300X70
বুধবার , ৩০ মার্চ ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

প্রগতি ইন্স্যুরেন্সের মাধ্যমে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে দারাজ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৩০, ২০২২ ১:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন :বিশ্বের সাথে তাল মিলিয়ে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকে দারাজ কর্মীদের প্রিয় কর্মস্থলে হিসেবে পরিণত হয়েছে। কর্মীদের আরো সুবিধা দিতে, প্রগতি ইন্স্যুরেন্সের সাথে সম্প্রতি চুক্তি করেছে দারাজ বাংলাদেশ। এ চুক্তির ফলে, দারাজের পূর্ণকালীন কর্মীরা এক্সক্লুসিভ জীবন বীমা ও স্বাস্থ্যবিমা সুবিধা উপভোগ করতে পারবেন।

এ চুক্তিটি দারাজে কর্মরত প্রত্যেক পূর্ণকালীন সদস্য, তাদের স্ত্রী এবং শিশুদের যেকোন স্বাস্থ্য ঝুঁকির প্রেক্ষিতে উন্নত আর্থিক সুবিধার বিষয়টি নিশ্চিত করবে।

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ রফিকুল আলম ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত দারাজ এবং হাংরিনাকির উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ছিলেন – মোঃ মাহবুব হাসান (সিএফও), মোহাম্মদ রিয়াদ হোসেন (সিএইচআরও), এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো (সিসিএও), ফারহানা রফিক উজ্জামান (সিসিআরও), সাব্বির হোসেন (সিসিও), তাহমিনা ফেরদৌসী (সিওও, হাংরিনাকি) ), মাশরুর হাসান মিম (সিএমও, হাংরিনাকি), নাফিজ ইমতিয়াজ (হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সিকিউরিটি), কামরান হোসেন নবীন (হেড অফ ট্রাফিক অপারেশনস), মোঃ মঞ্জুর আলম (হেড অফ প্রকিউরমেন্ট), সৈয়দ আবদুল্লাহ মোরশেদ (হেড অফ এইচআর অপারেশনস), আবু হেনা মোস্তফা মাহমুদ রুমি (হেড অফ ট্যালেন্ট অ্যাকুইজিশন) এবং শায়লা আক্তার তমা (এইচআর অপারেশনস)। প্রগতি ইন্স্যুরেন্সের পক্ষ থেকে মীর মোঃ শফিউল আলম কমল (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট) ও সাঈদ হাসান রুবেল (সহ-সভাপতি) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দারাজের এমডি সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “দারাজের কর্মীরাই আমাদের মূল চালিকা শক্তি। তাদের ছাড়া আমাদের একদিনও কার্যক্রম চালানো সম্ভব না। এ খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে দারাজ সবসময়ই কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে প্রাধান্য দিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে।

এরই অংশ হিসেবে, আমাদের প্রিয় কর্মীদের স্বাস্থ্য ও জীবন বিমার সুবিধা নিশ্চিত করতে আমরা এ উদ্যোগটি গ্রহণ করেছি। এ উদ্যোগে আমাদের সঙ্গী হওয়ার জন্য আমি প্রগতি ইন্স্যুরেন্সকে ধন্যবাদ জানাই।”

দারাজের চিফ হিউম্যান রিসোর্স অফিসার রিয়াদ হোসাইন বলেন, “গ্রুপ ইন্স্যুরেন্স ও হসপিটালাইজেশন সুবিধা নিশ্চিত করা গেলে আমরা খুব সহজেই দক্ষ কর্মী নিয়োগ ও তাদের ধরে রাখতে পারবো। এ সুবিধাটি কর্মীদের কর্মদক্ষতা বাড়িয়ে তুলতেও ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের কর্মীরাই আমাদের ব্যবসাকে সামনে এগিয়ে নিবে। কর্মীদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও আমাদের চিন্তা করতে হবে।”

এ নিয়ে দারাজের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান বলেন, “আমাদের জীবন খুবই অনিশ্চিত। এ অনিশ্চিত জীবনে বেঁচে থাকার জন্য আমাদের সবসময়ই বিকল্প ভেবে রাখতে হবে। দেশের সামনের সারির প্রতিষ্ঠান হিসেবে কর্মীদের মূল্যবান জীবনের সুরক্ষার বিষয়টি বিবেচনায় দারাজ নিজ থেকে এগিয়ে এসেছে। এ বিমা সুবিধা আমাদের সকল কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করবে বলে আমি প্রত্যাশা করছি।”

জীবন ও স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত চুক্তির বিষয়টি জানতে পেরে দারাজের প্রধান কার্যালয় ও দারাজ বাংলাদেশের অন্যান্য কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ বিষয়টি তাদের চাকরির সন্তষ্টি ও পেশাদারিত্বকে উন্নত করবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

দারাজ:
দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ, অসংখ্য বিক্রেতাকে লক্ষাধিক ক্রেতাদের সাথে যুক্ত করেছে। একশো’রও বেশি ক্যাটাগরির প্রায় ১ কোটি ৯০ লাখের বেশি পণ্য কেনাকাটায় গ্রাহকদের তাৎক্ষণিক এবং সহজ সুবিধাদানের সাথে সাথে প্রতি মাসে ২০ লাখেরও বেশি পণ্য বিশ্বের সকল প্রান্তে পৌঁছে দিচ্ছে দারাজ। দারাজ তার গ্রাহকদের জন্য একইসাথে একটি বাজার, মার্কেটপ্লেস এবং কমিউনিটি।

দারাজ উদ্যোক্তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মতো, কেননা প্রতিষ্ঠানটি প্রতিমাসে ই-কমার্স সম্পর্কে ৫ হাজারেরও বেশি নতুন বিক্রেতাকে সচেতন করে তোলে। দারাজ বিভিন্ন লজিস্টিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠার লক্ষ্যে, বিশেষত তাদের ই-কমার্স অপারেশনগুলোকে মাথায় রেখে ‘দারাজ এক্সপ্রেস’ (ডেক্স নামে পরিচিত) নামক নিজেদের লজিস্টিক কোম্পানি গঠন করেছে।

দারাজ বিদ্যমান এবং নতুন লজিস্টিক সরবরাহকারীদের ডিজিটালকরণে সহায়তা করছে। ২০১৮ সালে আলীবাবা গ্রুপ দারাজকে অধিগ্রহণ করে এবং ‘ডিজিটাল অর্থনীতির যুগে যেকোন স্থানে ব্যবসা সহজীকরণ’- এই লক্ষ্যের অংশ হিসেবে দারাজ গর্বের সাথে কাজ করে চলেছে।

আলীবাবার অংশ হিসেবে, দারাজ বাজারে তার প্রতিষ্ঠানগত উন্নয়নে আলীবাবার নেতৃত্ব এবং প্রযুক্তি, অনলাইন বাণিজ্য, মোবাইল পেমেন্ট এবং লজিস্টিকের অভিজ্ঞতাকে ব্যবহার করছে।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংক যশোর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সাবেক ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড

রোববার বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৪৮তম বার্ষিকী

১৬ দিনের সফর : আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

বশেমুরবিপ্রবি শিক্ষার্থী ইফতির ১ম স্থান অর্জন

বিধ্বস্ত মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে হত্যা