300X70
বুধবার , ১৯ এপ্রিল ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঈদের সালামি এবারও বর্ণিল বিকাশে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১৯, ২০২৩ ১২:৪৩ পূর্বাহ্ণ

“বুড়ি, তোকে এবার ঈদ সালামিটা বাড়িয়ে দিলাম, নতুন চাকরি পেয়েছি তো!”

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সদ্য এমবিবিএস পাশ করা মেডিকেল অফিসার ফয়সাল তার ছোট বোনকে বিকাশে ঈদের সালামির সাথে পাঠিয়ে দিয়েছেন এই বার্তা। বাড়তি সালামির সাথে ভাইয়ের এই ভালোবাসা জড়ানো বার্তা পেয়ে ছোট বোনের আনন্দ যেন আর ধরে না।

ফয়সাল বলছিলেন, “ডিজিটাল যুগে বিকাশেই সালামি পেয়ে ভীষণ খুশি আমার ছোট ছোট কাজিনরা। আমি ওদের যে নামে আদর করে ডাকি, বিকাশের গ্রিটিংস কার্ডে সে নামগুলোই লিখেছি সালামির সাথে সাথে। দূর থেকেও এভাবে ভালোবাসা পাঠিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে।” ফয়সালের মত এবার লাখ লাখ মানুষ প্রিয়জনকে ঈদ সালামি পাঠাতে ডিজিটাল আর্থিক সেবা বিকাশ ব্যবহার করছেন। সাথে বিকাশ অ্যাপে দেয়া বা নিজের পছন্দ মত বার্তা লিখে পাঠানোতে সালামি দেয়ার আনন্দ বেড়েছে বহুগুণ।

গ্রাহকরা এবারও বিকাশ অ্যাপের সেন্ড মানি থেকে ডিজিটাল গ্রিটিংস কার্ডের মাধ্যমে প্রিয়জনকে সালামি পাঠিয়ে জানাতে পারবেন শুভকামনা, অনুভূতি, স্নেহ-ভালোবাসার অভিব্যক্তি। গ্রিটিংস কার্ডসহ সালামি পাঠাতে বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হবে তা নির্বাচন করার পরপরই নিচের অংশে ‘আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন’ ট্যাবটি দেখতে পাবেন গ্রাহক। সেখানে থাকা ‘ঈদ সালামি’ অথবা ‘ঈদ মোবারক’ অপশনগুলো থেকে যেকোনো একটি নির্বাচন করা যাবে।

এরপর টাকার অঙ্ক লিখে পরের ধাপে গেলে রেফারেন্স অংশের নিচে ‘কার্ডের মেসেজ আপডেট করুন’ ট্যাব দেখা যাবে। বিকাশ অ্যাপে সংযুক্ত রয়েছে ‘ঈদের আনন্দ ঘরে ঘরে, সালামি দিলাম বিকাশ করে’ অথবা ‘এই ঈদ আপনার জীবনে নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক’ – এই গ্রিটিংস দু’টি। গ্রাহকরা চাইলে নিজের পছন্দমতো নতুন মেসেজও লিখে দিতে পারেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই মেসেজ লেখার সুযোগ রয়েছে। স্বাক্ষরের অংশে নিজের নাম বা সম্পর্কের পরিচয় যেমন মা, চাচা, মামা, ভাই, বোন ইত্যাদি লিখে দিতে পারবেন। পরের ধাপে বিকাশ পিন দিলেই গ্রিটিংস কার্ডসহ সেন্ড মানি করা হয়ে যাবে।

যে গ্রাহক ঈদ মোবারক বা ঈদ সালামি গ্রিটিংস কার্ডসহ পেয়েছেন, তিনি তার ডিভাইসের নোটিফিকেশনে একটি গিফট বক্স দেখতে পাবেন। বক্সে ক্লিক করে বিকাশ অ্যাপে ঢুকলেই সালামির পরিমাণ এবং মেসেজ দেখতে পারবেন। তারা চাইলে এই গ্রিটিংস কার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজেদের বিশেষ মুহূর্তগুলোকে আরও স্মরণীয় ও আনন্দময় করে নিতে পারেন।

প্রতিদিনের দৈনন্দিন লেনদেনকে সহজ ও সময় সাশ্রয়ী করে তোলার পাশাপাশি স্মৃতিময় ও আনন্দময় করে তুলতে ২০২১ সালে বিকাশ প্রথমবার এর অ্যাপে যুক্ত করে বার্তাসহ উপহার পাঠানোর এই অনন্য ফিচারটি। উদ্ভাবনী ও বিশেষ এই ফিচারটি গত কয়েক বছর ধরেই শহর-গ্রামে সব শ্রেণীর মানুষের মাঝে সাড়া জাগিয়েছে। গত বছর ঈদের সময় মাত্র এক সপ্তাহেই প্রায় আট লক্ষ গ্রাহক বিকাশের ডিজিটাল গ্রিটিংস কার্ড ব্যবহার করে প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিকাশের জনপ্রিয় সেবা ‘সেন্ড মানি’ এখন টাকা পাঠানোর সমার্থক শব্দ। “সেন্ড মানি করো” না বলে বলা হয় “বিকাশ করো”। উল্লেখ্য, কেবল ঈদ নয়, দেশের বড় উৎসবগুলোকে কেন্দ্র করেও শুভেচ্ছা বার্তাসহ টাকা পাঠানোর সেবা চালু থাকে বিকাশে। তাছাড়া সারা বছরই গিফট, জন্মদিন, বিয়ে, অ্যানিভার্সারি, অভিনন্দন, শুভকামনা, ধন্যবাদ এসব গ্রিটিংস সহ প্রিয়জনকে বিকাশ অ্যাপের সেন্ড মানি’র মাধ্যমে শুভেচ্ছা জানানোর সুযোগ থাকে। ফলে উপহারের পরিবর্তে অনেকেই এখন বিকাশে টাকা ও বার্তা পাঠিয়ে প্রিয়জনের আনন্দময় সময়কে আরো রঙিন করে তোলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী থেকে অপহৃত ৪ স্কুলছাত্রী সাভারে উদ্ধার

সংস্কার, পাচার অর্থ ফেরাতে বাংলাদেশ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ন্যাম সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে হাছান মাহমুদের বৈঠক

আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টির আভাসইয়েমেনে সৌদি বিমান হামলার নিন্দা জানাল জাতিসংঘ

ভারতের সব ক্রিকেটার করোনা নেগেটিভ

আজ বিকেলে দেশের ৫৫তম বাজেট ঘোষণা

পাকিস্তানকে টপকে র‌্যাংকিংয়ের ছয়ে বাংলাদেশ

ট্রাম্প-নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি

ক্রীড়াঙ্গনকে ডোপিংমুক্ত রাখতে সরকার বদ্ধপরিকর : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী কর্তৃক সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ