বাঙলা প্রতিদিন প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাসের নেতৃত্বে মেট্রো(দক্ষিণ) কার্যালয়ের কোতোয়ালী সার্কেল অভিযান পরিচালনা করে ০৮ জন আসামিকে মোট ৮০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।
২। অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো(দক্ষিণ) কার্যালয়ের সবুজবাগ সার্কেল পরিদর্শক জনাব মোশাররফ হোসেন এর নেতৃত্বে খিলগাঁও থানাধীন সিপাহিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোসা: রূপাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। একই টিম সবুজবাগ থানাধীন বাসাবো কালভার্ট এলাকায় অভিযান পরিচালনা করে মো: লিটনকে ১২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পরবর্তীতে একই টিম মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান পরিচালনা করে মো: মনির হোসেন ও মো: আনোয়ার হোসেনকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ



































