300X70
মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

প্রকল্প গ্রহণে অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের পরামর্শ রেল উপদেষ্টার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৮, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক :
বাংলাদেশ রেলওয়ের প্রকল্প গ্রহণে অপ্রয়োজনীয় ও বাড়তি ব্যয় পরিহারের পরামর্শ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর রেল ভবনে গত ঈদুল ফিতর উপলক্ষ্যে রেল অপারেশন ও সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা এবং আসন্ন ঈদুল-আজহা উপলক্ষ্যে নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রেলের লোকোমোটিভ ও কোচের সংকট রয়েছে। পর্যাপ্ত কোচ ও ইঞ্জিন সংগ্রহের জন্য আমরা চেষ্টা করছি। ইত:পূর্বে ২০০ কোচ সংগ্রহের যে প্রকল্প বাস্তবায়নাধীন আছে তা দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে। পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাকে এসেম্বলিং (সংযোজন) ও মেরামত কারখানায় রুপান্তর করতে হবে। এজন্য দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প প্রস্তাবনা তৈরি করতে হবে। এসব প্রকল্প গ্রহণে দীর্ঘসূত্রিতা পরিহার করতে হবে। ক্রয়ধর্মী প্রকল্পের মেয়াদ এক থেকে দুই বছরের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। প্রকল্পে অপ্রয়োজনীয় ও বাড়তি ব্যয় পরিহার করতে হবে। ভবিষ্যতে কোন প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধি করা হবে না মর্মে এ সময় তিনি সবাইকে সতর্ক করে দেন।

ট্রেনের টিকেট কালোবাজারী প্রতিরোধে অনলাইন টিকিটিং সেবা প্রদানকারী বেসরকারী প্রতিষ্ঠান সহজ ডট কম-কে তিনি আরও আন্তরিক ও সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করেন। সহজ ডট কম-এর প্রতিনিধিকে উদ্দেশ্য করে তিনি বলেন, টিকেট কালোবাজারী প্রতিরোধে সহজ ডট কম যদি কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় তবে তাদের সাথে বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান চুক্তি পুনর্বিবেচনা করা হতে পারে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা টিকিট কালোবাজারী করে তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে রেলওয়ের একটি নিজস্ব ইন্টিলিজেন্স টিম থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি ঈদুল-ফিতর উপলক্ষ্যে রেলের যাত্রীসেবায় সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, এবারের ঈদ যাত্রায় মানুষ স্বস্তির সাথে নির্বিঘ্নে ভ্রমণ করতে পেরেছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এক্ষেত্রে আরও উন্নতি করার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এবারের ঈদযাত্রায় সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয় বাড়াতে এবং অপ্রয়োজনীয় ও বাড়তি খরচ অর্থাৎ অপচয় কমাতে সংশ্লিষ্ট সবাইকে তিনি আরও আন্তরিক ও তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৫

Codere Registro Fácil Y Rápido: Apuestas Deportivas Y Casin

Codere Registro Fácil Y Rápido: Apuestas Deportivas Y Casin

শূন্য রেখায় মিয়ানমারের জঙ্গি বিমান বোমা গুলি

ইনস্টাগ্রামে পোস্ট করে ৬০ তলা থেকে ঝাঁপ দিলেন মিস আমেরিকা

জলবায়ুর পরিবর্তনের প্রভাব হতে জনগণকে সুরক্ষা দিতে কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা 

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামীকাল দেশের সকল মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান”

ট্রেন থামিয়ে দই কিনলেন চালক!

আজ সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, ৯ দশমিক ৩

চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূল

বাংলাদেশি ফুটবলপ্রেমীদের বন্ধু দিবসে আর্জেন্টাইন ফুটবল তারকা এমি মার্টিনেজ ও ম্যাক অ্যালিস্টার শুভেচ্ছা