300X70
শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নবীন-প্রবীণদের অভিজ্ঞতা আর সম্মিলিত উদ্যমেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কল্যাণরাষ্ট্র গঠন করতে হলে প্রবীণদের অতীত অভিজ্ঞতা, জ্ঞানের আলো আর জীবনের বাস্তবতা নিয়ে নবীনদের সৃজনশীলতার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, আমাদের ঘরে, পরিবারে বা সমাজে যারা প্রবীণ তাদের সমস্যাগুলো আমরা বুঝবো, সমাধানের চেষ্টা করবো, তাদের পাশে থেকে আশার হাত বাড়িয়ে দেবো। কারণ নবীন ও প্রবীণ এই দুই প্রজন্ম আলাদা নয়; বরং একটিই জীবন, যার দুই অধ্যায়। আজকের নবীন আগামী দিনের তারাই প্রবীণ উল্লেখ করে তিনি বলেন, নবীন- প্রবীণদের অভিজ্ঞতা আর সম্মিলিত উদ্যমেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র।
তিনি আজ ঢাকায় খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে দিনব্যাপী নবীন-প্রবীণ
আন্তঃপ্রজন্ম মিলনমেলা-২০২৫ সম্মেলন উপলক্ষে নবীন-প্রবীণ আন্ত:প্রজন্ম স্বনির্ভর ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ , সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান, অতিরিক্ত পরিচালক এম এম মাহমুদুল্লাহ, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান চপল, প্রবীণদের মধ্যে ফজলুল কবির এবং নবীদের মধ্যে এডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি, ছোঁয়া,ও আনিকা আনজুম প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন নবীন প্রবীণ আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের মুখ্য উদ্যোক্তা ও আহবায়ক মু. হাফিজুর রহমান ময়না।
উপদেষ্টা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ স্পর্শকাতর এবং কাজের পরিধি বিশাল। তিনি বলেন, এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সেবামূলক কাজ করাই এ মন্ত্রণালয়ের দায়িত্ব।
উপদেষ্টা বলেন, এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সুশাসন ফিরিয়ে আনতে অবকাঠামগত পরিবর্তন করেছি এবং আমার নিজের অংশ গ্রহণের মধ্য দিয়ে সফলতায় আনতে চেষ্টা করেছি।
তিনি বলেন, বয়স্ক ভাতা ৬১ লাখে উন্নীত করেছি, বিধবা ভাতা ৩৫ লক্ষে উন্নত করেছি এবং সকল ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে তা সকলের জানা। এছাড়াও বয়স্ক মানুষের জন্য বিদেশি অর্থায়নে ৪০০টি ক্লাবের পাশাপাশি আরো ৬০০টি ক্লাব তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। যাতে প্রবীণরা একঘেয়েমি জীবন থেকে পরিত্রাণের জন্য একে অপরের সাথে গল্প করতে পারে, চা খেতে পারে। তিনি বলেন, এক্ষেত্রগুলোতে প্রতিমাসে যদি নবীন- প্রবীণদের মিলনমেলার আয়োজন করতে পারেন তাহলে এই ১০০০ বাচ্চাদের সৃজনশীলতা পরামর্শ কাজে একে অপরের সংস্পর্শ করতে পারবেন। তিনি দাদু আর নানুদের পুরনো জায়গাগুলো ফেলে দেওয়ার নয় উল্লেখ করে বলেন, দাদু আর নানুদের জীবনটা আনন্দময় হয়ে ওঠে বাচ্চাটি তার সাথে থাকে বলেই। তিনি বলেন, শিশুদের জন্য ডেকেয়ার সেন্টার, হাসপাতালে চিকিৎসা সেবাসহ সর্বোপরি সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপদেষ্টা আরো বলেন, এই মন্ত্রণালয় ব্রিজ নিয়ে কাজ করে না, নির্মাণ নিয়ে কাজ করে না, অসচ্ছল মানুষের উন্নতি কিভাবে করা যায় সেই কাজ করে থাকে। এই কারণে এ মন্ত্রণালয়ের কাজ অত্যন্ত স্পর্শকাতর এবং বিশাল। মানুষের জন্য কাজ করতে এ মন্ত্রণালয়ের ভিতরে অন্তর্নিহিত বিশাল শক্তি আছে। যা এ মন্ত্রণালয়ে এসে আমি বুঝতে পেরেছি।
উপদেষ্টা বলেন, আগামীতে যদি আমরা সত্যিকারের একটি কল্যাণময়ী রাষ্ট্র করতে পারি তাহলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যে ক্ষেত্রগুলো আছে সে কাজগুলো জোরালো করতে পারলে এদেশের মানুষ জানলে খুব খুশি হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি প্রবীণদের বলেন, আপনারা নবীনদের নিয়ে বসুন, আলোচনা করুন কিভাবে দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যায়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় সাংবাদিক মাহমুদ হাসান গ্রেপ্তার, নিন্দা ও প্রতিবাদ

ব্র্যাক ব্যাংক কর্মকর্তাদের জন্য ইনডোর গেমস টুর্নামেন্ট

বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

স্বাস্থ্যখাতের সকল অগ্রগতির মূলে রয়েছে বঙ্গবন্ধুর অবদান: বিএসএএমইউ উপাচার্য

গোবিন্দগঞ্জে সিএনজি উল্টে স্ত্রীর মৃত্যু, স্বামী ও সন্তান আহত

বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন নির্মাণে বাড়তি ফি : তথ্যমন্ত্রীকে শিল্পীসমাজের কৃতজ্ঞতা

গুলশানে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু

চিরুনি অভিযানের অষ্টম দিন: ডিএনসিসির ৬৯ স্থাপনায় এডিসের লার্ভা, ২ লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা

ট্রেনের ২৬ হাজার টিকিটের জন্য আড়াই কোটি ক্লিক

শ্রম আদালতে ড. ইউনূস