300X70
মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

প্রধানমন্ত্রীর ৮ কার্ডে বদলে যাচ্ছে সেবার কাঠামো: কী সুবিধা পাচ্ছেন জনগণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৮, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর ৮ কার্ডে বদলে যাচ্ছে সেবার কাঠামো: কী সুবিধা পাচ্ছেন জনগণ

বাঙলা প্রতিদিন ডেস্ক: রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়ে দীর্ঘ প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরে উন্নয়ন ও রাষ্ট্রগঠনের নতুন পরিকল্পনা সামনে আনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ‘আই হ্যাভ এ প্ল্যান’—এই ঘোষণার মধ্য দিয়ে তিনি একটি আধুনিক, ডিজিটাল ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল কার্ডভিত্তিক সেবা ব্যবস্থা। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে নতুন সরকার। এরপর অল্প সময়ের মধ্যেই ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়।
১০ মার্চ ঢাকা-১৭ আসনে কর্মসূচির উদ্বোধনের পর পর্যায়ক্রমে মোট ৮ ধরনের কার্ড চালু বা প্রক্রিয়াধীন করা হয়েছে—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড’ , ই-হেলথ কার্ড, প্রবাসী কার্ড, এলপিজি কার্ড, ফ্রিল্যান্সার কার্ড এবং ফুয়েল কার্ড।

ফ্যামিলি কার্ড: সামাজিক সুরক্ষার মূল ভিত্তি:

প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সহায়তা দিতে চালু হওয়া এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২,৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপণ্য পাওয়া যাবে। গৃহিণীর নামে ইস্যু হওয়া এই কার্ড নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাশ্রয়ী দামে খাদ্যপণ্য ক্রয় এবং সরাসরি ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে এতে।

কৃষক কার্ড: কৃষিকে ডিজিটাল সুরক্ষা

এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার-বীজ, স্বল্প সুদে ঋণ, কৃষি বীমা, ভর্তুকি এবং বাজারসংক্রান্ত তথ্য পাবেন। সরকার জানিয়েছে, ৫ বছরের মধ্যে প্রায় ২.৭৫ কোটি কৃষককে এই ব্যবস্থার আওতায় আনা হবে।

ক্রীড়া কার্ড: খেলোয়াড়দের জন্য নিরাপত্তা

বাংলাদেশে খেলোয়াড়দের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘ক্রীড়া কার্ড’ (Sports Card) চালু করেছে। এই কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পদকজয়ী খেলোয়াড়রা মাসিক ১ লাখ টাকা ভাতা, চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যতের দীর্ঘমেয়াদি সুরক্ষা পাচ্ছেন। ২য় দফায় ১৭১ জনসহ মোট ৩০০ জন কৃতি খেলোয়াড় এই কর্মসূচির আওতায় এসেছেন।

ক্রীড়া কার্ডের মাধ্যমে খেলোয়াড়দের সুবিধাসমূহ:

আর্থিক নিরাপত্তা: কার্ডধারীরা মাসে ১ লাখ টাকা করে ভাতা পাবেন, যা খেলোয়াড়দের জন্য একটি বড় আর্থিক সাপোর্ট ।
মেডিকেল ও সামাজিক সুরক্ষা: অবসরপ্রাপ্ত বা অসুস্থ খেলোয়াড়দের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে।

ভবিষ্যতের বিনিয়োগ: এটি কেবল আর্থিক সহায়তাই নয়, বরং খেলোয়াড়দের ভবিষ্যৎ জীবনের জন্য একটি দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা।
সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো খেলোয়াড়দের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং ক্রীড়াকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উৎসাহিত করা।

ই-হেলথ কার্ড: ডিজিটাল স্বাস্থ্যসেবা

রোগীর সম্পূর্ণ চিকিৎসা তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে চালু হচ্ছে এই কার্ড। ইউনিক হেলথ আইডির মাধ্যমে দেশের যেকোনো হাসপাতালে চিকিৎসা গ্রহণ সহজ হবে।

প্রবাসী কার্ড: রেমিট্যান্স যোদ্ধাদের সহায়তা

প্রবাসীদের জন্য সহজ রেমিট্যান্স, বাড়তি প্রণোদনা, দুর্ঘটনায় সহায়তা এবং দেশে ফিরে উদ্যোক্তা ঋণ সুবিধা নিশ্চিত করতে এই কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এলপিজি কার্ড: জ্বালানি ব্যয় কমাতে উদ্যোগ

ভর্তুকিতে এলপিজি গ্যাস সরবরাহের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের রান্নার খরচ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

ফ্রিল্যান্সার কার্ড: ডিজিটাল অর্থনীতির স্বীকৃতি

ফ্রিল্যান্সারদের সরকারি স্বীকৃতি, ব্যাংকিং সুবিধা, আন্তর্জাতিক পেমেন্ট সহজীকরণ এবং স্কিল ডেভেলপমেন্ট সহায়তা নিশ্চিত করবে এই কার্ড।

ফুয়েল কার্ড: জ্বালানি ব্যবস্থায় শৃঙ্খলা
কিউআর কোডভিত্তিক এই কার্ডের মাধ্যমে জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই কার্ডভিত্তিক উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ফ্যামিলি কার্ড সরাসরি নগদ সহায়তার মাধ্যমে দারিদ্র্য কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় ডাটাবেজভিত্তিক এই সেবা ব্যবস্থা দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী কমাতে সহায়ক হবে। সরাসরি ডিজিটাল লেনদেন সেবার স্বচ্ছতা বাড়াবে।
তবে অর্থনীতিবিদদের মতে, বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সঠিক উপকারভোগী নির্বাচন, ডাটাবেজ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত অবকাঠামো নিশ্চিত করা না গেলে উদ্যোগটি প্রত্যাশিত ফল নাও দিতে পারে।

একই সঙ্গে এতগুলো কর্মসূচি চালু করতে সরকারের ওপর আর্থিক চাপ তৈরি হতে পারে বলেও মনে করছেন তারা। এজন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন পরিকল্পনা প্রয়োজন।
সমাজবিজ্ঞানীদের মতে, নারীর নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার ফলে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা বাড়বে, যা সামাজিক পরিবর্তনে ইতিবাচক প্রভাব ফেলবে।

কার্ডভিত্তিক এই সেবা কাঠামো সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে একটি নতুন ধরনের ডিজিটাল কল্যাণ রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে এই সেবার আওতায় আনা হবে—যা বাস্তবায়িত হলে সামাজিক ও অর্থনৈতিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদুস সবুর,  সম্পাদক মঞ্জুরুল হক

শুরু হচ্ছে প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার-এর ট্রাইকোলজিস্ট ক্যাম্পেইনের দ্বিতীয় সিজন

শেখ হাসিনার জন্য এখন গ্রামেও অনার্স পড়া যায়: পরিবেশমন্ত্রী

চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৮০

ভারত মহাসাগরে আবার ইসরাইলি কারগো জাহাজে হামলা

সারাবিশ্বে করোনায় মারা গেছে ৩২ লাখ ৪১ হাজার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

উখিয়ায় মিনি ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে উদাহরণ : তথ্যমন্ত্রী

ব্যাংক থেকে ফেরার পথে লাখ টাকা ছিনতাই