আধুনিক পদ্ধতি উদ্ভাবনের জন্য বাজুসের সাবেক সাধারণ সম্পাদক ডা: দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
১০। স্বর্ণ নীতিমালা-২০১৮ প্রণয়নে বিশেষ অবদানের জন্য বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।
১১। স্বর্ণের মানোন্ননে নেতৃত্বে প্রদানের জন্য বাজুসের সাবেক সভাপতি এম.এ. ওয়াদুদ খান।
১২। বিশেষ সাংগঠনিক দক্ষতার জন্য বাজুসের সাবেক সভাপতি ডা: দিলীপ কুমার রায়।
১৩। বাজুস অফিস কক্ষ ক্রয়ে আর্থিক সহায়তা প্রদানের জন্য বাজুসের সাবেক সভাপতি কাজী সিরাজুল ইসলাম ও স্বর্ণ নীতিমালা-২০১৮ প্রণয়নে নেতৃত্ব প্রদানের জন্য বাজুসের সাবেক সভাপতি গঙ্গা চরন মালাকারকে সম্মননা প্রদান করা হয়েছে।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইকোর্টে ৫৪ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

বাংলাদেশে সব ধর্মের নাগরিকের অধিকার সমান : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ইকো-ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিএনপি নেতা রবিউল আলম আটক

শাহীন কলেজের সামনের ফুটওভার ব্রীজে এস্কেলেটর বসানো হবে: ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

নতুন ভাইবার লেন্সের সাথে চ্যাটিং হবে আরও উপভোগ্য

ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত

নির্বাচনকে ভয় বলেই ষড়যন্ত্রের পথে বিএনপি : তথ্যমন্ত্রী

অষ্টম পঞ্চর্বাষকি পরকিল্পনার চূড়ান্ত অনুমোদন