নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের স্ত্রী ও বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক নেত্রী বুলা আহম্মেদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের।
আজ এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রয়াত বুলা আহম্মেদ মহান স্বাধীনতা সংগ্রামে অসাধারণ ভূমিকা রেখেছেন।
প্রগতিশীল নারী আন্দোলনের অন্যতম নেত্রী হিসেবে ১৯৬৯-এর গণআন্দোলনে রেখেছেন অনন্য ভূমিকা। এছাড়া নারীর ক্ষমতায়ন, সমাজকল্যাণ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তাঁর অতুলনীয় অবদান অক্ষয় হয়ে থাকবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের স্ত্রী ও বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক নেত্রী বুলা আহম্মেদ-এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।


































