300X70
শুক্রবার , ৩০ মে ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

পূর্বপ্রস্তুতি থাকায় দ্রুত ও কার্যকর উপায়ে জলাবদ্ধতা নিরসন সম্ভব হয়েছে : ডিএনসিসি প্রশাসক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৩০, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্বপ্রস্তুতি থাকায় আকস্মিক অতিবৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্ঠ জলবদ্ধতা দ্রুত ও কার্যকরভাবে নিরসন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

আজ শুক্রবার (৩০ মে) ঢাকার বিভিন্ন এলাকায় জরুরি সাড়াদানকারী দলের (কুইক রেসপন্স টিম) কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

প্রশাসক আরো বলেন, এবার বর্ষা মৌসুমের আগেই ঢাকার আব্দুল্লাপুর খাল, বাউনিয়া খাল, কল্যাণপুর খাল, রুপনগর খাল, মহাখালি খাল সহ প্রায় ২৯ টি খালের ১০০ কিলোমিটারের বেশি এলাকা দখলমুক্ত করে পানির প্রবাহ সৃষ্টি করা হয়েছে। যার কারণে আকষ্মিক বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতা দ্রুত ও কার্যকরভাবে নিরসন সম্ভব হয়েছে ।

গতকাল সকাল থেকে ঢাকায় অকষ্মিক অতি বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ডিএনসিসি জরুরিভিত্তিতে কন্ট্রোলরুম স্থাপন করে, হটলাইন নাম্বার চালু করে এবং জরুরি সাড়াদানকারী দল (কুইক রেসপন্স টিম) গঠন করে।

গতকাল রাত ৩ টায় ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনের কাজ সরেজমিনে পরিদর্শন শেষে ভবিষ্যতে আরো কার্যকর উপায়ে জলাবদ্ধতা নিরসনের জন্য এবার বৃষ্টিতে জলাবদ্ধ এলাকার হটস্পট জিআইএস ম্যাপের মাধ্যমে চিহ্নিত করে তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে(ড্রেনেজ) প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করেন ডিএনসিসি প্রশাসক।

জরুরি সাড়াদানকারি দলের প্রদত্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশত অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি ২৭, আশকোনা, বনশ্রী, বেগুন টিলা, পশ্চিম কাজীপাড়া কাঠালবাগান, মগবাজার ডাক্তার গলি, যমুনা ফিউচার পার্ক, প্যারিস রোড,কাজী পাড়া মেট্রো স্টেশন, কাওলা, খিলক্ষেত বটতলা, কাজীপাড়া বসুন্ধরা লেন, আগারগাঁও ৬০ ফিট ভাঙ্গা ব্রিজ, মিরপুর ১৪, পশ্চিম শেওড়াপাড়া মেট্রো রেল পিলার নাম্বার ৩৬০, রুপনগর রোড নাম্বার ৩৩ হতে ৩৯, ইব্রাহিমপুর বাজার, উত্তরা সেক্টর সেক্টর-৩ রোড নম্বর ১৮, মালিবাগ চৌধুরীপাড়া এবং পল্লবী বেগুন টিলা এলাকায় জলাবদ্ধতা নিরসন করা হয়েছে।

ডিএনসিসির ৪০ নং ওয়ার্ডের ভাটারা মেইনরোড, ফাসেরটেক সড়ক, ওয়াজউদ্দিন রোড, সরকারবাড়ি মোড়ের জলাবদ্ধতা অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে রাতের মধ্যেই নিরসন করা হয়েছে বলে এলাকাবাসি জানিয়েছেন।

এছাড়া, আজমপুর রেলগেট হয়ে শাহকবির মাজার রোড ও কসাইবাড়ি রেলগেট হয়ে কাঁচকুড়া পর্যন্ত প্রধান সড়কের ড্রেনেজ ব্যাবস্থার উন্নয়ন কাজ সমাপ্ত হওয়ায় এসব এলাকায় কোন জলাবদ্ধতা পরিলক্ষিত হয়নি বলে কুইক রেসপন্স টিমের পক্ষ থেকে জানানো হয়েছে।

নগরের ভাওয়ালবাগ এলাকা,তেজকুনি পাড়া এলাকা, শামীম সাহেবের বাড়ির রাস্তা, কাওলা এবং বিটিআই গলিতে জমে থাকা পানি রাতের মধ্যেই অপসারণ করা হয়েছে বলে টিম জানিয়েছে।

ইতিমধ্যে মিরপুর সেকশান -১০ গোলচত্তর,কালশী রোড,মিরপুর সেকশন -০১, রুপনগরের পানি অপসারণ করা হয়েছে। এসব এলাকায় বর্তমানে কোন জলাবদ্ধতা নেই। বেগুন টিলা ও প্যারিস রোডের জলাবদ্ধতা নিরসনে কাজ চলমান রয়েছে।

ডিএনসিসির অধীনে ১০ টি অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে প্রায় ২০০ জন কর্মী কাজ করেছেন। ঢাকার জলাবদ্ধতার হটস্পট চিহ্নিত করে দ্রুততার সাথে জল নিষ্কাসনের ব্যবস্থা নেয়া হয়েছে।

কোন এলাকায় জলবদ্ধতা দেখা দিলে ডিএনসিসি হট লাইন নাম্বার ১৬১০৬ অথবা কন্ট্রোলরুমের মোবাইল নাম্বারে ০১৭৩৩৯৮২৪৮৬ ফোন করে তথ্য প্রদানের জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জননেত্রী থেকে বিশ্বনেত্রী শেখ হাসিনা বাঙালির অহংকার

উবারের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশে ক্রমাগত উন্নতির চিত্র প্রকাশিত

আকর্ষণীয় অফারে রিয়েলমি প্যাড মিনি এখন দারাজে

মাগুরায় এসি আই মটরস-এর বৈশাখি ইফতার

বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে জাপান বরাবর আমাদের পরিক্ষীত বন্ধু : ড. মো: সেলিম উদ্দিন

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত

ক্যান্সার চিকিৎসার পর বিপাকে নারী, জিহ্বায় গজাচ্ছে লোম!

ইইউ-বাংলাদেশ ৭ম বিজনেস ডায়ালগ সহযোগিতা বাড়াতে ইইউ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত

রানা প্লাজা দুর্ঘটনার ১২ বছর স্মরণে শ্রমিক নিরাপত্তা ফোরামের শ্রদ্ধাজ্ঞাপন

এনবিআরের সমস্যার সমাধান দ্রুত সময়ের মধ্যে হবে: অর্থ উপদেষ্টা