300X70
সোমবার , ৫ মে ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ডেনিম শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’র ১৮তম আসর ১২ মে শুরু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৫, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : আগামী ১২ ও ১৩ মে ২০২৫ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ডেনিম শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’র ১৮তম আসর। দুইদিনব্যাপী এই আয়োজনে ডেনিম উৎপাদনে সর্বশেষ উদ্ভাবন, টেকসই প্রযুক্তি, এবং বৈচিত্র্যময় পণ্য প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশের সক্ষমতা ও বৈশ্বিক ডেনিম শিল্পে শক্তিশালী অবস্থান তুলে ধরা হবে।

এ আয়োজনে অংশ নিবেন বিশ্বের নানা প্রান্তের ডেনিমপ্রেমী, ডেনিম উৎপাদনকারী, ক্রেতা, ফ্যাশন ডিজাইনার, শিল্প নেতৃবৃন্দ ও এ শিল্পে সাসটেইনিবিলিটি নিয়ে কাজ করছেন এমন বিশেষজ্ঞ ও স্টেকহোল্ডারগণ। ডেনিম এক্সপোর এবারের আসরে ১৪টি দেশে থেকে আগত কোম্পানি সমূহ অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ তাদের উদ্ভাবিত ও উৎপাদিত বস্ত্র, পোশাক, সুতা, যন্ত্র, উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম ও উপকরণ প্রদর্শন করবে।

ডেনিমপ্রেমী, শিল্প বিশেষজ্ঞ ও ফ্যাশন সচেতন মানুষদের একই প্ল্যাটফর্মে এনে ডেনিম শিল্পের কারিগরি উৎকর্ষ, নান্দনিকতা ও সৃজনশীলতাকে তুলে ধরা এই এক্সপোর অন্যতম লক্ষ্য। একইসাথে টেকসই চর্চা, উদ্ভাবন, উন্নয়ন এবং দায়িত্বশীল উৎপাদনে পারস্পরিক সহযোগিতা জোরদার করাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশ ডেনিম এক্সপোতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে: আমেরিকান অ্যান্ড ইফার্ড বাংলাদেশ লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড, আসুটেক্স, আজগার্ড নাইন লিমিটেড, বেস্ট টেক্স কেমিক্যালস লিমিটেড, ব্ল্যাক পিওনি টেক্সটাইল কোম্পানি লিমিটেড, ব্লুসাইন টেকনোলজিস এজি, চ্যাংঝৌ জিংফা টেক্সটাইল কোম্পানি লিমিটেড, চ্যাংঝৌ কাইলান টেক্সটাইল কোম্পানি লিমিটেড, চেরি বাটন লিমিটেড, ক্লোরিস বায়োকেম ল্যাবরেটরি এলএলসি, সিলিক্যান্ট প্রাইভেট লিমিটেড, কালার সেন্টার এস.এ., ড্যানিস, ডেল্টা টেকনোলজিক উরুনলার কিমিয়া সান. ভে টিচ. লিমিটেড স্টি., ডেনিম সলিউশনস লিমিটেড, ডেনিম এক্সপার্ট লিমিটেড, ডায়মন্ড ডেনিম (স্যাফায়ার গ্রুপ), ফোশান দা শিং শুন টেক্সটাইল কোম্পানি লিমিটেড, ফোশান ফয়সন টেক্সটাইল কোম্পানি লিমিটেড, ফোশান গাভা টেক্সটাইল কোম্পানি লিমিটেড, ফোশান হিনটন টেক্সটাইল কোম্পানি লিমিটেড, ফোশান হটলাইন টেক্সটাইল কোম্পানি লিমিটেড, ফোশান নানহাই দেয়াও টেক্সটাইল কোম্পানি লিমিটেড, জিবিওএস অটোমেট ইনকর্পোরেটেড, গুয়াংজু এইচ অ্যান্ড এইচ টেক্সটাইল কোম্পানি লিমিটেড, হারবার্ট কান্নেগিসার জিএমবিএইচ, হাইলাইট টেক্সটাইল, ইতালিয়ান ট্রেড এজেন্সি, আইওয়াইআই ইন্টারন্যাশনাল ট্রেডিং-এফজেডসিও, জিয়াংইন চুনলান টেক্সটাইল কোম্পানি লিমিটেড, কন ইন্ডাস্ট্রি মühেন্ডিসলিক সান. ভে টিচ. লিমিটেড স্টি., কাইজার টেক্সটাইল ভে কিমিয়েভি ইউরুনলারি পাজার্লামা টিচ. এ.এস., খান অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং কোম্পানি লিমিটেড, লিবার্টি মিলস লিমিটেড, ম্যাকড্রাই ডিসিকেন্ট লিমিটেড, নিয়ারকেমিকা এস.পি.এ., নিশাত মিলস লিমিটেড, অফিসিনা+৩৯, প্যান্থার টেক্সটাইলস কোম্পানি লিমিটেড, পান্যা ফ্যাশন, রেসাস কেমি, আরএনটি (বিডি) লিমিটেড, এসএবি, শানডং ল্যানইয়ান টেক্সটাইলস কোম্পানি লিমিটেড, শাওশিং ফেইফানলান টেক্সটাইল কোম্পানি লিমিটেড, সিদ্দিকসন্স লিমিটেড, সিম গ্রুপ (আজলান ডেনিম লিমিটেড এবং সিম ফেব্রিকস লিমিটেড), সোকো, সুদর্শন জিন্স প্রাইভেট লিমিটেড, দ্য ফ্ল্যাক্স কোম্পানি এসএএস, দ্য উলমার্ক কোম্পানি, ইউনিভার্সাল ডেনিমস লিমিটেড, এক্সডিডি টেক্সটাইল কোম্পানি লিমিটেড, ওয়াইকেএকে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, জেইটেক্স এস.পি.এ., জেডএএম ট্রিমস লিমিটেড, ঝেজিয়াং জিনসুয়ো টেক্সটাইলস কোম্পানি লিমিটেড এবং ঝেজিয়াং শিনলান টেক্সটাইল কোম্পানি লিমিটেড।

প্রদর্শনীতে থাকছে শিক্ষামূলক কর্মশালা, প্রযুক্তিনির্ভর সেমিনার এবং ইন্টার‌্যাকটিভ প্রদর্শনী—যা অংশগ্রহণকারীদের ডেনিম শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে গভীর ধারণা প্রদান করবে।

ডেনিম শিল্পের ভবিষ্যতকে প্রভাবিত করতে পারে এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজন করা হয়েছে দুটি প্যানেল আলোচনা। প্রথম দিন বেলা বিকেল ৪:৩০ টায় শুরু হতে যাওয়া প্যানেল আলোচনার বিষয় হিসাবে থাকছে “ওয়াশিং প্রক্রিয়ার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ডেনিম শিল্পের অগ্রগতি”।

দ্বিতীয় দিনে বাংলাদেশি ডেনিম ট্রেসেবিলিটির উপর বিকেল ৪:৩০ একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

প্যানেল আলোচনায় অংশগ্রহণকারী বিশিষ্ট বক্তাদের মধ্যে থাকবেন: আব্দুস সামাদ, পরিচালক, ওয়েল অফ ওয়াশিং; আরিফ লাভু, সহ-প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর, রুহরোজ আরবিটি লিমিটেড; জুলি ডেভিস, জিএম – প্রসেসিং ইনোভেশন ও এডুকেশন এক্সটেনশন, দ্য উলমার্ক কোম্পানি; কামাল উদ্দিন মিয়া, সিওও (ওয়াশিং), বিটপি গ্রুপ; মারকো ভলপি, ইউরোপ ও আফ্রিকার বিক্রয় প্রধান, ব্লুসাইন টেকনোলজিস এজি; মো. ফরহাদ হোসেন, স্বত্বাধীকারী, পিওর কেমিক্যালস; রাকিব ইমতিয়াজ, বিজনেস ম্যানেজার, এলসি ওয়াইকিকি; রেজা-ই-রাব্বি, প্রধান পরিচালনা কর্মকর্তা, ভার্টেক্স ওয়্যার লিমিটেড; এবং সোহেল রানা, সিইও, ডিজাইনার ফ্যাশন লিমিটেড ও ডিজাইনার ওয়াশ লিমিটেড।

ডেনিম এক্সপোর অন্যতম আকর্ষণ “ট্রেন্ড জোন”, যেখানে পরিবেশবান্ধব উপকরণ এবং ভবিষ্যতমুখী ডেনিম ডিজাইন প্রদর্শিত হবে। পরিবেশবান্ধব ইন্ডিগো ডাই থেকে শুরু করে উদ্ভাবনী স্টাইলের ডিস্ট্রেসড বয়ফ্রেন্ড জিন্সসহ বৈচিত্র্যপূর্ণ ডিজাইন এখানে থাকবে, যা ব্র্যান্ড ও ডিজাইনারদের বৈশ্বিক ফ্যাশন ট্রেন্ড গঠনে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন: “বাংলাদেশ ডেনিম এক্সপো কেবল দেশীয় প্রতিভার প্রদর্শনী নয়, এটি এখন একটি আন্তর্জাতিক সহযোগিতার প্ল্যাটফর্ম। বিশ্বের নামী ব্র্যান্ডগুলো এখানে এসে বাংলাদেশের এবং বিভিন্ন দেশের ডেনিম উৎপাদকদের সঙ্গে কাজ করছে। এর ফলে সৃষ্টি হচ্ছে উদ্ভাবন, সৃজনশীলতা ও প্রযুক্তির অসাধারণ সমন্বয়, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে সহায়ক হচ্ছে।”

তিনি আরও বলেন: “ডেনিমের কোনো সীমানা নেই, বাংলাদেশ ডেনিম এক্সপোও তাই সীমাহীন। আমরা একে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত করেছি যেখানে টেকসইতা, বৈচিত্র্যময় ডিজাইন এবং বৈশ্বিক শিল্পের পরিবর্তনশীল রূপ একসঙ্গে প্রতিফলিত হয়।”

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয়, নতুন মূল্য ২০৪ টাকা
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প : ইউজিসি
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষায় সেরা অর্জনকারীদের সম্মাননা জানাল ইউসিবি

কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান

উন্নত সমৃদ্ধ দেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই : কৃষিমন্ত্রী

সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ ও ২৬ মার্চ পালনের নির্দেশ

দামেস্কে আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নতুন মাদক ক্রাটমসহ আটক ১

টেলিযোগাযোগ সচিবের সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বুড়িগঙ্গা নদী পারাপারের সব নৌযান বন্ধ

দোকানের ভিজিটিং কার্ড থেকে হত্যা রহস্য উদঘাট : পুলিশ