300X70
বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

দেশে কন্ট্যাক্টলেস পেমেন্ট বেড়েছে দ্বিগুণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৬, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ

ভিসার বিশ্লেষণে ডিজিটাল মাধ্যমে বাংলাদেশিদের বার্ষিক ব্যয়ের চিত্র
বাঙলা প্রতিদিন ডেস্ক : ২০২৩ সালের তুলনায়, ২০২৪ সালে সামগ্রিক ব্যয়ে ১৪ শতাংশ এবং লেনদেনের পরিমাণে ১৭ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করেছে। ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে অনলাইনে পেমেন্ট প্রদান। সরাসরি দোকানে গিয়ে কার্ড ব্যবহার করে পেমেন্ট প্রদানের সংখ্যা বৃদ্ধি পেলেও, অনলাইন লেনদেনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

দেশের মধ্যে ভোক্তাদের ব্যয়ে এগিয়ে রয়েছে ই-কমার্স খাত। গ্রাহক ও ক্রেতাদের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ইন-স্টোর ফিজিক্যাল পেমেন্ট এবং অনলাইন ক্রস-বর্ডার কেনাকাটা, উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে।

এ নিয়ে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “আমাদের সর্বশেষ ট্রেন্ড বিশ্লেষণ দেখা গেছে, বাংলাদেশের মানুষ ডিজিটাল ও কন্ট্যাক্টলেস পেমেন্ট সুবিধার দিকে ঝুঁকছে। ক্রেডিট ও ডেবিট কার্ড, অনলাইন এবং ইন-স্টোর পেমেন্টসহ দেশের মধ্যে ও আন্তর্জাতিক পরিসর সকল ক্ষেত্রেই একই প্রবণতা লক্ষ্য করা গেছে। আমাদের দক্ষ ভিসা কনসাল্টিং ও অ্যানালিটিকস টিমের মাধ্যমে আমরা বাংলাদেশের ভোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকদের জন্য নিরাপদ ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদান করছি। ভিসা -তে আমাদের লক্ষ্য পেমেন্ট পরিশোধ ও গ্রহণের ক্ষেত্রে সেরা মাধ্যম হয়ে ওঠা। পাশাপাশি, বিশ্ব মানসম্পন্ন নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশের ডিজিটাল ল্যান্ডস্কেপ শক্তিশালী করে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” 

ভোক্তাদের ব্যয়ের পাশাপাশি, এই বিশ্লেষণে দেখা গেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও ডিজিটাল পেমেন্টের আওতায় আসার হার বেড়েছে—কার্ড ব্যবহার করে ব্যয় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, বিজনেস ক্রেডিট কার্ডের ব্যয় ও লেনদেনের সংখ্যা ১৩৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা দেশের ডিজিটাল অর্থনীতি বিকাশেরই ইঙ্গিত।

বাংলাদেশে ‘ট্যাপ টু পে’ বা ‘কন্ট্যাক্টলেস পেমেন্ট’ -এর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে যেখানে এর ব্যবহার ছিল ৬ শতাংশ, যা ২০২৪ সালে বেড়ে ১৩ শতাংশ হয়েছে। দেশের মধ্যে কন্ট্যাক্টলেস পেমেন্ট তিনগুণ বৃদ্ধি পেয়েছে। মূলত, কন্ট্যাক্টলেস ক্রেডিট ও ডেবিট কার্ডের ব্যবহারের ফলে এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

দেশের মধ্যে ব্যয়ের প্রায় অর্ধেকই ডিজিটাল ওয়ালেট লোড করার মাধ্যমে সম্পন্ন হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ খাত যেখানে দেশের ভোক্তারা সর্বাধিক ব্যয় করেছেন তার মধ্যে রয়েছে ভ্রমণ, ডিসকাউন্ট স্টোর, ওষুধের দোকান ও স্বাস্থ্যসেবা। অপরদিকে, শিক্ষা, বিজনেস টু বিজনেস (বিটুবি) পেমেন্ট, খাবার ও মুদিপণ্য কেনা এবং সরকারি সেবা গ্রহণের বেশিরভাগ ক্রস-বর্ডার পেমেন্ট সম্পন্ন হয়েছে।

ক্রস-বর্ডার ব্যয় নিয়ে ভিসার বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের আন্তর্জাতিক ব্যয়ের ৯০ শতাংশই সম্পন্ন হয়েছে ২০টি দেশে। এক্ষেত্রে শীর্ষ পাঁচ দেশ হচ্ছে: ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত, । এ পাঁচটি দেশ ক্রস-বর্ডার ব্যয়ের অর্ধেকেরও বেশি প্রতিনিধিত্ব করে। গত বছরে বাংলাদেশিরা ইন-স্টোর কেনাকাটায় সবচেয়ে বেশি ব্যয় করেছে ভারত, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে

যদিও, ভারত এখনও ক্রস-বর্ডার ব্যয়ের শীর্ষে রয়েছে, তবে গত এক বছরে বাংলাদেশিদের কার্ডের মাধ্যমে ভারতে ব্যয় ১০ শতাংশ হ্রাস পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডে ব্যয় ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যার পেছনে মূল ভূমিকা রেখেছে মেডিকেল ট্যুরিজম। বাংলাদেশের ভোক্তারা থাইল্যান্ডে স্বাস্থ্যসেবায় ২৫ শতাংশ বেশি এবং ফার্মেসি খাতে ৩৫ শতাংশেরও বেশি ব্যয় করেছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রস-বর্ডার ব্যয় হয়েছে এমন দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, চীনের মূল ভূখণ্ড ও ভিয়েতনাম

দেশের অভ্যন্তরে, ডিজিটাল লেনদেনের অধিকাংশ সম্পন্ন হয়েছে ঢাকায়। রাজধানীতে গত বছরের মোট ব্যয়ের ৭৫ শতাংশ এবং মোট লেনদেনের ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে, ২০২৪ সালে ব্যয়ে ২০ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে, যেখানে ৬০ শতাংশ গ্রাহক অনলাইনে পেমেন্ট প্রদানেই স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। এছাড়া, অন্যান্য শহর; যেমন: গাজীপুর, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহেও ডিজিটাল পেমেন্ট ব্যবহারে প্রবৃদ্ধি ঘটেছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শাপলা চত্বরে গণহত্যার অভিযোগ : শেখ হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১২ দেশের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা, কার্যকর সোমবার থেকে

২৭ জানুয়ারি থেকে দেশে করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু

দেশে দশ মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু, একদিনে মাত্র ৫ জন

ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই ড্যাপ চুড়ান্ত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই : আমিনুল হক

জাতীয় পাট দিবসে পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান

দক্ষিণ কেরানীগঞ্জে ৫ জুয়াড়ি গ্রেফতার

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ২০তম এয়ারক্রাফট

‘উন্নয়নের স্বার্থে নৌকার বিকল্প নেই’