300X70
শুক্রবার , ১০ মার্চ ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নে সহযোগিতা চালিয়ে যাচ্ছে মেটা ও তাদের পার্টনাররা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১০, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশের নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা করতে পার্টনারদের সাথে কাজ করে যাচ্ছে মেটা, যা পূর্বে ফেসবুক কোম্পানি নামে পরিচিত ছিল।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মেটা ও ব্র্যাক ৯ মার্চ, ২০২৩ “ডিজিটাল স্পেসে নারী ও তরুণদের ক্ষমতায়ন “এমপাওয়ারিং উইমেন অ্যান্ড ইয়ুথ ইন ডিজিটাল স্পেসেস” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। গতবছর ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতনতা তৈরির উদ্দেশ্যে নেয়া যৌথ উদ্যোগ ও ডিজিটাল সচেতনতা বিষয়ক অর্জন নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানটিতে। তাদের এই কার্যক্রম নারীদের ডিজিটাল ক্ষেত্রের সাথে যথাযথভাবে পরিচিত হতে ও নিরাপদে তা ব্যবহার করতে সাহায্য করছে।

ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রাম ডিরেক্টর নবনীতা চৌধুরীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। তিনি ডিজিটাল সেবাকে সার্বজনীন করার ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন, “ডিজিটাল অ্যাক্সেসের ক্ষেত্রে আমাদের নায্যতা নিশ্চিত করতে হবে, যেহেতু আধুনিক প্রযুক্তি ব্যবহারে পুরুষ ও নারীর মধ্যে ব্যবধান অনেক বেশি।’’

মেটা এবং তাদের পার্টনার, ব্র্যাক-এর পরিচালিত প্রোগ্রামে এখন পর্যন্ত ৫ লক্ষ অংশগ্রহণকারী অনলাইন নিরাপত্তা, প্রাইভেসি টুল ও ভুল তথ্য মোকাবেলা সম্পর্কে প্রশিক্ষণ পেয়েছেন। প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে ৭৫ শতাংশই ছিলেন নারী। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের সাহায্যে প্রায় ১ কোটি নারী ও তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ও সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা পেয়েছে।

কার্যকারিতা-পর্যালোচনা থেকে দেখা যায়, ট্রেনিং প্রোগ্রাম শুরুর আগে যেখানে অংশগ্রহণকারীদের ৬২% জানতেন যে, কীভাবে একটি ইতিবাচক ডিজিটাল ফুটপ্রিন্ট বজায় রাখতে হয়, সেখানে বর্তমানে ৯৮% অংশগ্রহণকারীই বলেছেন, তারা এখন এই ব্যাপারে জানেন।

এছাড়া বাংলাদেশী নারীদের সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মেটা সামগ্রিকভাবে কার্যক্রম গ্রহণ করেছে। এর সাহায্যে নারী উদ্যোক্তারাও ডিজিটাল টুল ব্যবহার করে অনলাইন কমিউনিটি তৈরি করতে পারবেন, যা তাদের ব্যবসা গড়ে তুলতে ও প্রসারে সাহায্য করবে।

মেটা-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পলিসি প্রোগ্রামস ডিরেক্টর বেথ অ্যান লিম বলেন, “বাংলাদেশের ডিজিটাল রূপান্তর অনলাইনে নারীদের অংশ্রগ্রহণ বৃদ্ধি করেছে এবং তাদের ক্ষমতায়নে সাহায্য করছে। আশা করছি, অংশীদারদের সাথে নিয়ে অনলাইন সুরক্ষা ও আর্থিক স্বাধীনতা নিশ্চিতে প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতার উপর কর্মশালার আয়োজনকে এগিয়ে নিতে পারবো। আমরা জানি, এখনো অনেক নারীকেই তাদের বাড়িতে অসম পরিমাণ দায়িত্বের ভার নিতে হয়। অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবসাক্ষেত্রের সুযোগসমূহ এই নারীদের দ্বারপ্রান্তে আনতে সাহায্য করবে।’

গত বছর আইসিটি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম, বাংলাদেশ উইমেন’স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং লাইটক্যাসল পার্টনারের সাথে মিলিতভাবে মেটা বাংলাদেশে তাদের শিমিনসবিজনেস (SheMeansBusiness) প্রোগ্রাম নিয়ে এসেছে।

এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের ডিজিটাল টুল ও প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসার প্রসারের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সংযোগ প্রদান করা হয়। এই উদ্যোগের উদ্দেশ্য দেশের ১০ হাজারের বেশি ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের ক্রেতাদের সাথে আরও ভালোভাবে যুক্ত করতে সাহায্য করা।

মেটা-এর #শিমিনসবিজনেস প্রোগ্রাম নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://shemeansbusiness.fb.com/

ডিজিটাল জগতে কীভাবে নিরাপদে চলাচল করতে হয়, তা জানার জন্য দেখুন: https://wethinkdigital.fb.com/bd/bd-bd/

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিবন্ধীরা অন্যদের চেয়ে বেশি ও দায়িত্বশীলতার সাথে সেবা প্রদান করছে: প্রতিমন্ত্রী পলক

কদমতলী মৌজার ৬৭ শতাংশ খাস জমি উদ্ধার

নার্সিং হোস্টেলে ঝুলছিল ছাত্রীর মরদেহ

ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বিএনপির প্রতিনিধিদল যমুনায়

ক্ষতিকর কীটপতঙ্গ ২০-৩০ শতাংশ ফসল নষ্ট করে

পুড়াপাড়া সোনালী ব্যাংকের উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আট সপ্তাহের মধ্যে নির্বাচন হবে, দাবি পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রীর

বাউবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় কেরানীগঞ্জের ৫ ইউনিয়নে বসছে ২০০ সিসি ক্যামেরা