300X70
রবিবার , ১৪ জানুয়ারি ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

তীব্র শীতে কাঁপছে দেশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৪, ২০২৪ ১:১২ পূর্বাহ্ণ

১৩ জেলায় শৈত্যপ্রবাহ * তাপমাত্রা নামলো ৮.৮ ডিগ্রিতে *কনকনে ঠাণ্ডার মধ্যেই বরগুনায় বৃষ্টি * আরও বাড়বে শীত * ঘন কুয়াশায় নৌযান ও আকাশ পথে চলাচল বিঘ্নিত * ফসলের ক্ষতির শঙ্কা
এ.এইচ.এম সাইফুদ্দিন : পৌষের শেষের দিকে শীত জেকে বসেছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

সেইসঙ্গে আগামী পাঁচদিনের মধ্যে সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘন কুয়াশা এমন পর্যায়ে পৌঁছেছে যে, গত ৫ দিন ধরে উত্তরাঞ্চলসহ দেশের বেশিরভাগ এলাকায় সূর্য দেখা যাচ্ছে না।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের ১৩ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ৮ জেলার (রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট) উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে কনকনে ঠাণ্ডার মধ্যেই বৃষ্টিতে জেঁকে বসেছে শীত। শনিবার সকাল থেকে ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশে উত্তরের হিমেল হাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে। গতকাল গভীর রাতে এবং আজ সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শীতকালের বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা গেছে।

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন কুয়াশা, আকাশ মেঘাচ্ছন্ন এবং ঠাণ্ডা বাতাস আরো দু-তিন দিন অব্যাহত থাকবে।

শনিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়, আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

এছাড়া, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
১৪ জানুয়ারি সকাল ৯টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত যেমন থাকবে আবহাওয়া

সংস্থাটি জানায়, ১৪ জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা যেমন থাকবে আবহাওয়া

বজলুর রশিদ পূর্বাভাসে আরও জানান, ১৫ জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। আগামী ৫ দিনে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানায় সংস্থাটি।

শীতে কাঁপছে সারা দেশ, তাপমাত্রা নামলো ৮.৮ ডিগ্রিতে
সেই তীব্র শীতের পাশাপাশি হিমেল বাতাস জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। আবহাওয়া অধিদফতর বলছে, এই নিম্নমুখী তাপমাত্রা আরও কয়েকদিন বিরাজ করবে। দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার সকালে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল ১০ দশমিক শূন্য ডিগ্রি, বৃহস্পতিবার ১১ দশমিক শূন্য ডিগ্রি ও বুধবার ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। সেই সঙ্গে গত কয়েকদিন ধরেই এই জেলায় ঘন কুয়াশা পড়ছে। হিমেল বাতাস বইছে ঘণ্টায় ৫ থেকে ৬ কিলোমিটার বেগ পর্যন্ত।

তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে এখন পর্যন্ত (দুপুর ১ টা) সূর্যেরে মুখ দেখা যায়নি। শুক্রবারও সূর্যের দেখা মিলেছিল শেষ বিকেলে। তাও আধাঘণ্টারও কম স্থায়ী হয়েছে। ফলে শীতের তীব্রতা এই এলাকায় একটু বেশিই রয়েছে। আর এই অবস্থায় খুব একটা প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না।

শীতের কারণে সমস্যায় পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ঠিকভাবে কাজ করতে না পারায় তাদের আয় উপার্জনে ব্যাঘাত ঘটছে। আবার একটু কাজ করতেই নাজেহাল হয়ে পড়ছেন। শীত নিবারণের জন্য পুরাতন মোটা কাপড় (হকার্স মার্কেট) দোকানে ভিড় করছে মানুষজন। এই শীত ও ঘন কুয়াশা কৃষকদেরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঠে থাকা আলু ও টমেটো ক্ষেতে দেখা দিয়েছে শীত জনিত রোগের প্রাদুর্ভাব। আবার বোরো চারাও ঠিকভাবে অঙ্কুরোদগম হচ্ছে না।

দিনাজপুর সদর উপজেলার শেখপুরা এলাকার কৃষক সিরাজুল ইসলাম বলেন, আমার কয়েকটি জমির আলু ক্ষেতের পাতায় মোড়ক দেখা দিয়েছে। এটি মূলত শীত ও ঘন কুয়াশার কারণেই। এখন ঘন ঘন বালাইনাশক স্প্রে করতে হচ্ছে। যাতে আমার উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

কনকনে ঠাণ্ডার মধ্যেই বরগুনায় বৃষ্টি
উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে কনকনে ঠাণ্ডার মধ্যেই বৃষ্টিতে জেঁকে বসেছে শীত। শনিবার সকাল থেকে ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশে উত্তরের হিমেল হাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে। গতকাল গভীর রাতে এবং আজ সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শীতকালের বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা গেছে।

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন কুয়াশা, আকাশ মেঘাচ্ছন্ন এবং ঠাণ্ডা বাতাস আরো দু-তিন দিন অব্যাহত থাকবে।
সরেজমিন দেখা গেছে, প্রচণ্ড শীতে এ অঞ্চলের গ্রামের মানুষদের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর মানুষ বেশি বিপাকে পড়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে খড়-কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

বরগুনা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ষাটোর্ধ্ব রিকশাচালক রাখাল চন্দ্র বলেন, ‘ঠাণ্ডা অউক, আর ঝড় বইষা অউক রিকশা মোর চালান লাগবে, মোর কিস্তি আছে, সোঙসার (সংসার) আছে।’

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল বলেন, ‘আজ শনিবার সকালে বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এই অবস্থা সামনের আরো দু-তিন দিন অব্যাহত থাকতে পারে।

বরগুনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর বলেন, ‘ঠাণ্ডার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা বেড়েছে।
শিশু ও বয়স্কদের জ্বর, কাশি, বুকে ব্যথা, ইনফ্লুয়েঞ্জাসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এই ধরনের আবহাওয়ায় শিশু ও বয়স্কদের গরম খাবার ও গরম পোশাক পরিধান এবং ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

ছবিটি গতকাল শনিবার (১৩ জানুয়ারি) বেতাগী পৌর শহরের সরকারি কলেজ গেট এলাকা থেকে তোলা হয়েছে।
বুনাপাথার এলাকার পরিমল সরকার জানান, বোরো বীজতলায় বীজ বপন করলেও চারা গজাচ্ছে না। শীতের কারণে চারা একটু কম গজায়। আবার যেগুলো গজিয়েছে সেগুলোও লাল বর্ণ ধারণ করছে। অনেক সময় মরে যাচ্ছে।

কালিতলা এলাকার অটোরিকশা চালক ফরিদুল ইসলাম বলেন, সকালে অটো নিয়ে বের হয়েছি। কিন্তু রাস্তায় লোকজন কম। তাই ভাড়া কম হচ্ছে। দুপুর হতে না হতেই আমার অবস্থা খারাপ। ঠান্ডা বাতাস আর কনকনে শীত। আর কাজ করবো না, বাড়িতে চলে যাবো।

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, এই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা কমছে। এটি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার প্রভাব থাকবে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা পরিবর্তন হতে পারে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে : প্রেসসচিব

বিমান বাহিনীর সব স্কুল-কলেজের শিক্ষকদের জন্য বাফওয়া’র উদ্যোগে ‘সুরক্ষা-২’ স্কীমের সূচনা এবং চিকিৎসা বই বিতরণ

দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবসে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন

কালিয়াকৈরে একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ১ জুলাই থেকে

শীতার্ত মানুষের পাশে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান শিল্প প্রতিমন্ত্রীর

পার্বত্য মেলায় সেনরিপার স্টলটি সবার নজর কেড়েছে

ভারতে এক বছর কারাভোগের বেনাপোল দিয়ে ফিরলো রোজিনা

নকল লুব্রিকেন্ট, নকল তার, ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রয় করায় ৩০ লক্ষ টাকা জরিমানা

লন্ডন ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে বাংলাদেশকে তুলে ধরলো বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস