300X70
বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

প্রধানমন্ত্রী কর্তৃক সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৫, ২০২২ ১২:২৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এর ২০২২ কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকার মিরপুর সেনানিবাসস্থ শেখ হাসিনা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মাঝে গ্র্যাজুয়েশন (পিএসসি) সনদপত্র বিতরণ করেন। প্রধানমন্ত্রী তার ভাষণে বাঙালির অধিকার আদায়ের সফল মহানায়ক, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি সকল গ্র্যাজুয়েটদের সাফল্যের সাথে কোর্স সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান।

তিনি তাদের সকলকে অর্জিত জ্ঞান, ইচ্ছাশক্তি ও অঙ্গীকার সামনে রেখে দেশকে একটি স্থিতিশীল, টেকসই, আত্ননির্ভরশীল ও সর্বোপরি গৌরবময় অবস্থানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপদেশ প্রদান করেন। তিনি সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ ২০২২ কোর্স সফলভাবে পরিচালনা এবং সম্পন্ন করার জন্য কমান্ড্যান্ট, ডিএসসিএসসি’কে ধন্যবাদ জানান এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, বিএসপি (বার), এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি স্বাগত বক্তব্য রাখেন। কমান্ড্যান্ট তাঁর বক্তব্যে বলেন, এ বছরের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানটি বিজয়ের ৫১তম বার্ষিকীর মহতী লগ্নে অনুষ্ঠিত হওয়ায় তা বিশেষ তাৎপর্য বহন করে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে কলেজের উন্নয়নে অনবদ্য সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদানের জন্য কলেজের পক্ষ হতে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ বছর ডিএসসিএসসি ২০২২ কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩৩ জন অফিসার, বাংলাদেশ নৌবাহিনীর ৪৫ জন অফিসার, বাংলাদেশ বিমান বাহিনীর ২৩ জন অফিসার, বাংলাদেশ পুলিশের ৩ জন অফিসার এবং মিশর, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, সিয়েরা লিওন, শ্রীলংকা, সুদান, তানজানিয়া, উগান্ডা, যুক্তরাষ্ট্র এবং জাম্বিয়া থেকে আগত ৪৬ জন অফিসারসহ সর্বমোট ২৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এ বছর ১ জন নারী পুলিশ অফিসারসহ মোট ৮ জন নারী অফিসার গ্র্যাজুয়েট হয়েছেন।

উল্লেখ্য, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। সশস্ত্র বাহিনীর মধ্যপর্যায়ের নির্বাচিত অফিসারদেরকে কমান্ডার ও স্টাফ হিসাবে ভবিষ্যতের গুরু দায়িত্ব পালনে দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বমোট ৫,৯৩৩ জন অফিসার, ১১ জন পুলিশ অফিসার এবং ৪৪টি বন্ধুপ্রতিম দেশের মোট ১,৩০১ জন বিদেশী সশস্ত্র বাহিনীর অফিসার এই প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

কোভিড পরিস্থিতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মন্ত্রী ও সংসদ সদস্যগণ, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকবৃন্দ, স্বনামধন্য ব্যক্তিবর্গ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং মিলিটারী/ডিফেন্স এ্যাটাচিগণ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একক বক্তৃতানুষ্ঠান

দেশের ১ কোটি ২ লাখ ৩ হাজার ৭০৪ জন মানুষ টিকা নিয়েছেন

চীনের পাল্টা শুল্কে মার্কিন শেয়ার বাজারে ধস

ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ওবায়দুল কাদের

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে, গৃহবধূ নিহত

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ৫আগস্টের মতো রাজপথে নামতে হবে : মির্জা ফখরুল

সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে “বিল্ডিং ব্রিজেস” অনুষ্ঠিত

মেঘলা আকাশ ঢাকায়, ঝরতে পারে বৃষ্টি

চিড়িয়াখানাকে শুধু রাজস্ব-বিনোদনের মানদণ্ড ভাবা উচিত হবে না : প্রাণিসম্পদ উপদেষ্টা

গ্রাহকের ২ লাখ টাকার ফ্যামিলি ট্রিপের স্বপ্ন পূরণ করলো রিয়েলমি