300X70
বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নিজের সন্তান পরিচয়ে দুই শিশুকে মালয়েশিয়ায় পাচারকালে দুই নারীসহ গ্রেফতার-৩

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৬, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : নিজের সন্তান পরিচয়ে দুই শিশুকে মালয়েশিয়ায় পাচারকালে দুই নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

এসময় ভুক্তভোগী দুই কিশোর-কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কিশোরটির বয়স ১৬ ও কিশোরীর ১৩ বছর।

গ্রেফতারকৃতরা হলেন- মা পরিচয় দেওয়া শাহীন আক্তার (৫৫), তার মেয়ে তাসনুভা জেরিন (৩০) ও মেয়ের বন্ধু মোহাম্মাদ তুষার (২১)।

মঙ্গলবার দুপুর ১২ টার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।

আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মিঞা এসব তথ্য জানান।

ওসি আজিজুল হক মিঞা জানান, গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তারা মালয়েশিয়ার যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থেকে তাদের তিনজনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ আটককৃতদের বিমানবন্দর থানায় সোপর্দ করেন। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ ও খোঁজ-খবর নিয়ে ওই শিশুদের দুটি পরিচয়পত্র পাওয়া গেছে। তবে, তাদের পরিচয় নিয়ে এখনও তদন্ত চলছে, তদন্তের পর এটি বলা যাবে তারা রোহিঙ্গা কি না।

এঘটনায় লালু মিয়াসহ চার জনকে আসামী করে বিমানবন্দর থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত তিন আসামী আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে লালু মিয়া পলাতক রয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গাজীপুর কাপাসিয়া থানার তেতুলিয়া এলাকার ফিরোজ হোসেনের স্ত্রী শাহীন আক্তার ও তাদের মেয়ে তাসনুভা জেরিন।

তবে, তাদের পাসপোর্টে দেওয়া ঠিকানা রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান আবাসিক এলাকা। মেয়ের বন্ধু পরিচয় দেওয়া মুন্সীগঞ্জ শ্রীনগরের বালাসুর এলাকার শামীম সিদ্দিকের ছেলে মোহাম্মদ তুষার। এছাড়াও মামলাটিতে পলাতক আসামি লালু মিয়া হাকিম আলীর ছেলে।

অভিযোগে আরও বলা হয়, দুই কিশোর-কিশোরীরই নিজের প্রকৃত নাম বদলে গ্রেফতার শাহীন আক্তার ও ফিরোজ হোসেনের সন্তান হিসেবে তুষার হোসেন ও তানিশা হোসাইন নামে পাসপোর্ট বহন করছিল।

ঘটনার বিবরণ তুলে ধরে বলা হয়, আটককৃতরা ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরে তারা মালয়েশিয়ায় তাদের কথিত মামা পলাতক ৪নং দালাল আসামি লালু মিয়ার কাছে নিয়ে যাওয়া ও আসার খরচসহ তাদের বাংলাদেশি পাসপোর্ট তৈরির জন্য পাঁচ লাখ টাকার বিনিময়ে তাদের পরিবারের সঙ্গে চুক্তি করে।

সেই মোতাবেক আসামিরা পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা পলাতক দালালের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগীদের ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করতে সহযোগিতা করেন। পলাতক দালাল ও আসামিরা পরস্পর সহযোগিতায় অবৈধ লাভের আশায় প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া মানবপাচারের চেষ্টা করছিলেন। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহের সহযোগিতা করে অপরাধ করেছে।

এ বিষয়ে ওসি আজিজুল হক মিঞা জানান, টেকনাফের দুই কিশোর-কিশোরীকে নিজের সন্তান পরিচয়ে পাচার করতে যাচ্ছিলেন শাহীন আক্তার নামে ওই নারী। কিন্তু ভুক্তভোগীরা রোহিঙ্গা কিনা এখনও বলা যাচ্ছে না। রাতে ভুক্তভোগীদের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পেই পাঠানো হচ্ছে, কালকে তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হবে। যদি রোহিঙ্গা হয়ে থাকে, তাহলে তাদের ক্যাম্পে ফিরিয়ে দেওয়া হবে। আর না হলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।নিজের সন্তান পরিচয়ে দুই শিশুকে মালয়েশিয়ায় পাচারকালে দুই নারীসহ গ্রেফতার-৩

পাচারের উদ্দেশ্য কী ছিল জানতে চাইলে ওসি বলেন, ‘প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে- তাদের মালয়েশিয়া তাদের কথিত মামা লালুর কাছে পৌঁছে দিতে পাড়লে তিন জনের যাওয়া-আসার খরচ ফ্রি ছিল। তারা ভেবেছিলেন, এভাবে বিভিন্ন দেশ ভ্রমণ করার পর একসময় ভালো কোনও দেশে যেতে পারবেন। কিন্তু অন্য কোনও উদ্দেশ্য আছে কিনা, সেটা জানার চেষ্টা চলছে। এছাড়া মামা পরিচয় দেওয়া লালুকেও খোঁজা হচ্ছে। তাকে পেলে মূল বিষয়টা জানা যাবে। তবে, তাদের রিমান্ডে নেওয়া হয়নি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণের আওতায় আনবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই

বিদেশিদের কাছে দৌড়-ঝাঁপ না করে জনগণের কাছে যান : বিএনপিকে তথ্যমন্ত্রী

ভিড় সামলাতে মেট্রোরেলে যুক্ত হবে আরও বগি

ভালুকায় ২ নারী সহ কফি হাউজের মালিক গ্রেফতার

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ নির্ধারিত সময়ের মধ্যেই হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

জনসংখ্যা ও সম্পদের সমন্বয় করে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

সেন্টমার্টিনে ৩২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

লালমনিরহাটে আনসার ভিডিপি’র ত্রাণ বিতরণ

গ্রাহক তথ্যের নিরাপত্তায় মাইক্রোসফটের সল্যুশন ব্যবহার করবে ইউসিবি