300X70
সোমবার , ২১ জুন ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

দেশের ১৩ জেলার ৪১ উপজেলার ২০৪ ইউনিয়ন পরিষদ ভোটগ্রহণ চলছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২১, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ণ

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ইসির ব্যাপক প্রস্তুতি

বাঙলা প্রতিদিন ডেস্ক: প্রথম ধাপে দেশের ১৩ জেলার ৪১ উপজেলার ২০৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এছাড়া একই সময়ে লক্ষ্মীপুর-২ আসনের (রায়পুর ও সদর উপজেলার আংশিক) উপনির্বাচন এবং দুটি পৌরসভারও ভোটগ্রহণ শুরু হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে মাত্র ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। বাকি ১৮৪টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশন প্রথমে ৩৬৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেও করোনা প্রবণ এলাকার ১৬৩টি ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করে। প্রথম ধাপের ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা এক হাজার ৮৩৬টি। আর মোট ভোট কক্ষের সংখ্যা ১০ হাজার ২৬০টি। এ নির্বাচনে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবেন।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান জানান, ১৩ জেলার ৪১ উপজেলায় ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপের এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৮৫৯ জন, সংরক্ষিত আসনে দুই হাজার ১৫৪, সাধারণ আসনে ছয় হাজার ৯৬০ জন। প্রথম ধাপের নির্বাচনে ইতোমধ্যেই চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে এসব ইউপিতে বাকি পদে ভোট হবে। এর বাইরেও আজ লক্ষ্মীপুর-২ এবং ষষ্ঠ ধাপের দুটি পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচন

একাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল মানবপাচার ও অর্থপাচার মামলায় কুয়েতের আদালতে সাজাপ্রাপ্ত হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। তার পরিপ্রেক্ষিতে ১৩৫টি কেন্দ্রের সবগুলোতে ইভিএমে ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।

দুইজন প্রার্থী আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী নুর উদ্দীন চৌধুরী নয়ন, অন্যজন লাঙল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ ওরফে শিপন। এই আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৯২৩ জন। এদের মধ্যে নারী ১ লাখ ৯৮ হাজার ৪৬৩ জন আর পুরুষ ২ লাখ ৪ হাজারর ৪৬০ জন।

দুই পৌরসভায় ভোটগ্রহণ

ঝালকাঠি সদর ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভায়ও আজ ভোটগ্রহণ হচ্ছে। ঝালকাঠিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাবিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন।

অপপরদিকে সেতাবগঞ্জ পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট পাঁচ প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের মো. আসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রশিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী নাজমুন নাহার মুক্তি, নাহিদ বাসার চৌধুরী ও হাবিবুর রহমান দুলাল।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পশুখাদ্যকে কোনোভাবেই মৎস্যখাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান জণগণের মণিকোঠায় : সেতুমন্ত্রী

পুরাতন ঢাকার শ্যামপুরে অস্থায়ী রাসায়নিক গুদামের উদ্বোধন

কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা

ঐতিহাসিক করপোরেট কর আরোপে সম্মত জি-২০ নেতারা

শিশুরাই আগামীর ভবিষ্যৎ : সমাজকল্যাণমন্ত্রী

ভূমি বিষয়ক আইন সম্পর্কিত ভুয়া খবরে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ের

ওমানের সুলতানকে ঢাকা সফরের আমন্ত্রণ

মিরপুর থেকে অষ্টম শ্রেণির চার শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ

জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন গণমানুষের নেতা : জিএম কাদের