300X70
মঙ্গলবার , ২ আগস্ট ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

পর্যটন শিল্পের বিকাশে ঢাকা-সিঙ্গাপুর পারস্পরিক অংশীদারত্ব বৃদ্ধির আশাবাদ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২, ২০২২ ৮:১৭ অপরাহ্ণ

সিঙ্গাপুরে ঢাদসিক মেয়রের একাধিক দ্বিপাক্ষিক বৈঠক


নিজস্ব প্রতিবেদক. বাঙলা প্রতিদিন : পর্যটন শিল্পের বিকাশ ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ঢাকা ও সিঙ্গাপুরের মধ্যকার পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বর্জ্য হতে বিদ্যুত ও সার উৎপাদনে জাপানের ফুকুওকা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ নানান বিষয়ে অংশীদারিত্ব বেগবান করার ব্যাপারে আশাবাদ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার (২ অগাস্ট) সিঙ্গাপুরের মেরিনা স্যান্ডস্ বে হোটেলে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপসের সাথে সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রী ও সামাজিক সেবা সমন্বয়করণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী (Minister for National Development and Minister in charge of Social Services Integration, singapore) ডেসমণ্ড লি (Desmond Lee) এবং জাপানের ফুকুওকা শহরের মেয়র সোইচিরো তাকাসিমার (Mayor of Fukuoka Soichiro Takashima) মধ্যকার আলাদা আলাদা দ্বিপাক্ষিক বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করা হয়।

আজ সকালে সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রী ডেসমণ্ড লি এর সাথে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপসের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস নগর জীবনের সকল অনুষঙ্গকে সমন্বয় করে এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিবেচনায় নিয়ে একটি টেকসই ও জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনার লক্ষ্যে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা প্রণয়নে গৃহিত উদ্যোগ সম্পর্কে অবগত করেন।

প্রতি উত্তরে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলা ও শহর ব্যবস্থাপনায় টেকসই ও দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগকে অত্যন্ত ‘প্রশংসনীয়’ উল্লেখ করে সিঙ্গাপুরের উন্নয়ন মন্ত্রী বলেন, “এ ধরনের পরিকল্পনা ও তার যথার্থ বাস্তবায়ন নগর ব্যবস্থাপনার জন্য অত্যন্ত জরুরি ও প্রশংসনীয়। এর মাধ্যমে ঢাকা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠার পাশাপাশি জলবায়ু অভিঘাত সহনশীল ও আধুনিক নগরী হিসেবেও গড়ে ওঠবে।”

বৈঠকে পর্যটন শিল্পের বিকাশ ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ঢাকা ও সিঙ্গাপুরের মধ্যকার পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস ও সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রী ডেসমণ্ড লি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও ঢাকা-সিঙ্গাপুর বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত নানাবিধ বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় ঢাকাসহ সারাদেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনীতির বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাাংলাদেশের সামগ্রিক চিত্র তুুলে ধরেন। জবাবে মন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ও সামষ্টিক উন্নয়নের প্রশংসা করেন।

পরে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস জাপানের ফুকুওকা শহরের মেয়র সোইচিরো তাকাসিমার সাথে আলাদা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এ সময় দুই মেয়র নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলাপ করেন। ফুকুওকার মেয়র বর্জ্য হতে বিদ্যুত ও সার উৎপাদনের পাশাপাশি অন্যান্য উপজাতসমূহের ব্যবস্থাপনা কার্যক্রমও তুলে ধরেন এবং এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাথে পারস্পরিক সহযোগিতার প্রত্যশা ব্যক্ত করেন। জবাবে ঢাদসিক মেয়র ফুকুওকার মেয়রকে ধন্যবাদ জানিয়ে দুই শহর একযোগে পারস্পরিক অংশীদারত্ব জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন এবং ফুকুওকার মেয়রকে ঢাকা পরিদর্শনের আমন্ত্রণ জানান। ফুকুওকার মেয়র ঢাদসিক মেয়রের আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন এবং ঢাদসিক মেয়রকেও ফুকুওকা পরিদর্শনের আমন্ত্রণ জানান। ঢাদসিক মেয়র সুবিধাজনক সময়ে ফুকুওকা সফরের প্রত্যাশা ব্যক্ত করেন।

এরপর ঢাদসিক মেয়র সিঙ্গাপুরের আরবান রিডেভেলপমেন্ট অথরিটির (Urban Development Authority) সিইও প্রকৌশলী হুই লিম (Eng Hwee Lim) এর সাথেও আলাদা আরেক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

এ সময় অন্যানের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম ও ঢাদসিক মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খান দ্বিপাক্ষিক বৈঠকসমূহে উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, গত ৩১ জুলাই সিঙ্গাপুরের মেরিনা স্যান্ডস্ বে হোটেলে ৪ দিনব্যাপী ওয়ার্ল্ড সিটিজ সামিট-২০২২ শুরু হয়। আগামী ৩ অগাস্ট ওয়ার্ল্ড সিটিজ সামিট-২০২২ এর সমাপ্তি ঘটবে। সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র্য, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকাসহ ৬০ দেশের মেয়রগণ অংশ নিচ্ছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

তরুণ প্রজন্মকে আইসিটি জ্ঞান দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য : ফয়েজ আহমদ তৈয়্যব

দুর্যোগের কথা মাথায় রেখেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে : দুর্যোগ প্রতিমন্ত্রী

ঢাকার নদীমুখী গোড়াপত্তন দৃশ্যমান হবে : মেয়র শেখ তাপস

ওয়াশিং মেশিনে ২০ বছরের ওয়্যারেন্টি সুবিধা দিচ্ছে স্যামসাং!

আগামী বছর হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে : ধর্মমন্ত্রী

বিজিবি’কে অত্যাধুনিক ও মানসম্পন্ন সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

শারুনের নির্দেশেই চলছে নুসরাত

স্যামসাং নিয়ে এলো আকর্ষণীয় “বিবাহ উৎসব” অফার

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাঘাটায় সড়ক দুর্ঘটনা মা-ছেলে নিহত