300X70
বৃহস্পতিবার , ১২ মে ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঝিনাইদহ পৌর যুবলীগের সাবেক সেক্রেটারী তহিদুল এখন রিকশা চালক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১২, ২০২২ ১২:৩০ পূর্বাহ্ণ

জাহিদুল ইসলাম, ঝিনাইদহ : তহিদুল ইসলামের ঝিনাইদহ শহরের হোসেন শহিদ সোহরাওয়ার্দি সড়কের সমবায় মার্কেটে ঝিনাইদহ স্টুডিও এন্ড ফটোস্ট্যাট নামের একটি দোকান ছিল। ২০০১ সালে বিএনপির আহুত হরতাল পালনকারিরা দোকানপাট ও জিনিসপত্র ভাংচুর করে তার।

এলাকাবাসী সূত্রে জান যায়, বাবা মৃত আফছার উদ্দিনের এক সময় ঝিনাইদহ শহরে জৌলুস ছিল। শহরের কাঞ্চনগর কলাবাগান এলাকায় তাদের পুরাতন বাড়ির কথা শহরের প্রবীণদের সবারই জানা। তহিদুলের বৈমাত্রেয় ও নিজ মায়ের পেটের ভাইয়েরা সবাই প্রতিষ্ঠিত। জীবিকার তাগিতে ৫৫ পেরনো তহিদুল এখন রিকশা চালক। ৪ মেয়ের মধ্যে ২ জনের বিয়ে হয়েছে। ৩ বছর আগে প্রথমে ব্যাটারি চালিত ইজিবাইক চালাতে শুরু করে। এখন প্রতিদিন অন্যের রিকশা ভাড়া নিয়ে চালাচ্ছে।

আরো জানা যায়, তহিদুল ২০০১ সালে ঝিনাইদহ পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। রাজনীতি ও ডানপিঠে স্বভাবের কারণে পরিবারের অন্য সদস্যরা তাকে বরাবর এড়িয়ে চলে। জানাগেছে তার এক ভাই এখন আমিরিকা প্রবাসী।

আরেক ভাইয়ের ছেলের মালিকানায় রয়েছে শহরের অগ্নিবীণা সড়কে রনি টাওয়ার নামের একটি বহুতল ভবন। রাজনৈতিক সহযোদ্ধা ও নেতাদের অনেকেই রিকশা চালাতে দেখে তহিদুলের স্মৃতি আওড়ান। তারা জানান, এক সময় খুব ভালো ব্যবসা ছিল তহিদুলের।

তহিদুল জানান, ২০০১ সালের ১৮ জুন দেশব্যাপী হরতাল ডাকে বিএনপি। ঐ সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দেন যে, বিরোধী দলের অধিকার আছে হরতাল ডাকার, এবং সেই হরতাল কে মানবে এবং মানবে না এটা তাদের বিষয়। তহিদুলের অপরাধ ছিল সে হরতালে সমর্থন না দিয়ে তার দোকান খোলা রেখেছিল। যুবলীগের রাজনীতি করার কারণে টার্গেট করে তার দোকানে হামলা চালিয়ে সকল জিনিসপত্র ভাংচুর করে।

নিঃস্ব হয় তহিদুল। তারপর পলাতক জীবন। তহিদুল রাজনীতি করতে গিয়ে ঝিনাইদহের আলোচিত মসলেম মার্ডার, ভিপি মিঠু মার্ডার, বিএনপির পার্টি অফিস ভাংচুর সহ অসংখ্য রাজনৈতিক মামলায় আসামি হয়েছে। করেছে কারাবরণ। দল ক্ষমতায় আসলে আশা ছিল দল হয়তো তার পাশে দাঁড়াবে।

তহিদুল আরো জানান, একবার এক নেতার পরামর্শে প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদন লিখেছিলেন। তাতে সীল সহ স্বাক্ষর করে সুপারিশ করেছিলেন তৎকালীন প্রেসিডিয়াম মেম্বার সুরঞ্জিত সেন গুপ্ত। কিন্তু সেই আবেদন প্রধান মন্ত্রীর কাছে আর পৌছানো হয়নি। রাগে ক্ষোভে এখন আর রাজনীতির সাথে নেই তহিদুল। অবিবাহিত ২ মেয়েকে নিয়ে সংসার চালাতে রিকশা চালানোয় এখন সম্বল।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন পলাতক জীবন রাজনৈতিক হতাশার কারণে তহিদুল নেশাগ্রস্ত হয়ে পড়ে। নেশা করে পাড়ায় অনেকবার মাতলামোও করেছে সে। এখন নেশা ছেড়েছে। চান বাকি দুই মেয়েকে বিয়ে দিয়ে একটু শান্তির জীবন। আওয়ামী লীগ ক্ষমতায় পর পর ১৪ বছর। দুর্দিনের অনেক তহিদুলের খোঁজ আসেনি ১৪ বছরেও। এসব কারণে দুর্দিনের অনেক ত্যাগী নেতা-কর্মী রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ঝিনাইদহের অনেক নেতাকর্মীরা দলের সভানেত্রীর কাছে দাবি করেছেন এমন ত্যাগী নেতাকর্মীদের খোঁজ করে তাদের পাশে দাঁড়াতে।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার বলেন, ঈদের পরের দিন রাতে আমি সন্ধ্যার পরে শহর থেকে বাসায় ফিরতে একটা রিকশা ডাকলাম। বাসায় পৌছে ভাড়া দিতে গিয়ে আমি চমকে উঠেছি। তহিদুল! তহিদুলের এই অবস্থা! দলের উচিৎ তহিদুল সহ এমন ত্যাগী ও দুর্দিনের কর্মী যারা আছে তাদের খোঁজ করে পাশে দাঁড়ানো। জননেত্রী শেখ হাসিনার কাছে এই বার্তা দলীয় দায়িত্বশীলদের পৌছানোর ব্যবস্থা করতে হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্কুলে ভর্তিতে লটারি বাতিল করে আদেশ জারি

বাজারে এলো স্যামসাংয়ের শক্তিশালী গেমিং স্মার্টফোন

বাউবি ক্যাম্পাসকে মশকমুক্ত রাখতে ড্রেনে মাছের পোনা অবমুক্ত করণ

আরও শক্তিশালী হলো নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত

ফেসবুকের জরিমানা

আমিরাতসহ ১৮ দেশে মাঙ্কিপক্স শনাক্ত

বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনার ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ২ কোটি ১৮ লাখ মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৬৯ লাখ ছাড়াল

এসএসসির সিলেবাস আর সংক্ষিপ্ত হবে না: শিক্ষামন্ত্রী