300X70
শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নতুন প্রজন্মকে ই-সিগারেটের ভয়াল গ্রাস থেকে রক্ষা উদ্যোগ নিতে হবে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৩, ২০২২ ১১:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আগামী প্রজন্মকে তামাক ও ই –সিগারেটের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে ই-সিগারেটের আমদানী, বিপনন ও বিক্রয় বন্ধ করতে হবে পাশাপাশি, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

১লা ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ‘মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত তামাক মুক্ত বাংলাদেশ গঠনে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা জানান তিনি।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আরও জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ গড়তে বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে ‘অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা’ থেকে সিগারেটকে বাদ দিতে কমিটি গঠন করেছে। আশা করছি এটা হয়ে যাবে। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধিত খসড়া যথাযথ ও যুগোপযোগী হয়েছে।

সংশ্লিষ্ট ফোরামে এই আইনটির পক্ষে ইতিবাচক ভূমিকা রাখবো। সরকারের সকল মন্ত্রণালয়, বিভিন্ন সামাজিক সংগঠন একযোগে কাজ করলে ২০৪০ সালের আগেই তামাকমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য) কাজী জেবুন্নেছা বেগম। পাবলিক প্লেসে ধুমপানের ফলে পরোক্ষ ভাবে ধুমপানের শিকার হচ্ছে নারী ও শিশুরা উল্লেখ করে তিনি বলেন, সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী হিসেবে তামাক কোম্পানীগুলোকে সম্মাননা প্রদান করা হয়, যা খুবি দুঃখজনক।

আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার, ভাইটাল স্ট্রাটেজিস এর বাংলাদেশের হেড অব প্রোগ্রাম মোঃ শফিকুল ইসলাম।

তারা বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ অধিকতর সংশোধনের লক্ষ্যে প্রস্তাবিত খসড়া আইনটি দ্রুত পাশ করে এর বাস্তবায়ন না করা হলে, আগামী প্রজন্ম আরও বেশি আসক্ত হয়ে পরবে যা দেশ ও জাতির জন্য বয়ে আনবে মারাত্মক বিপদ।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মালেকা খায়রুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াস সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহছানিয়া মিশনের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা

খোলা বাজারে ডলার ১০২ টাকা

মিয়ানমার ও বাংলাদেশের ‘সিমেন্ট কূটনীতি’

দক্ষিণ কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীতে ৫ ছিনতাইকারী গ্রেফতার

মির্জাপুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

বাংলাদেশি হাজিদের সেবায় মিনায় দায়িত্ব পালন করবে ১৮টি টিম

বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ টহল ‘করপ্যাট’ ও দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’ শুরু

লিজ ট্রাসের মন্ত্রিসভায় জায়গা পেলেন যারা

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ