300X70
শুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

পুনরায় নৌপ্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত নিলেন খালিদ মাহমুদ চৌধুরীর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১২, ২০২৪ ১:৪৬ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন । তিনি পুনরায় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন।

তিনি ১৯৭০ সালে ৩১ জানুয়ারী দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার, ধনতলা গ্রামের সম্ভান্ত মুসলিম চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন।
খালিদ মাহমুদ চৌধুরী’র পিতা মরহুম আব্দুর রৌফ চৌধুরী মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনৈতিক এবং সমাজ সেবক হিসেবে খ্যাতিমান। তাঁর পিতা ১৯৩৭ সালে জন্মগ্রহন করেন।

১৯৫২ সালে দশম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে অংশগ্রহন করে সিরাজগঞ্জে কারাবরণ করেন।

পরবর্তীতে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পড়ার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সান্নিধ্যে আসেন। বঙ্গবন্ধুর নির্দেশে বৃহত্তর দিনাজপুর (ঠাকুরগাঁও-পঞ্চগড়) ছাত্রলীগের পৃতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা আন্দোলন এবং ৬৬তে ৬-দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মুক্তিযুদ্ধের সময় ভারতে বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী তাজ উদ্দীন আহম্মেদ এর দূত হিসেবে কাজ করেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় দেশ গঠনে তাঁর ভূমিকা প্রশংসনীয়। স্বাধীনতা পরবর্তী সময়ে আখচাষী ফেডারেশনের সভাপতি এবং কৃষকলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘদিন আত্মগোপনে থেকে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা চালিয়ে যান, ১৯৮১ সালে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করার পর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৮ সাল পর্যন্ত এ দায়িত্ব ছিলেন, এ সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) এর সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৯৯ সালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০২ সালে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের কর্মসূচী চলাকালে বি.এন.পি-জামাত সরকারের পুলিশ বাহিনী দ্বারা নির্মম নির্যাতনের শিকার হন এবং শারীরিকভাবে আর পুরোপুরি সুস্থ্য জীবনে ফিরতে পারেননি। ২০০৭ সালে ২১ অক্টোবর তিনি নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।

খালিদ মাহমুদ চৌধুরী’র মাতা রমিজা রৌফ চৌধুরী একজন গৃহিনী এবং সমাজসেবী। বর্তমানে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন এবং আব্দুর রৌফ চৌধুরী প্রতিবন্ধী আশ্রয় কেন্দ্রের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও জাতীয় মহিলা সংস্থাসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। খালিদ মাহমুদ চৌধুরী বাবা-মা’র একমাত্র পুত্র সন্তান।

তিনি ১৯৮৪ সালে সেতাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, দিনাজপুর হতে এস.এস.সি, ১৯৮৬ সালে দিনাজপুর সরকারি কলেজ হতে এইচ.এস.সি পাশ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৮৯ সালে বি.কম পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে ১৯৯২ সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর অধীনে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। প্রথমেই স্কুল ছাত্রলীগ এবং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ এবং পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং সর্বশেষ বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক হিসেবে ছাত্ররাজনীতি শেষ করেন।

পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতি শুরু করার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছাকাছি থাকার সুযোগ হয়, পাশাপাশি ২০০২ সালে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে উপ-কমিটির সহ-সম্পাদক নির্বাচিত হন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেন এবং ২০০৭ সালের ১২ জানুয়ারী আওয়ামী লীগ সভানেত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব লাভ করেন। ২০০৭ সালে ১১ জানুয়ারী (১/১১) সেনা সমর্থিত সরকারের সময় শেখ হাসিনার নির্দেশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিশেষ করে শেখ হাসিনাকে গ্রেফতার করার পর তাঁর মুক্তি, দলকে সংগঠিত রাখার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করেন।
জনাব খালিদ মাহমুদ চৌধুরী ২০০৮ সালে ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং ২০১২ সালে জাতীয় কাউন্সিলে দ্বিতীয়বারের মত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার একই আসন হতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে ২২ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে তৃতীয়বার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ১১শ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বার দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন হতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০১৯ সালের ৭ জানুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন।
এই সকল দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ষ্ট্রেট ডিপার্টমেন্টের আমন্ত্রনে লীডারশীপ প্রোগ্রামে ২০১০ সালে আমেরিকা ভ্রমনে যান। সেখানে অবস্থান কালে কেন্দ্রীয়, প্রাদেশিক এবং স্থানীয় সরকার ব্যবস্থাসহ আমেরিকার জাতীয় নির্বাচন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্মকান্ডের বিষয়ে অবহিত হন।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রনে দুইবার চীন সফর করেন, কমিউনিস্ট পার্টির কার্যক্রম ও দেশ পরিচালনার বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে অবহিত হন। এছাড়াও চীনের গুয়াজিং প্রদেশের নেনিং শহরে ওঈঅচচ (আইক্যাপ) সম্মেলনে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে যোগদান করেন।

উক্ত সম্মেলনে ২৫টি দেশের প্রায় ৫২টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ হয়। এছাড়াও তিনি ভারত, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, হল্যান্ড, বেলজিয়াম ও কাতারসহ বিভিন্ন দেশে সরকার, দল এবং সংসদীয় প্রতিনিধি হিসেবে ভ্রমন করেন।

৯ম জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সরকারী প্রতিশ্রুতি কমিটি, ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি এবং ১০ম জাতীয় সংসদে রেলপথ ও সংসদ কমিটিতে দায়িত্ব পালন করেছেন।

জনাব খালিদ মাহমুদ চৌধুরী বর্তমানে ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবার দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি ২০২৪ সালের ১১ জানুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন এবং পুনরায় নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। রাজনীতির পাশাপাশি শিক্ষা, সাংস্কৃতিক, খেলাধুলা এবং সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত আছেন। তিনি ২০২২ সালের ৮ নভেম্বর হতে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

জনাব খালিদ মাহমুদ চৌধুরী বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক। একমাত্র মেয়ে তুষারাদ্রী মাহমুদ বর্তমানে যুক্তরাজ্যে অধ্যয়নরত। স্ত্রী মোসাম্মৎ রশীদুন আরা হাসনিন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে কর্মজীবনের প্রথমেই একটি বে-সরকারী সংস্থায় চাকরি জীবন শুরু করেন, পরবর্তীতে একটি কলেজে অধ্যাপনা করেন এবং যুক্তরাজ্যের এ্যঞ্জেলিনা রাসকিন বিশ্ববিদ্যালয় হতে এম.বি.এ ডিগ্রী লাভ করেন। বর্তমানে একটি বে-সরকারী বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্ট্রী বোর্ড-এর সদস্যের দায়িত্বে আছেন।

জনাব খালিদ মাহমুদ চৌধুরী পেশাগত জীবনে কৃষি ও ব্যবসার সাথে জড়িত। খেলাধুলা ও বই পড়া তার প্রিয় সখ। মাঝে মাঝে সমাজ ও রাজনীতি নিয়ে লেখালেখিও করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আরও উত্তরদিকে অগ্রসর করে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

আবার শুরু দারাজের সেলার মৈত্রী প্রোগ্রাম

জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধাস্মারক হস্তান্তর

রাণীশংকৈল ভূমি অফিসের নাজির বরখাস্ত

প্রথমবারের মতো জাতীয় পতাকাবাহী গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিনা টিকিটের যাত্রীরা আমার আত্মীয় নয়: রেলমন্ত্রী

আরব আমিরাতের মানবসম্পদমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সিরাজদিখানে কৃষকের লাউ গাছ কর্তন, লাখ টাকার ক্ষতি থানায় অভিযোগ

এবছরেও ‘বিশ্ব ভালোবাসা দিবস’ পালন করবে জুম বাংলাদেশ

জাতীয় পার্টি নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহবান জিএম কাদেরের