300X70
সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ধর্ম অবমাননায় প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৮, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : দৈনিক প্রথম আলোর নামে ধর্ম অবমাননার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। আবেদনে গত ৩০ মার্চ পত্রিকাটিতে প্রকাশিত এক ঈদ শুভেচ্ছা বার্তার বর্ণনা দিয়ে সেখানে ধর্ম অবমাননার বিষয়টি উল্লেখ করা হয়। যে কারণে পত্রিকার সম্পাদক, প্রকাশকের পাশাপাশি কনটেন্টটির দায়িত্বে থাকা একজন গ্রাফিক্স ডিজাইনারের নামে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন। এতে ওই পত্রিকার সম্পাদক, প্রকাশক ও গ্রাফিক্স ডিজাইনারকে আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে এ বিষয়ে আদেশের জন্য আগামী রবিবার (৪ মে) দিন ধার্য করেছেন আদালত। মামলার আবেদনটি করেন নজরুল ইসলাম (৪৮)। তিনি নরসিংদীর পলাশ উপজেলার বালিয়া গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণী সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ প্রথম আলো তাদের ঈদ শুভেচ্ছায় ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে চিত্রায়িত ব্যঙ্গাত্মক কার্টুনের মাধ্যমে মুসলিম উম্মাহর ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছে; যা দণ্ডবিধির ১৮৬০ এর ২৯৫, ২৯৫(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে উল্লেখ করে বিবরণীতে আরও বলা হয়, একটি সচেতন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত ও হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এই ছবি শুধু আমার ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করেনি; বরং সমগ্র মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে।
বাদি ও সাক্ষীরা ওইদিনই পত্রিকাটি পড়ে এ বিষয় সম্পর্কে অবগত হন এবং আসামিরা স্বেচ্ছায়, সজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে অপরাধটি করেছে বলে বিবরণীতে উঠে এসেছে।
মামলার বিষয়ে বাদী নজরুল ইসলাম বলেছেন, মামলাটা করেছি প্রথম আলোর বিরুদ্ধে। প্রথম আলো ঈদ সংখ্যার প্রচ্ছদের ভেতরে তারা কুকুরের ছবি দিয়েছে। এর আগে প্রথম আলো ধারাবাহিকভাবে ইসলামের বিরুদ্ধে, আলেম-ওলামাদের বিরুদ্ধে চক্রান্তের মধ্যে লিপ্ত ছিল। আমরা আশা করেছিলাম, ৫ আগস্টের পর তারা চক্রান্ত থেকে সরে আসবে। কিন্তু প্রথম আলো আর ডেইলি স্টার, যাদের আমরা দিল্লি স্টার বলে চিনি, তারা তাদের চিরাচরিত ইসলাম বিদ্বেষ থেকে ফিরে আসেনি। তারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে।
তিনি আরও বলেন, আমি কোর্টের মাধ্যমে বিচার চাই, আমাদের দেশের অধিকাংশ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে। এই ধর্মীয় অবমাননার দায়ে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। যাতে অদূর ভবিষ্যতে আর কেউ ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দেশকে নিয়ে আর কেউ এই ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে। উপযুক্ত শাস্তির জন্য আমি সাধারণ একজন মুসলমান হিসেবে দায়িত্ব পালন করতে এসেছে। আমি কারও প্ররোচনায় এখানে আসিনি। একজন মুমিন হিসেবে নিজের দায়বদ্ধতা থেকে এখানে এসেছি।
এর আগে, গত ৩০ মার্চ (পবিত্র ঈদুল ফিতরের আগের দিন) প্রথম পাতায় প্রথম আলো ঈদ শুভেচ্ছা কার্টুনে ঈদ মোবারক লেখার পাশে কুকুরের ছবি দেয়। যা মুহূর্তে দেশব্যাপী ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে ঈদ শুভেচ্ছায় কুকুরের ছবি দেওয়ায় দেশের আলেম সমাজসহ সাধারণ মানুষ তীব্র নিন্দা জানান।
তাদের দাবি, এটা একটা ধর্ম অবমাননার শামিল। জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। এমনকি প্রথম আলো নিষিদ্ধ করতে হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শহরতলীতে গ্রামের আদলে ‘রস উৎসব’

কৃষি উদ্ভাবন মিশন মিটিংয়ে যোগ দিতে দুবাই যাচ্ছেন কৃষিমন্ত্রী

বিকাশে সম্মানী পাবেন ৪র্থ অর্থনৈতিক শুমারির কর্মীরা

তরুণদের মাঝে ব্র্যাক হোপ ফেস্টিভ্যালের আলো ছড়ালো ফ্ল্যাশমব বা পথনৃত্য

বিনোদনের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে একসাথে গ্রামীণফোন ও আইস্ক্রিন

সাদুল্লাপুরে পূজামণ্ডপে বিএনপি নেতা রফিকের আর্থিক সহায়তা

মামলাজট কমাতে উদ্ভাবনী চিন্তা করতে হবে: আইনমন্ত্রী

করোনা আক্রান্তের বেশির ভাগই ঢাকায়

মুসলিম উম্মাহর পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)আজ

২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যাঁরা