300X70
শুক্রবার , ৭ জুলাই ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

প্রধানমন্ত্রীর ইতালি সফরে যে পাঁচ চুক্তি হতে পারে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৭, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ইতালি সফরে পাঁচটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে অভিবাসন, জ্বালানি, সাংস্কৃতিক সহযোগিতা, প্রতিরক্ষা এবং আইসিটি ও সাইবার সিকিউরিটি বিষয়ক চুক্তি সই নিয়ে দুইপক্ষের মধ্যে আলোচনা চলছে।

এছাড়া ২৪ থেকে ২৬ জুলাই তিনি রোমে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটে মূল অনুষ্ঠানে বক্তব্যও দেবেন। ইউরোপের বড় দেশ ইতালি সফরকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। ইতালির সঙ্গে প্রতিরক্ষা এবং আইসিটি ও সাইবার সিকিউরিটি বিষয়ক চুক্তি করা হলে ভবিষ্যতে সম্পর্ক কৌশলগত স্তরে নিতে সুবিধা হবে।

এছাড়া ইতালির প্রযুক্তি বাংলাদেশের ছোট ও মাঝারি শিল্পের উৎপাদনে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা।

এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘ইতালির সঙ্গে সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। উৎপাদন খাতে ওইদেশে মাঝারি মানের বিভিন্ন প্রযুক্তি রয়েছে এবং সেগুলো যদি বাংলাদেশ সংগ্রহ করতে পারে তবে উৎপাদন খাতে বড় ধরনের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে।

একই ধরনের মনোভাব পোষণ করে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ আহমেদ বলেন, ‘বাংলাদেশের ছোট ও মাঝারি শিল্প বিকশিত হচ্ছে। অন্যদিকে যে ইতালির নিম্ন প্রযুক্তি (লো টেক) রয়েছে সেগুলো বাংলাদেশে আনা হলে এখানে বড় ধরনের বাজার তৈরি হওয়ার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, জাতিসংঘ খাদ্য ব্যবস্থা শীর্ষক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইতালি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। এর আগে সর্বশেষ ২০২০ সালে ইতালি সফর করেন শেখ হাসিনা।

যেসব চুক্তি হতে পারে ; মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তি: ইতালির বৈশ্বিক ফ্লসি প্রোগ্রামের আওতায় অন্যান্য দেশের পাশাপাশি গত দুই বছর ধরে সাত থেকে আট হাজার সিজনাল বাংলাদেশি কর্মী ইতালি যাচ্ছে। ফ্লসি প্রোগ্রামটি সারা বিশ্বের জন্য এবং বাংলাদেশের আগ্রহ ইতালির সঙ্গে বাংলাদেশি পাঠানোর জন্য পৃথক একটি চুক্তি করা-যার মাধ্যমে কন্সট্রাকশন বা শিপবিল্ডিং বা অন্য খাতেও যেখানে ইতালির আগ্রহ রয়েছে সেখানে কর্মী পাঠানো যায়। বর্তমানে ওইসব খাতে ইতালি পূর্ব ইউরোপ থেকে কর্মী সংগ্রহ করে থাকে।

প্রতিরক্ষা চুক্তি: সম্প্রতি বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে যার অধীনে প্রশিক্ষণ, জাতিসংঘ শান্তিরক্ষী, সক্ষমতা বৃদ্ধি, ক্রয়সহ অন্যান্য বিষয় রয়েছে।

ইতালির সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি করার বিষয়টি আলোচনায় রয়েছে। যদি ইতালির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হয় তবে ইউরোপের দ্বিতীয় কোনও দেশের সঙ্গে বাংলাদেশ এ ধরনের চুক্তি করবে। এর আগে ২০২১ সালে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি করেছে।

জ্বালানি চুক্তি: এর অধীনে ইতালি থেকে এলএনজি আমদানি, নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতা, জ্বালানি শোধন প্রযুক্তিসহ অন্যান্য বিষয় থাকবে।
সহযোগিতার ক্ষেত্র : ইতালির সঙ্গে অভিবাসন ও নিম্ন মানের প্রযুক্তি হস্তান্তর খাতে সহযোগিতার বড় সম্ভাবনা আছে।

এ বিষয়ে সাবেক সচিব মো. শহীদুল হক বলেন, অনেক বাংলাদেশি অবৈধপথে ইতালি পাড়ি জমায় যা রোম ভালো চোখে দেখে না। দীর্ঘমেয়াদি ও টেকসই সম্পর্কের জন্য এটি বন্ধ করা অত্যন্ত প্রয়োজন।

তিনি বলেন যে বৈধ পথে ইতালিতে লোক পাঠানো ব্যবস্থা করা সম্ভব হলে অবৈধপথে যাওয়া হ্রাস পাবে বলে মনে হয় এবং এটি সম্পর্ক উন্নয়নে সহায়তা করবে।

নিম্ন প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, আফ্রিকার অনেক দেশ বিশেষ করে মিশরে নিম্ন প্রযুক্তি সরবরাহ করে থাকে ইতালি এবং মিশর থেকে ইতালির প্রযুক্তিতে উৎপাদিত পণ্য পার্শ্ববর্তী বিভিন্ন দেশে রফতানি করা হয়।

বাংলাদেশে যদি ইতালির প্রযুক্তির পণ্য উৎপাদন করা সম্ভব হয়, তবে অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি সেগুলো নেপাল, ভুটান এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে পাঠানো সম্ভব হবে।

কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারত, চীন ও জাপানের কৌশলগত সম্পর্ক রয়েছে এবং ওইদেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। এখন আমরা হয়তো ইউরোপের কোনও দেশের সঙ্গেও কৌশলগত সম্পর্ক গড়ার বিষয়ে আগ্রহী হবো।’

পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় দুটি দেশ হচ্ছে জার্মানি ও ফ্রান্স। কিন্তু ইতালির সঙ্গে কৌশলগত সম্পর্ক হলে ভালো হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘একটি দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপনের আগে বিবেচনা করতে হবে সেটি অন্য দেশের সঙ্গে স্থাপিত কৌশলগত সম্পর্কের সঙ্গে সাংঘর্ষিক কিনা অথবা ভুল বার্তা দেওয়া হচ্ছে কিনা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে সবার সহযোগিতা চাইলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খাল ও লেকে পয়োঃবর্জ্য ফেলা বন্ধ করুন: এলজিআরডি মন্ত্রী

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা ছিল শেখ হাসিনার: চিফ প্রসিকিউটর

নাশকতা ঠেকাতে সারাদেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আদ্-দ্বীন মেডিকেল কলেজে বিসিপিএস-এর বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধা চিকিৎসক সম্মাননা প্রদান

ফের রক্তাক্ত নাইজেরিয়া, ২০০ গ্রামবাসীকে গুলি করে হত্যা

শুভাকাঙ্ক্ষী ও ব্যবহারকারীদের জন্য রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি’র খোলা চিঠি

ঢাকার চারপাশে সুবিধাজনক স্থানে হবে পাইকারি কাঁচাবাজার

সরকার উৎখাতের রাজনীতির খেলার স্থায়ী সমাধান দরকার : ইনু