300X70
শনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ডিজিটাল প্রযুক্তিতে বাংলা হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা: মোস্তাফা জব্বার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্বাধীনতার পঞ্চাশ বছরে বিশ্বের ৩৫ কোটি বাংলা ভাষাভাষী মানুষের মাতৃভাষা বাংলার রাজধানীতে পরিণত হয়েছে বাংলাদেশ। আগামী পঞ্চাশ বছরে বাংলা ভাষা কেবল জনসংখ্যার হিসেবেই নয় ডিজিটাল প্রযুক্তিতে ব্যবহারের দিক থেকেও বাংলা হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা।

প্রযুক্তিতে বাংলাভাষার প্রয়োগ সহজতর করতে ইতোমধ্যে সরকার ১৫৯ কোটি ২ লাখ টাকা ব্যয়ে ১৬টি টুলস উন্নয়নসহ প্রযুক্তিতে বাংলা ভাষার উন্নয়নে কাজ করছে। মন্ত্রী প্রযুক্তিতে বাংলার ব্যববহারকে আরো এগিয়ে নিতে বাংলায় গুণগত কনটেন্ট এবং সকল মেধাসত্ত্ব সংরক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রী আজ ঢাকায় মোবাইল অপারেটর রবি আয়োজিত প্রযুক্তিতে বাংলার ব্যবহার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুদ্রণ প্রযুক্তিতে রোমান হরফ থেকে বাংলা হরফ ৩২৪ বছরের পশ্চাদপদতা অতিক্রম করে গত এক দশকে পৃথিবীর অন্যান্য শক্তিশালী ভাষার সমান্তরালে প্রয়োগের সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে বলেন, বাংলা পৃথিবীর অন্য দশটা ভাষার মতো সাধারণ ভাষা নয়। বাংলা ভাষার শক্তি অনেক সুদৃঢ়। বিশ্বের কোন ভাষারই এমন কোন উচ্চারণ নেই যা বাংলা হরফ দিয়ে লেখা যায়না। তিনি প্রসঙ্গত বলেন যে ইংরেজি বর্ণমালা একটি দুর্বর বর্ণমালা।

এতে বহু উচ্চারণ প্রকাশ করার বর্ণ নেই। আরবীতেও অনেক উচ্চারণ লেখা যায়না। এমনকি চীনা ভাষায় হাজার হাজার বর্ণ থাকার পরও ল লেখা যায়না। মন্ত্রী বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে বলেন, অপটিমা মুনির টাইপ রাইটার চালুর মধ্য দিয়ে তিনি প্রযুক্তিতে বাংলা ভাষার অভিযাত্রা শুরু করেন।

ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার প্রবর্তক জনাব মোস্তাফা জব্বার বলেন, বিজয় বাংলা সফটওয়্যারের আগে ডিজিটাল যন্ত্রে বিজ্ঞানসম্মতভাবে বাংলা লেখার কোন উপায়ই ছিলোনা। এই সফটওয়্যারে শীশার টাইটের ৪৫৪ বর্ণকে মাত্র ২৬টি বোতামে নিয়ে আসা হয়েছে। আমাদের অবস্থা এমন ছিলো যে মেকিন্টোস কম্পিউটারে এসেম্বলী ভাষায় বাংলা সফটওয়্যারের প্রোগ্রামিং করার লোক ছিলোনা দেশে। ভারতের দেবেন্দ্র যোশিকে দিয়ে একটি বাংলা সফটওয়্যার তৈরির মাধ্যমে কম্পিউটারে বিজ।

হানসম্মত বাংলা ব্যবহারের যাত্রা শুরু হয়। ১৯৯৩ সাল এর মধ্যে দেশের প্রায় সকল পত্রিকা এবং বইসহ বিভিন্ন প্রকাশনা বিজয় বাংলা সফটওয়্যারের মাধ্যমে প্রকাশনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় দেশে প্রকাশনা ও মুদ্রণ শিল্পে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয় বলে উল্লেখ করেন ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত।

মন্ত্রী কম্পিউটার প্রযুক্তিতে পৃথিবীর অন্যান্য ভাষা বিশেষ করে ইংরেজি ভাষার মতো বাংলা লিখনের এই সুযোগটির জন্য এ্যাপল কম্পিউটারের জনক স্টিভ জবসের উদ্ভাবনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশের প্রথম ডিজিটাল সংবাদ সংস্থা আবাস-এর চেয়ারম্যান, সাংবাদিক জনাব মোস্তাফা জব্বার। মন্ত্রী প্রযুক্তিতে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে বাংলা কনটেন্টের অপর্যাপ্ততা অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রযুক্তিতে ভাষা শক্তিশালী করার জন্য করপাস শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, সব কিছু এককভাবে কেবল সরকারের পক্ষে করা সম্ভব নয়। কন্টেন্ট তৈরির বড় শর্ত মেধা সম্পদকে শক্তিশালী করা। এক্ষেত্রে জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, মোবাইল অপারেটরসহ টেলকোগুলো এগিয়ে আসলে তা মোটেও কঠিন হবে না। তিনি প্রযুক্তিতে বাংলা ভাষার প্রয়োগে রবি আজিয়াটার উদ্যোগকে একটি অনুকরণীয় উদ্যোগ বলে প্রশংসা করেন। তিনি বলেন, একটি বিদেশি কোম্পানি হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটি তার নামের মধ্যেও বাংলার প্রতি তাদের ভালবাসার স্বাক্ষর রেখেছে।

রবি‘র ভারপ্রাপ্ত সিইও রিয়াজ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয় ডিজিটাল- এর সিইও জেসমিন জুই, টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী এবং টেকশহর সম্পাদক মুহাম্মদ খান অনুষ্ঠানে বক্তৃতা করেন। বিটিআরসি‘র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

রবির সিইও প্রযুক্তিতে বাংলা ভাষা প্রয়োগে রবি‘র প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিজয় ডিজিটাল-এর প্রদান নির্বাহি জেসমিন জুই বলেন প্রযুক্তিতে-বিশেষত শিশু শিক্ষায় উন্নতমানের বাংলা কনটেন্ট কিংবা বাংলা ভাষার প্রয়োগ ছিলো অকল্পনীয়। ১৯৮৭ সালের পর বিজয় বাংলা সফটওয়্যার প্রযুক্তিতে বাংলা ভাষার বিকাশে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে।

তিনি বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকের ডিজিটাল কনটেন্ট দেশের শিক্ষার ডিজিটাল রূপান্তরে মাইল ফলক হিসেবে কাজ করছে।এই প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশ্বের সকল বাংলাভাষী শিক্ষার্থীদের জ্ন্য এই সফটওয়্যারটি অন-লাইন প্লাটফর্মে সহজলভ্য করার বিষয়েও তার প্রতিষ্ঠান চিন্তা ভাবনা করছে বলে তিনি উল্লেখ করেন।তিনি বলেন প্রযুক্তিতে বাংলার ব্যবহারকে আরো ত্বরাম্বিত করতে আমাদের সেই উপলদ্ধির জায়গাটা থেকে কাজ করতে হবে।”

সাংবাদিক রাশেদ মেহেদী বাংলা করপাস তৈরির ক্ষেত্রে অতি দ্রুত জরুরি পদক্ষেপ নেবার আহ্বান জানান। মুহম্মদ খান প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধ করতে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিজিবি মহাপরিচালকের মায়ানমার সীমান্ত পরিদর্শন

জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের সম্পূর্ণ তদন্ত হওয়া উচিত: সোহেল তাজ

মোহাম্মদপুর থানার সেই বিতর্কিত ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

শক্তিশালী ব্যাটারি ও চমৎকার ফিচারের গ্যালাক্সি এফ২২ স্মার্টফোন নিয়ে এল স্যামসাং

ডেসটিনির রফিকুলের ১২, হারুনের ৪ বছরের কারাদণ্ড

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

আমাদের চাল রাখার জায়গা নেই, এখন খালি করি কীভাবে: প্রধানমন্ত্রী

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপি-জামায়াত হেফাজতের নামে দেশের জনগণের উপর আক্রমণ করেছে

ঈদযাত্রা পুরোটাই ভাল হয়েছে, ঈদ আনন্দায়ক হয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী