300X70
সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৩, ২০২২ ৯:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর এবং রাণী দ্বিতীয় এলিজাবেথ এর শেষকৃত্যে যোগদান উপলক্ষে লন্ডন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় রবিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯১৩ ভিভিআইপি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হন প্রধানমন্ত্রী। লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি দিয়ে স্থানীয় সময় সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

ওয়াশিংটন ডিসি থেকে আওয়ামী লীগ নেতা শিব্বির আহমেদ জানান, প্রধানমন্ত্রীকে বিদায় অভ্যর্থনা জানাতে ওয়াশিংটনে জড়ো হওয়া নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, নির্বাহী সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আলী, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতা মাহমুদুন্নবী বাকি, আজম আজাদ, সাদেক খান, নুরল আমিন নুরু, জিআই রাসেল, শিব্বির আহমেদ, জেবা বানু, যুবলীগের সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আবুল হোসেন প্রমুখ।
এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন এবং যুক্তরাজ্যের লন্ডনে রাণী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গত ১৫ সেপ্টেম্বর সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। প্রথমে তিনি লন্ডন সফর করেন। পরে লন্ডন থেকে নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী।

লন্ডন সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে ব্রিটেনের নতুন রাজার সংবর্ধনা এবং প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অন্যান্য কর্মসূচির পাশাপাশি লন্ডন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিশিয়া স্কটল্যান্ড; যুক্তরাজ্যে বিরোধী দলীয় প্রধান এবং লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার। ১৯ সেপ্টেম্বর বিকেলে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্ক সফরকালে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠান অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জো বাইডেনের সঙ্গে আলাপকালে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইড লাইনে ‘টেকসই গৃহায়ন’ বিষয়ে একটি অনুষ্ঠান; ‘গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ চ্যাম্পিয়ন’ শীর্ষক সভায়; জাতিসংঘ সদরদপ্তরে পদ্মা সেতুর স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন; রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর‌্যায়ের একটি অনুষ্ঠান অংশগ্রহণ; যুক্তরাষ্ট্র-বাংলাদেশ যৌথ ব্যবসায়ী সমিতির সাথে গোলটেবিল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স বিষয়ক একটি বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন।

২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে ওই দিন বিকেলেই নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দিহান বাসা ফাঁকা পেলেই বান্ধবীদের নিয়ে ফুর্তি করত

‘বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ভদ্রলোক যাওয়ার পরিবেশ নেই’

‘গণপরিবহনকে প্রাধান্য দিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে’

গ্রাহকদের অনলাইন কেনাকাটারকে আরও সহজ করতে কো-ব্র্যান্ডেড কার্ড চালু করতে যাচ্ছে দারাজ ও ভিসা

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রান্স-বাংলাদেশ এক সাথে কাজ করবে : পরিবেশমন্ত্রী

রোহিঙ্গা বিষয়ে শেখ হাসিনার প্রশংসায় ইউকে পার্লামেন্টের পররাষ্ট্র কমিটিপ্রধান

আটক বাংলাদেশিদের বিষয়ে তদন্তে একসঙ্গে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর

‘১২ বছরের বেশি বয়সিরা টিকা ছাড়া স্কুলে যেতে পারবে না’

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

ত্যাগ ও শোকের মহিমায় আশুরা আমাদের প্রতিবাদের সাহস যোগায় : জিএম কাদের