বাঙলা প্রতিদিন প্রতিবেদক :
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ২৭৫০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এছাড়াও অভিযানকালে ৩৫৯টি গাড়ি ডাম্পিং ও ১৪৩টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) ও শুক্রবার (২১ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।



































