300X70
রবিবার , ১৮ জুন ২০২৩ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঢাকায় শুরু হচ্ছে ১১তম আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী ইনটেক্স বাংলাদেশ ২০২৩

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৮, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : চলতি সপ্তাহে ঢাকায় শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী ইনটেক্স বাংলাদেশ’র ১১তম আসর।

দক্ষিণ এশিয়ায় প্রিমিয়ার আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী হিসেবে সু-প্রতিষ্ঠিত ইনটেক্স বাংলাদেশ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আসিসিবি) হল ২ এবং হল ৪ এ তিন দিনব্যাপী এ প্রদর্শনীর শুরু হবে আগামী ২২ জুন, যা শেষ হবে ২৪ জুন।

ইনটেক্স বাংলাদেশ প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন দেশের পোশাক খাতসংশ্লিষ্টদের একত্রিত করে আসছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানীকারক বাংলাদেশ। পূর্বের ১০টি আয়োজনে ৩৫টিরও বেশি দেশের ৪০ হাজারের অধিক সংখ্যক তৈরি পোশাক খাতের ক্রেতা ও ১৫০০’র বেশি বস্ত্র সরবরাহকারীদের সংযুক্ত করতে সক্ষম হয়েছে।

ইনটেক্স বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ওয়ার্লডেক্স ইন্ডিয়ার নির্বাহী পরিচালক আরতি ভগত বলেন, পোশাক শিল্পের আন্তর্জাতিক সোর্সিংয়ের ব্যবধান পূরণে বৃহৎ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (এমএসএমই) অংশীদারদের একটি প্লাটর্ফম প্রদানের ক্ষেত্রে ইনটেক্স বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংশ্লিষ্ট খাতের গোটা বিশ্বের মানসম্পন্ন সরবরাহকারীর উপস্থিতি বাংলাদেশী শিল্পকে আরও বেশি মূল্য সংযোজন উৎপাদনের দিকে অগ্রসর হতে, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি আন্তঃআঞ্চলিক বাণিজ্যকে জোরদার করবে, যাতে সামগ্রিকভাবে দেশীয় পোশাক শিল্পের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি পায়।

এবারের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী প্রধান অতিথি এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের হাইকমিশনার প্রণয় ভার্মা সম্মানীত অতিথি থাকবেন।

প্রদর্শনীতে কৌশলগত অংশীদার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) অংশগ্রহণ করবে।
এছাড়াও ইনটেক্স বাংলাদেশের ইন্ডিয়া প্যাভিলিয়ন সংগঠক হিসেবে কটন টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (টেক্সপ্রোসিল) এবং পাওয়ারলুম ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (পিডিএক্সসিল) অংশগ্রহণ করবে।

ইনটেক্স বাংলাদেশ ভারত, শ্রীলঙ্কা, রাশিয়া, বেলারুশ, চীন, হংকং, তাইওয়ান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, অস্ট্রিয়া, যুক্তরাজ্য এবং অন্যান দেশের পোশাক শিল্প খাতের সরবরাহকারীদের কেন্দ্রিভূত করেছে, যাদের পণ্য, পরিষেবা এবং বিভিন্ন সমাধান বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের (আরএমজি) উন্নয়নে সহায়তা করবে।

টেকসই ও প্রতিযোতিামূলক ব্যবসার পুনঃনির্মাণ, পণ্যের বৈচিত্র্যকরণ এবং প্রযুক্তির উন্নয়নের উপর দেশীয় খাতসংশ্লিষ্টদের লক্ষ্য জোরদার করতে সহায়তা করবে।

এ আয়োজনে প্রদর্শক এবং ক্রেতারা ইন্টারেক্টিভ বিজনেস ফোরাম (আইবিএফ) ও একাধিক সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যেখানে কিউরেটেড সেশন এবং প্যানেল আলোচনা তৈরি পোশাক শিল্পকে উন্নত করতে এবং মানসম্পন্ন বাজার বুদ্ধিমত্তা প্রদান করবে, যাতে পোশাক শিল্পের উৎপাদনকারীরা বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশলগত ধারণা পান।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুনঃ bd.intexsouthasia.com

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কবে হবে ঈদুল আজহা, তারিখ ঘোষণা

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও তাঁকে নির্যাতনের বিচার দাবি আরডিজেএ’র

‘বঙ্গবন্ধু একদিনে মহানায়ক হয়ে ওঠেননি, এর পেছনে রয়েছে তাঁর আজন্ম ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রামের ইতিহাস’

রমজানে বিকাশে ১০ হাজার টাকা কেনাকাটায় ২০% পর্যন্ত ক্যাশব্যাক

লাইট ট্যাংক ভিটি-৫ ও কিউডব্লিউ১৮এ মিসাইল সিস্টেমের অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

সংস্কার হতে হবে একটি নির্বাচিত পার্লামেন্টে : গোলাম মোহাম্মদ কাদের

মুন্সীগঞ্জে আলু পাহারা দিতে গিয়ে হামলায় আহত ২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তাঁর একান্ত সচিবের নাম ব্যাবহার করে প্রতারণা থেকে সতর্ক থাকার আহবান

টগি শিপিং এন্ড লজিস্টিকস লিঃ-এর দক্ষিণ পানগাঁও ইয়ার্ডে ৬-টি জাহাজের কীল-লে অনুষ্ঠিত