স্পোর্টস ডেস্ক: তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফর করবে পাকিস্তান নারী দল। সফরের মাস খানেক আগেই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন ফাতিমা সানা।
পাকিস্তান নারী দলের দক্ষিণ আফ্রিকা সফরের শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। পচেফস্ট্রুমে আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ঘোষিত দলে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন ফাতিমা সানা। এই সফরে পাকিস্তান নারী দলে একাধিক পরিবর্তন এসেছে। ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার আয়েশা জাফর, গুল ফিরোজা, তাসমিয়া রুবাব ও নাজিহা আলভি। নির্বাচকদের আস্থায় আবারও জায়গা করে নেয়া এই ক্রিকেটাররা দীর্ঘদিন পর ওয়ানডে দলে সুযোগ পেলেন।
শুধু ওয়ানডে সিরিজের জন্য দলে রাখা হয়েছে দিয়ানা বেগ, নাজিহা আলভি, সাদাফ শামস ও সৈয়দা আরুব শাহকে। অন্যদিকে কেবল টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন হুমনা বিলাল, সাইরা জাবিন, তুবা হাসান ও আয়মান ফাতিমা। ফলে দুই ফরম্যাটে দল গঠনে আলাদা কৌশল অনুসরণ করেছে পিসিবি।
দুই সংস্করণের দলেই জায়গা ধরে রেখেছেন আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, গুল ফিরোজা, মুনিবা আলি, নাশরা সান্ধু, নাটাইয়া পারভেজ, রামিন শামিম, সাদিয়া ইকবাল, সিদরা আমিন ও তাসমিয়া রুবাব। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ভারসাম্যপূর্ণ একটি দল গড়ার চেষ্টা করেছে নির্বাচক প্যানেল।
টি-টোয়েন্টি স্কোয়াড
ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, আয়মান ফাতিমা, গুল ফিরোজা (উইকেট-কিপার), হুমনা বিলাল, মুনিবা আলি (উইকেটকিপার), নাশরা সান্ধু, নাটালিয়া পারভেজ, রামিন শামিম, সাদিয়া ইকবাল, সায়রা জাবিন, সিদরা আমিন, তাসমিয়া রুবাব, তুবা হাসান।
ওয়ানডে স্কোয়াড:
ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, দিয়ানা বেগ, গুল ফিরোজা, মুনিবা আলি (উইকেটকিপার), নাজিহা আলভি (উইকেটকিপার), নাশরা সান্ধু, নাটালিয়া পারভেজ, রামিন শামিম, সাদাফ শামস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, সৈয়দা আরুব শাহ, তাসমিয়া রুবাব।



































