300X70
মঙ্গলবার , ১৪ ডিসেম্বর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নিষেধাজ্ঞার ‘সমুচিত জবাব’ দেওয়া হবে, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৪, ২০২১ ১০:৩৪ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি চীনের কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিং বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যদি বেপরোয়া কিছু করে, চীন তার সমুচিত জবাব দিতে কার্যকর পদক্ষেপ নেবে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ওয়াং ওয়েনবিং বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অতিসত্বর ভুল সিদ্ধান্ত থেকে সরে এসে চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর এবং চীনের স্বার্থে আঘাত না হানার আহ্বান জানাচ্ছি।’

গত শুক্রবার চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া ও বাংলাদেশের কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মানবাধিকার লঙ্ঘনজনিত নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অযৌক্তিক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দুই দিনব্যাপী গণতন্ত্র সম্মেলনের পরই সাম্প্রতিক এই নিষেধাজ্ঞার ঘোষণা এল। গণতন্ত্র সম্মেলনে বাইডেন বলেছিলেন, শিগগিরই বিশ্বব্যাপী গণতন্ত্র জোরদারে পদক্ষেপ নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনের সমালোচনা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘একটি দেশ গণতান্ত্রিক কি না, নিজেদের মাপকাঠি দিয়ে সে বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে না ওয়াশিংটন। চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ অবাধ রাখতে বেইজিং বদ্ধপরিকর।’

চীনের স্বায়ত্তশাসিত জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের সঙ্গে দেশটির সরকারের আচরণ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘সংঘাত, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং ধর্মীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণেও সরকার প্রতিজ্ঞাবদ্ধ।’

ওয়াং ওয়েনবিং বলেন, ‘যুক্তরাষ্ট্রের অযৌক্তিক কর্মকাণ্ড বেইজিংয়ের উন্নয়নের চিত্র বদলাতে পারবে না, চীনের অগ্রগতি থামাতে পারবে না। এমনকি ঐতিহাসিক উন্নয়নের পথও রোধ করতে পারবে না যুক্তরাষ্ট্র।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ায় বঙ্গবন্ধু টানেলের তাৎপর্য

ইউনিয়ন ব্যাংক গ্রাহকদের আস্থায় সফলতার সাথে এগিয়ে যাচ্ছে

রাষ্ট্রভাষা দিবস পালিত

মধ্যপ্রাচ্যের বাইরেও শ্রমবাজার খোঁজার তাগিদ পররাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

আজ ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্রসচিব

স্নাতক পাসেই সেলস ম্যানেজার নেবে ওয়ালটন

নিখোঁজ বৃদ্ধার লাশ দুই দিনেও উদ্ধার হয়নি!

কলেরা টিকার দ্বিতীয় ডোজ আজ থেকে

রুলস অব বিজনেসে আটকে গেল প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত