300X70
শুক্রবার , ৪ মার্চ ২০২২ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নতুন প্রজন্মকে দেশ গড়ায় আত্মনিয়োগ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৪, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন,  আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ-দেশ গড়ার কারিগর। রাষ্ট্র তাকিয়ে আছে নতুন প্রজন্মের প্রতি যেন তারা আগামী দিনের যোগ্য ও সুনাগরিক হয়ে গড়ে ওঠে দেশ গড়ায় আত্মনিয়োগ করে। জাতির পিতার জীবনাদর্শ ও চেতনাকে বুকে ধারণ করে সেবার মনোবৃত্তি নিয়ে তাদের এগিয়ে আসতে হবে।

প্রতিমন্ত্রী আজ সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২’ জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসন আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বরিশালের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর উপপুলিশ কমিশনার দক্ষিণ মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক।

মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার-আলবদরদের হাতে নিজের নির্মম নির্যাতনের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে করে প্রধান অতিথি কে এম খালিদ এমপি বলেন, বাংলাদেশ কৃষি বিশ্বিবদ্যালয়ের ফজলুল হক হলের ২১০ক নং কক্ষে রাজাকারদের হাতে চরম নির্যাতনের শিকার হই যার ক্ষতচিহ্ন আজো আমি বহন করছি। দেশপ্রেম ও সাহস ছিল বলেই সেদিন আমি ভয় পাইনি ও ঘাবড়ে যাইনি। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের একটা অংশ ছিল বয়সে কিশোর ও তরুণ। কিন্তু এত অল্প বয়সেও তারা সেদিন পিছপা হয়নি। দেশ ও মাটির টানে বুকে সাহস সঞ্চয় করে তারা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি এসময় নতুন প্রজন্মকে সাহসিকতা ও দেশপ্রেমের সহিত কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ বলেন, ব্রিটিশ উপনিবেশ থেকে যেসব দেশ মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছে তাদের মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যাদের যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে হয়েছে। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস আছে। একমাত্র আমাদের স্বাধীনতার পাশাপাশি বিজয় দিবস রয়েছে; কারণ, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, বিজয় ছিনিয়ে নিয়ে এসেছি।

পরে প্রতিমন্ত্রী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ঐতিহ্যবাহী বরিশাল পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী বিকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় পিঠা উৎসব-২০২২ এর উদ্বোধন করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী পাঁচ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন

তুরস্কের মানুষের জন্য সহায়তার হাত: স্পিড-এর চমৎকার মানবিক দৃষ্টান্ত

বরগুনায় সাংবাদিকদের নিয়ে এলজিইডি-ক্রিলিকের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সফলতা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে বিরোধিতা করবেই: জয়

পুরান ঢাকার কেমিকেলের গোডাউনে আগুন, নিহত বেড়ে ৪ জন

নজিরবিহীন মূল্যস্ফীতির কবলে ইউরোপীয় ইউনিয়ন

চাঁদা উত্তোলন করাকালে কদমতলীতে ৩ জন গ্রেফতার

সম্ভাবনা অন্বেষণে ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ার ২০২১

আজ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

দেশে চশমার উৎপাদন বাড়ানোর আহ্বান এফবিসিসিআই সভাপতির