300X70
শনিবার , ৩০ জুলাই ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ট্যালেন্ট হান্ট অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘বি-টেকহুইজ’ চালু করলো বিকাশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৩০, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মেধাবী ও প্রতিভাবান টেকনোলজি শিক্ষার্থীদের জন্য ট্যালেন্ট হান্ট অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘বি-টেকহুইজ’ চালু করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এই প্রতিযোগিতামূলক প্রোগ্রামের মাধ্যমে দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী টেকনোলজি শিক্ষার্থীদের নিয়োগ এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির সুযোগ দেবে বিকাশ।

সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে ‘রিক্রুটমেন্ট টেস্ট’ এর মধ্য দিয়ে শুরু হয়েছে বিকাশের এই ফ্ল্যাগশিপ রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এর প্রথম ধাপে অংশগ্রহণ করেন ৩৫০ এর অধিক শিক্ষার্থী।

টেস্টের আগে, ‘টেকনোলজি অ্যান্ড বিওন্ড’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রেজেন্টেশন দেন বিকাশের হেড অব সফটওয়্যার রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মো. মোজাম্মেল হক এবং হেড অব সল্যুশন আর্কিটেকচার এন্ড প্ল্যানিং ইন্তেখাব সাদেকিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এআইইউবি এর অফিস অ্যান্ড প্লেসমেন্ট ডিরেক্টর আর. তারেক মওদুদ, ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলজি ডিরেক্টর প্রফেসর ড. দীপ নন্দী, বিকাশের হেড অব অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট এন্ড এমপ্লয়ি রিলেশনস্ সাঈদ নাসির সহ অন্যান্যরা।

পর্যায়ক্রমে, ‘বি-টেকহুইজ’ প্রোগ্রামের মাধ্যমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেও একই প্রক্রিয়ায় প্রযুক্তি ও প্রকৌশল গ্যাজুয়েটদের সরাসরি কাজ করার সুযোগ করে দেবে বিকাশ। এই প্রোগ্রামের ক্যাম্পাস রিক্রুটমেন্ট টেস্টে নির্বাচিত শিক্ষার্থীরা পরবর্তী আরো কয়েকটি ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে কাজ করার সুযোগ পাবেন বিকাশের প্রোডাক্ট এন্ড টেকনোলজি টিমে। বিকাশে যোগ দেয়া প্রত্যেকে একজন নির্দিষ্ট মেন্টরের অধীনে অ্যাসাইনমেন্ট ও বিশেষায়িত ট্রেনিং এর মাধ্যমে ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিয়ে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ারে সর্বোচ্চ বিকাশ নিশ্চিত করতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি (এমটি) প্রোগ্রাম ‘জেন-নেক্সট’ পরিচালনা করে থাকে বিকাশ । পাশাপাশি, পেইড ইন্টার্নশিপ প্রোগ্রাম ‘বি-নেক্সট’ পরিচালনার মাধ্যমে কোম্পানির প্রকল্পগুলোর সাথে শিক্ষার্থীদের সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয় প্রতিষ্ঠানটি।

বিকাশের এইসব উদ্যোগের ফলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান নিলসনের ক্যাম্পাস ট্র্যাক সার্ভে ২০২১-এ ৫৩টি বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো সেরা পছন্দের নিয়োগদাতা ‘এমপ্লয়ার অব চয়েস’ নির্বাচিত হয়েছে বিকাশ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাতীয় ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার’ পেলো গ্রামীণফোন

বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের সেলস মিট ২০২৫ অনুষ্ঠিত

গ্যাস সংকটে শিল্পখাতে বিপর্যয়ের আশঙ্কা!

দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে বাসে আগুন বিএনপির: তথ‌্যমন্ত্রী

সাফওয়ান সোবহানের স্পর্শে বদলে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব

সোনারগাঁয়ে পানিবন্দি ও গৃহহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্যামসাং ওয়াশিং মেশিনে ১৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক!

১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য পূরণে ব্যর্থ হলে বিশ্বের পরিণতি হবে ভয়াবহ : পরিবেশমন্ত্রী 

দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং

দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান